এমন আশ্চর্য রাত (পর্ব ৩)
ধ্রুব নীলের ধারাবাহিক উপন্যাস এমন আশ্চর্য রাত এর তৃতীয় পর্ব
প্রথম পর্ব
দ্বিতীয় পর্ব
জহিরের বাড়ির আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে লেবু মিয়া, শিবশঙ্কর আর হাইস্কুলের অর্জুন মাস্টারের বাড়ি। একসময় পুরোটা হিন্দুপাড়া ছিল। জহিরের শৈশব কেটেছে এদের সঙ্গে পূজা-পার্বণের উৎসবে। তবে অনেক বাড়ি বেদখল হয়ে গেছে। যারা আছে তারাও কেমন প্রচ্ছন্ন বিষণ্নতা নিয়ে থাকে।সপ্তাহ না যেতেই লিপির ঘটনা চলে গেল মতিন চেয়ারম্যান ও তার সাঙ্গপাঙ্গর কানে। মতিনকে নিয়ে বিশেষ ভয় নেই জহিরের। এখন নাকি শমসের নামের এক পাগল কিসিমের ভাতিজা ছড়ি ঘোরাচ্ছে।পাগলের বয়স বিশের ঘরে। দলবল মিলে চাঁদা তোলে আর একে ওকে ধরে এনে মেরে ফেলে। তার ধারণা সে সামনে চেয়ারম্যান হবে। জানান দিয়ে বেড়াচ্ছে এই ইউনিয়নের গ্রামগুলো সব জলে ভাসা নৌকা। হাল না ধরলে অচেনা ঘাটে গিয়ে ভিড়বে।মোটরসাইকেলে ভটভট শব্দ করার একটা বাড়তি যন্ত্র আছে। গগনবিদারী শব্দ করে শমসের গ্রুপের দুটো...









