আইনি নোটিশ Archives - Mati News
Friday, September 18

Tag: আইনি নোটিশ

বোয়িং উড়োজাহাজ কেনায় স্বচ্ছতা ও জনস্বার্থ যাচাইয়ের দাবিতে আইনি নোটিশ

বোয়িং উড়োজাহাজ কেনায় স্বচ্ছতা ও জনস্বার্থ যাচাইয়ের দাবিতে আইনি নোটিশ

জাতীয়
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য বোয়িংয়ের উড়োজাহাজ কেনা এবং ভবিষ্যতে নতুন বিমান সংগ্রহের প্রক্রিয়ায় সাংবিধানিক, আইনি ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এমএমজি সারওয়ার সোমবার সংশ্লিষ্ট সরকারি দপ্তরে এই আইনি নোটিশ পাঠিয়েছেন। নোটিশে মন্ত্রিপরিষদ সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।নোটিশের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে গত ৩০ এপ্রিলের চুক্তির পর অতিরিক্ত উড়োজাহাজ কেনার বিষয়ে কোনো ক্রয়চুক্তি, সমঝোতা স্মারক (এমওইউ), লেটার অব ইনটেন্ট (এলওআই) বা অগ্রিম অর্থ পরিশোধ করা হয়েছে কি না, তা জনসমক্ষে প্রকাশ করা। এছাড়া, পূর্ণাঙ্গ ও স্বাধীনভাবে যাচাইযোগ্য সম্ভাব্যতা এবং জনস্বার্থ মূল্যায়ন সম্পন্ন না হওয়া পর্যন্...
প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশ: সৃজনশীল স্বাধীনতা রক্ষায় সাত সংগঠনের প্রতিবাদ

প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশ: সৃজনশীল স্বাধীনতা রক্ষায় সাত সংগঠনের প্রতিবাদ

নতুন গান
দেশের বিনোদন অঙ্গনে প্রেমভিত্তিক চলচ্চিত্র ও নাটক নির্মাণ এবং সম্প্রচারের ওপর কঠোর বিধিনিষেধ আরোপের দাবিতে পাঠানো আইনি নোটিশের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে টেলিভিশন নাটকের সঙ্গে সংশ্লিষ্ট সাতটি সংগঠন। সংগঠনগুলোর পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, রোমান্টিক ঘরানার নাটক বা সিনেমা নির্মাণ সামগ্রিকভাবে বন্ধ করার দাবি কোনোভাবেই সৃজনশীল শিল্পের বিকাশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই ধরনের উদ্যোগ টেলিভিশন ও বিনোদন শিল্পের সঙ্গে জড়িত শিল্পী, নির্মাতা, প্রযোজক ও কলাকুশলীদের মধ্যে বিস্ময় ও উদ্বেগের সৃষ্টি করেছে।প্রতিবাদলিপিতে স্বাক্ষর করেছেন ডিরেক্টরস গিল্ডের সভাপতি শহীদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক ফরিদুল হাসান, অভিনয়শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম ও সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু, টেলিভিশন নাট্যকার সংঘের সভাপতি শিহাব শাহীন ও সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন সুমন। এছাড়া ক্যামেরাম্যান ...
প্রেম ও রোমান্স নির্ভর নাটক-সিনেমা বন্ধে সরকারের প্রতি আইনি নোটিশ

প্রেম ও রোমান্স নির্ভর নাটক-সিনেমা বন্ধে সরকারের প্রতি আইনি নোটিশ

আইন-আদালত
যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ, সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং সৃজনশীল মেধা বিকাশের লক্ষ্য নিয়ে কেবলমাত্র প্রেম ও রোমান্স নির্ভর সিনেমা এবং নাটক নির্মাণ ও সম্প্রচার বন্ধের দাবিতে সরকারকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এই নোটিশটি প্রদান করেন।নোটিশটি পাঠানো হয়েছে মন্ত্রীপরিষদ সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যানের কাছে। এতে উল্লেখ করা হয়, বর্তমান চলচ্চিত্র ও নাটক শিল্পে প্রেম এবং মাত্রাতিরিক্ত রোমান্টিক কনটেন্টের আধিক্য দেখা যাচ্ছে। এই ধরনের কনটেন্ট ক্রমাগত প্রচারের ফলে সাংস্কৃতিক ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে, যা শিক্ষার্থীদের পড়াশোনা ও ক্যারিয়ারের প্রতি অমনোযোগী করে তুলছে।আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন তার নোটিশে বলেন, সংবিধানের ২১(১) ...