Sample Page - Page 9 of 480 - Mati News
Wednesday, July 22

Sample Page

নামিবিয়া-উত্তর কোরিয়ার শীর্ষ নেতাদের সঙ্গে চাও ল্যাচির বৈঠক

নামিবিয়া-উত্তর কোরিয়ার শীর্ষ নেতাদের সঙ্গে চাও ল্যাচির বৈঠক

China
নামিবিয়ার প্রেসিডেন্ট নেতুম্বো নান্দি নদাইতওয়া এবং উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী পাক থে সং-এর সঙ্গে আলাদা বৈঠক করেছেন চীনের জাতীয় গণ কংগ্রেস-এনপিসি’র স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্যাচি। শুক্রবার তাদের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বারোপ করেন চীনের এ শীর্ষ আইন প্রণেতা। নামিবিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে চাও ল্যাচি বলেন, দু’দেশের রাষ্ট্রপ্রধানদের অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে চীন নামিবিয়ার সঙ্গে কাজ করতে আগ্রহী। পাশাপাশি ঐতিহ্যগত বন্ধুত্বকে এগিয়ে নিয়ে সহযোগিতা জোরদারের মাধ্যমে কৌশলগত অংশীদারত্বকে আরও মজবুত করার কথাও উল্লেখ করেন তিনি। জবাবে প্রেসিডেন্ট নেতুম্বো নান্দি বলেন, ‘তাইওয়ান প্রসঙ্গে নামিবিয়া এক চীন নীতিকে দৃঢ়ভাবে অনুসরণ করে। অর্থনীতি, বাণিজ্য, অবকাঠামো, কৃষি এবং খনিজসহ নানা ক্ষেত্রে চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ সহযোগ...
গ্লোবাল সাউথ দেশগুলোর শিল্পায়ন সম্ভাবনা থেকে তথাকথিত ‘চীনের বিতাড়ন’ ভিত্তিহীন: চীনা মুখপাত্র

গ্লোবাল সাউথ দেশগুলোর শিল্পায়ন সম্ভাবনা থেকে তথাকথিত ‘চীনের বিতাড়ন’ ভিত্তিহীন: চীনা মুখপাত্র

China
সম্প্রতি কিছু কিছু বিদেশি গণমাধ্যম জানিয়েছে, চীনের উত্পাদন শিল্পের উন্নয়ন কেবল পাশ্চাত্য দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ নয়, বরং গ্লোবল সাউথের বিভিন্ন দেশের শিল্পায়নের সম্ভাবনার চাপিয়ে দেয়, তারা তথাকথিত ‘চীনের বিতাড়ন’ ধারণা পেশ করেছে। এর জবাবে আজ (শুক্রবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেছেন, তথাকথিত চীনের বিতাড়ন ধারণা বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ নয়; গ্লোবাল সাউথ দেশগুলোও এটি স্বীকৃতি দেবে না। গ্লোবল সাউথের সদস্য হিসেবে চীন আন্তরিকভাবে অভিজ্ঞতা বিনিময় করেছে; যাতে বিভিন্ন সদস্যদেশের উন্নয়নে সহায়তা দেওয়া যায়। কার্যকর অবকাঠামো ব্যবস্থাপনার নির্মাণ, পুঁজি বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর আত্ম উন্নয়নের দক্ষতা উন্নীত করেছে। চীন নিজের উন্নয়নের সুযোগ কাজে লাগিয়ে বিশ্বের জন্য সুযোগ সৃষ্টি করবে এবং যৌথ সমৃদ্ধি বাস্তবায়ন করবে। সূত...
প্রথমবারের মতো চীনের উৎক্ষেপণ যানে সফলভাবে নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা যাবে

প্রথমবারের মতো চীনের উৎক্ষেপণ যানে সফলভাবে নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা যাবে

China
ইয়াং ওয়েইমিং স্বর্ণা আজ (শুক্রবার) হাইনান বাণিজ্যিক মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে 'লং মার্চ ১০বি' উৎক্ষেপণ যান মহাকাশে পাঠানো হয়েছে। এটি সফলভাবে স্যাটেলাইটকে নির্ধারিত কক্ষপথে স্থাপন করেছে এবং এর প্রথম স্তরটি সফলভাবে পুনরুদ্ধার করা হয়েছে। এর ফলে পুরো মহাকাশ অভিযানটি সম্পূর্ণ সফল হয়েছে। এই অভিযানটি ছিল চীনের ইতিহাসে প্রথম কোনো উৎক্ষেপণ যানের প্রথম স্তরের নিয়ন্ত্রিত পুনরুদ্ধার। একই সাথে, বিশ্বের বুকেও প্রথমবারের মতো সামুদ্রিক জাল ব্যবস্থার মাধ্যমে রকেট পুনরুদ্ধারের ঘটনা এটি। 'লং মার্চ ১০বি' হলো একটি পুনঃব্যবহারযোগ্য তরল-জ্বালানি নির্ভর বাণিজ্যিক উৎক্ষেপণ যান। এটি চায়না এরোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশনের অধীনস্থ 'চায়না রিসার্চ ইনস্টিটিউট অফ লঞ্চ ভেহিকল টেকনোলজি'-এর প্রধান নকশা ও তত্ত্বাবধানে নির্মিত হয়েছে। রকেটটির দৈর্ঘ্য প্রায় ৬৩ মিটার, ব্যাস ৫ মিটার, উড্ডয়ন থ্রাস্ট প...
এআই ফর গুড: সিএমজি’র আমন্ত্রণে বিদেশে ‘উইনিং ইন উইথ এআই’ অনুষ্ঠান চালু

এআই ফর গুড: সিএমজি’র আমন্ত্রণে বিদেশে ‘উইনিং ইন উইথ এআই’ অনুষ্ঠান চালু

China
  ৮ থেকে ১১ জুলাই পর্যন্ত সুইজারল্যান্ডের জেনিভায় আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার যৌথ উদ্যোগে ‘এআই ফর গুড’ গ্লোবাল সামিট অনুষ্ঠিত হয়। সারা বিশ্বের গবেষণা প্রতিষ্ঠান, কোম্পানি এবং আন্তর্জাতিক সংস্থাগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উদ্ভাবনী প্রয়োগ নিয়ে মতবিনিময় করে এবং এআই কীভাবে মানবসমাজকে আরও ভালোভাবে সেবা দিতে পারে, তা নিয়ে আলোচনা করে। এই সামিট চলাকালীন, চায়না মিডিয়া গ্রুপকে (সিএমজি) সাক্ষাৎকার এবং সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে এআই উদ্ভাবন ও উন্নয়নের নতুন সাফল্যগুলো তুলে ধরে ‘উইনিং উইথ এআই প্লাস’ নামে একটি বিশেষ বৈদেশিক অনুষ্ঠান নির্মাণের জন্য আমন্ত্রণ জানানো হয়। চিচিয়াং ল্যাবের পরিচালক এবং "উইনিং উইথ এআই প্লাস" থিংক ট্যাংকের প্রতিনিধি ওয়াং চিয়ান তার "উদ্যোক্তা" জীবনের গল্প ভাগ করে নেন। তিনি উল্লেখ করেন যে, সুইজারল্যান্ডের জেনিভায় অনুষ্ঠিত "...
চীনের গ্রীষ্মকালীন ফসলের উৎপাদন প্রথমবার ১৫০ মিলিয়ন টনে পৌঁছল

চীনের গ্রীষ্মকালীন ফসলের উৎপাদন প্রথমবার ১৫০ মিলিয়ন টনে পৌঁছল

Agriculture Tips, China
চীনে ২০২৬ সালে আবারও গ্রীষ্মকালীন শস্যের বাম্পার ফলন হয়েছে। দেশটির গ্রীষ্মকালীন শস্য উৎপাদন প্রথমবারের মতো ১৫০ মিলিয়ন টন অতিক্রম করেছে বলে শুক্রবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে জানানো হয়েছে। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর জরিপ অনুযায়ী, এ বছর দেশটির গ্রীষ্মকালীন শস্য উৎপাদন দাঁড়িয়েছে ১৫০.৭৫ মিলিয়ন টনে, যা গত বছরের তুলনায় ০.৭ শতাংশ বা ১০ লাখ টন বেশি। এ বছর চীনে গ্রীষ্মকালীন শস্যের আবাদি জমির পরিমাণ মোটামুটি স্থিতিশীল ছিল। জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, প্রতি হেক্টরে গড় ফলন হয়েছে ৫ হাজার ৬৮১.৬ কেজি, যা গত বছরের তুলনায় ০.৮ শতাংশ বেশি। সূত্র: সিএমজি বাংলা...
এআই ব্যবহারে কম বয়স বলতে কতটুকু বয়স বোঝায়?

এআই ব্যবহারে কম বয়স বলতে কতটুকু বয়স বোঝায়?

China, Tech news
সাকিব সিকান্দার জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শ্রেণিকক্ষ ও ইন্টারনেটের মাধ্যমে শিশুদের কাছে দ্রুত পৌঁছে যাচ্ছে। তবে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও শিক্ষাপ্রতিষ্ঠান একদিকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা করছে, অন্যদিকে তাদের এমন একটি প্রযুক্তির জন্য প্রস্তুত করছে যা ভবিষ্যতে ক্রমেই আরও অপরিহার্য হয়ে উঠবে। সম্প্রতি শিশুদের এআই ব্যবহারের বিষয়টি নিয়ে বিতর্ক আরও তীব্র হয়েছে। জাতিসংঘ (ইউএন) এআই ব্যবস্থার জন্য শিশু-নিরাপত্তা সংক্রান্ত আরও কঠোর বিধি প্রণয়নের আহ্বান জানিয়েছে। একই সময়ে ইউরোপের কয়েকটি দেশ স্কুলে শিক্ষার্থীরা কখন এবং কীভাবে এআই ব্যবহার করতে পারবে, সে বিষয়ে নীতিমালা নির্ধারণের উদ্যোগ নিয়েছে। সম্প্রতি জেনেভায় ‘গ্লোবাল ডায়ালগ অন এআই গভর্ন্যান্স’-এর উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেন, শিশুদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্য...
স্থিতিশীল প্রবৃদ্ধি ধরে রেখেছে চীনের অর্থনীতি

স্থিতিশীল প্রবৃদ্ধি ধরে রেখেছে চীনের অর্থনীতি

China
রপ্তানিতে প্রত্যাশার চেয়েও ভালো প্রবৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে দ্রুত অগ্রগতির ফলে চলতি বছরের প্রথমার্ধে চীনের অর্থনীতি স্থিতিশীল প্রবৃদ্ধি ধরে রেখেছে বলে আশা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। একই সঙ্গে আন্তর্জাতিক প্রধান প্রতিষ্ঠানগুলোও চীনের অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে ক্রমবর্ধমান আস্থা প্রকাশ করছে বলে মন্তব্য করেন বিশেষজ্ঞরা। তাদের মতে, বছরের দ্বিতীয়ার্ধে উচ্চপ্রযুক্তি পণ্যের বৈদেশিক চাহিদা প্রবৃদ্ধির গতি ধরে রাখতে সহায়ক হবে। তবে আরও ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক পুনরুদ্ধার নিশ্চিত করতে নীতিনির্ধারকদের অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর দিকেও বেশি গুরুত্ব দিতে হবে। চীনের প্রথমার্ধের অর্থনৈতিক ফলাফলের আনুষ্ঠানিক তথ্য প্রকাশের অপেক্ষায় এ মন্তব্য করেন অর্থনীতিবিদরা। আগামী সপ্তাহে ওই পরিসংখ্যান প্রকাশিত হওয়ার কথা রয়েছে। বুধবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ২০২৬ সালে চীনের অর্থনৈতিক প্রব...
বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সম্মুখ সারিতে চীনা সেনাবাহিনী

বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সম্মুখ সারিতে চীনা সেনাবাহিনী

China
দক্ষিণ, মধ্য ও উত্তর-পশ্চিম চীনের বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সম্মুখ সারিতে কাজ করে যাচ্ছে চীনা সেনাবাহিনী ও মিলিশিয়ার সদস্যরা। বৃহস্পতিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ছেন সি এ তথ্য জানান। মুখপাত্র বলেন, দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল, মধ্য চীনের হুবেই প্রদেশ এবং উত্তর-পশ্চিম চীনের কানসু প্রদেশে সেনা সদস্য ও মিলিশিয়া সদস্যরা বন্যা নিয়ন্ত্রণ এবং দুর্যোগ ত্রাণ কার্যক্রমে নিরলসভাবে কাজ করছেন। গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে ছেন জানান, একাধিক দফা প্রবল বর্ষণে এসব অঞ্চলে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। সাম্প্রতিক সময়ে কুয়াংসি, হুবেই, কানসুসহ বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত ও তীব্র বাতাসের কারণে বাঁধ ভেঙে যাওয়া, ভূমিধস এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয়েছে। তিনি বলেন, বন্যা নিয়ন্ত্রণ ও দুর্যোগ ত্রাণ বিষয়ে প্রেসিডেন্ট সি চিন পিং গুরুত্বপূ...
সি-এর বক্তব্যে যেভাবে চীনের বিজ্ঞান-প্রযুক্তিবিষয়ক পথরেখার দেখা মেলে

সি-এর বক্তব্যে যেভাবে চীনের বিজ্ঞান-প্রযুক্তিবিষয়ক পথরেখার দেখা মেলে

China
বিজ্ঞান ও প্রযুক্তিতে আত্মনির্ভরতা ও সক্ষমতা অর্জনের প্রচেষ্টাকে ত্বরান্বিত করতে এবং চীনা ধাঁচের আধুনিকায়নের ভিত্তি সুদৃঢ় ও এতে গতি সঞ্চারের আহ্বান জানান চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। মঙ্গলবার চীনের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি পুরস্কার সম্মেলন, চীনা বিজ্ঞান একাডেমির (সিএএস) সদস্যদের সাধারণ সভা, চীনা প্রকৌশল একাডেমির (সিএই) সদস্যদের সাধারণ সভা এবং চীন বিজ্ঞান ও প্রযুক্তি সমিতির ১১তম জাতীয় কংগ্রেসকে একত্রিত করে আয়োজিত এক সভায় বক্তব্য দেন প্রেসিডেন্ট সি। সেখানে তিনি চীনকে বিজ্ঞান ও প্রযুক্তিখাতে বিশ্বশক্তিতে পরিণত করার জন্য অগ্রাধিকারমূলক কর্মসূচিগুলো তুলে ধরেন। চীনা প্রেসিডেন্টের দেওয়া বক্তব্য প্রসঙ্গে সিজিটিএনকে দেওয়া সাক্ষাৎকারে দুই চীনা গবেষক বলেন, এই বক্তব্যে দুটি দিক বিশেষভাবে গুরুত্ব পেয়েছে—উদ্ভাবনের গতি বাড়াতে প্রতিভাবান জনশক্তি গড়ে তোলা এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে উচ্চমানের আ...
বেইজিংয়ে চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে নামিবিয়ার প্রেসিডেন্টের বৈঠক

বেইজিংয়ে চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে নামিবিয়ার প্রেসিডেন্টের বৈঠক

China
চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং বৃহস্পতিবার বেইজিংয়ে নামিবিয়ার প্রেসিডেন্ট নেতুম্বো নান্দি-এনদাইতওয়াহর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে লি ছিয়াং বলেন, আফ্রিকায় নামিবিয়া চীনের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। চীন দেশটির সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্ব এগিয়ে নিয়ে যেতে, একে অপরের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়ে দৃঢ়ভাবে সমর্থন জানাতে এবং পারস্পরিক লাভজনক সহযোগিতা জোরদারের মাধ্যমে দুই দেশের আধুনিকায়নকে এগিয়ে নিতে আগ্রহী। তিনি উভয় পক্ষকে উন্নয়নে সমন্বয় জোরদার, দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিধি সম্প্রসারণ এবং অবকাঠামো নির্মাণসহ খনিজ, তেল ও গ্যাস, নবায়নযোগ্য জ্বালানি এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। লি বলেন, চীন নামিবিয়া থেকে আরও বেশি উচ্চমানের কৃষি ও মৎস্যপণ্য আমদানি করতে প্রস্তুত। পাশাপাশি সক্ষম চীনা প্রতিষ্ঠানগুলোকে নামিবিয়ায় বিনিয়োগে সহায়তা করবে এবং চীনে রপ্তানি বাড়...
যুক্তি, আইন ও ন্যায়সংগত রাজনৈতিক কাঠামোই ছিল জেনকুয়ান স্বর্ণযুগের ভিত্তি

যুক্তি, আইন ও ন্যায়সংগত রাজনৈতিক কাঠামোই ছিল জেনকুয়ান স্বর্ণযুগের ভিত্তি

China
  ইয়াং ওয়েইমিং স্বর্ণা থাং রাজবংশের সময় জেনকুয়ান স্বর্ণযুগের সূচনার সঙ্গে সম্রাট থাইজুংয়ের ‘ছুনশু জিইয়াও (সকল শাস্ত্রের সংকলন)’-এর প্রয়োগের একটি গভীর সম্পর্ক আছে। থাইজুং ছিলেন আদর্শবান। গুরুত্ব দিতেন নৈতিক শিক্ষায়। একটি যুক্তি, ন্যায়সংগত ও আইনসম্মত রাজনৈতিক কাঠামোর প্রবর্তন করেছিলেন তিনি। জেনকুয়ান জেংইয়াও (জেনকুয়ান যুগের রাজনৈতিক গুরুত্বপূর্ণ বিষয়)-তে সম্রাট থাইজুং ও তার মন্ত্রীদের মধ্যে যে কথোপকথন হয়েছিল সেসব লিপিবদ্ধ রয়েছে। এতে জানা যায়, নিজের উপদেশগুলোকে রাজ্যশাসনেও প্রয়োগ করেছিলেন সম্রাট থাইজুং।   ইয়াং ওয়েইমিন স্বর্ণা জেনকুয়ান জেংইয়াও-এর ‘অধ্যায়: লোভ ও হীনতা সম্পর্কে’-তে উল্লেখ আছে, জেনকুয়ান সালের প্রথম বছর (৬২৭ খ্রিস্টাব্দে), সম্রাট থাইজুং তার সভাসদদের বলেছিলেন—‘ধরা যাক কারও কাছে অমূল্য একটি মুক্তা আছে। তিনি যদি সেটাকে পাখি শিকারের কাজে লাগাতে চান, তবে কি তা ব...
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

Cover Story
বৃক্ষ রোপণের পর তার পরিচর্যার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘গাছপালা, প্রাণী, মাটি, পানি ও বায়ু- পরিবেশের সবকিছু যেন স্বাভাবিকভাবে মিলেমিশে থাকতে পারে, বনায়নের মাধ্যমে এমন একটি ইকোসিস্টেম বজায় রাখার চেষ্টা করছি আমরা। বর্তমান সরকারের কাজের লক্ষ্য এই পুরো পরিবেশটাকে ঠিকঠাক রাখা।’ তিনি বলেন, ‘শুধু গাছ লাগানো বা প্লাস্টিক সরানোই যথেষ্ট নয়। আরও অনেক ইন্টিগ্রেটেড (সমন্বিত) বিষয় আছে, যেগুলোর দিকে আমরা খেয়াল রাখার চেষ্টা করছি। নতুন বৃক্ষরোপণ অবশ্যই জরুরি, তবে রোপণ করা গাছটি নিরাপদে বেড়ে উঠছে কি না, সেটি নিশ্চিত করাও খুব বেশি জরুরি।’ ইকোসিস্টেম রক্ষার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যুগ যুগ ধরে স্থানীয় ইকোসিস্টেমের অংশ হয়ে থাকা গাছ, যেগুলোকে আমরা ‘মাদার ট্রি’ বলি, সেগুলো যেন রক্ষা পায়, কেটে ফেলা না হয়, এই বিষয়ে আমাদের সচেতন হওয়া প্রয়োজন। আজ এখানে বন বিভাগের বড় কর্মকর্তা...
সংঘাতপূর্ণ এলাকায় যৌন সহিংসতা রোধে আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান চীনের

সংঘাতপূর্ণ এলাকায় যৌন সহিংসতা রোধে আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান চীনের

China
বিশ্বজুড়ে সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতে যৌন সহিংসতা প্রতিরোধ ও নির্মূলে সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে চীন। বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আয়োজিত এক উন্মুক্ত বিতর্কে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং এই আহ্বান জানান। ‘সংঘাতে যৌন সহিংসতার শিকার ব্যক্তিদের জন্য আন্তর্জাতিক আইনের প্রতিশ্রুতি রক্ষা’ শীর্ষক এই বিতর্কে চীনা রাষ্ট্রদূত বলেন, বর্তমান অস্থিতিশীল বিশ্বে সংঘাত-সংশ্লিষ্ট যৌন সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যেখানে নারী ও বালিকারা শিকার হচ্ছেন। ফু ছোং বলেন, ‘যুদ্ধ ও সন্ত্রাসের অস্ত্র হিসেবে যৌন সহিংসতাকে ব্যবহার করা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এটি ভুক্তভোগী, তাদের পরিবার এবং পুরো সমাজের মর্যাদাকে ক্ষুণ্ণ করে এবং তাদের ওপর দীর্ঘমেয়াদী ট্রমা বা মানসিক আঘাত সৃষ্টি করে।‘ তিনি আরও বলেন, ‘চীন সংঘাতপূর্ণ এলাকায় সব ধরনের যৌন সহিংসতার...
চীনের শক্তিশালী উৎপাদন সক্ষমতা বৈশ্বিক চাহিদার কার্যকর সমাধান

চীনের শক্তিশালী উৎপাদন সক্ষমতা বৈশ্বিক চাহিদার কার্যকর সমাধান

China
ইউরোপজুড়ে যখন রেকর্ড তাপপ্রবাহে মানুষ বিপর্যস্ত, তখন চীনে তৈরি এয়ার কন্ডিশনার এবং সাশ্রয়ী শীতলীকরণ সমাধানগুলো ব্যাপক চাহিদাসম্পন্ন পণ্যে পরিণত হয়েছে। এটি আবারও স্মরণ করিয়ে দিচ্ছে যে, চীনের শক্তিশালী উৎপাদন সক্ষমতা কোনোভাবেই ‘অতিরিক্ত উৎপাদন সক্ষমতা’ নয়; বরং এটি বাস্তব বিশ্বের চাহিদার একটি কার্যকর সমাধান। সম্প্রতি ইউরোপের কিছু রাজনীতিক চীনের কথিত ‘ভর্তুকি-নির্ভর অতিরিক্ত উৎপাদন সক্ষমতা’কে লক্ষ্য করে নতুন বাণিজ্য প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনা করছেন। কিন্তু বাস্তব বাজারে দেখা যাচ্ছে, ভোক্তারা সাশ্রয়ী, নির্ভরযোগ্য এবং সহজলভ্য হওয়ায় চীনা পণ্য কেনার জন্য প্রতিযোগিতায় নেমেছেন। অর্থাৎ, তারা নিজেদের অর্থ ব্যয়ের মাধ্যমে পছন্দের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছেন। এখানে শিক্ষণীয় বিষয়টি খুবই সহজ। যে উৎপাদন বাস্তব চাহিদার জবাব দেয়, তাকে ‘অতিরিক্ত’ বলা যায় না; বরং সেটিই মূল্যবান উৎ...
২০৩০ সালের মধ্যে বেকারত্বের হার ৫.৫ শতাংশের নিচে রাখার লক্ষ্য চীনের

২০৩০ সালের মধ্যে বেকারত্বের হার ৫.৫ শতাংশের নিচে রাখার লক্ষ্য চীনের

Career, China
আগামী পাঁচ বছরের জন্য কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা খাতের নতুন উন্নয়ন পরিকল্পনা প্রকাশ করেছে চীন। বৃহস্পতিবার দেশটির মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়ের প্রকাশিত ‘১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা’র (২০২৬-২০৩০) খসড়ায় কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। চীনের নতুন এই উন্নয়ন পরিকল্পনায় কর্মসংস্থান বৃদ্ধি এবং সামাজিক সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর মূল লক্ষ্যগুলো কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব নিয়ন্ত্রণ ও সামাজিক নিরাপত্তা। চীনের এই পঞ্চবার্ষিক পরিকল্পনাটি দেশটির শ্রমবাজারের স্থিতিশীলতা বজায় রাখার বড় কৌশলগত পদক্ষেপ। ক্রমবর্ধমান জনসংখ্যা ও অর্থনৈতিক পরিবর্তনের সাথে তাল মিলিয়ে শহরাঞ্চলে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা বর্তমানে চীনের অন্যতম প্রধান চ্যালেঞ্জ। সরকার চাইছে, দক্ষ জনশক্তি গড়ে তোলার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল যাতে সাধারণ মানুষের সাম...