কূটনীতি Archives - Mati News
Thursday, August 27

Tag: কূটনীতি

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে তেহরানে কাতারের প্রধানমন্ত্রী

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে তেহরানে কাতারের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনা নিরসনে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। এরই অংশ হিসেবে আজ তেহরানে সফর করছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল থানি। তিনি ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন। কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সফরের মূল উদ্দেশ্য হলো দুই দেশের মধ্যে সংলাপের একটি কার্যকর ভিত্তি তৈরি করা এবং চলমান উত্তেজনার পারদ কমানো।গত এক সপ্তাহে ইরানকে কেন্দ্র করে কূটনৈতিক কর্মকাণ্ড বেশ গতি পেয়েছে। এই সফরের আগে পাকিস্তানের সেনাপ্রধান তেহরান সফর করেছেন এবং এরপর ওমানের পররাষ্ট্রমন্ত্রীও সেখানে গিয়েছেন। ওমান ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, হরমুজ প্রণালিতে সাময়িক নৌ চলাচলের একটি কাঠামো নিয়ে তারা ঐকমত্যে পৌঁছেছেন। বর্তমানে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথটি মাইনমুক্ত করা এবং জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করাকে...
দিল্লি সফরের প্রস্তুতি: ভারতের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা

দিল্লি সফরের প্রস্তুতি: ভারতের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা

রাজনীতি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্রীয় সফরে দিল্লি যাওয়ার বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলমান রয়েছে। সফরের সম্ভাব্য সময়সূচি নিয়ে দুই দেশই কাজ করছে, তবে এখন পর্যন্ত কোনো তারিখ আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হয়নি। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আগস্টের তৃতীয় সপ্তাহে দুই দিনের এই সফরের জন্য ভারত ২০ ও ২১ আগস্টের প্রস্তাব দিয়েছিল। তবে এই তারিখের পরিবর্তে অন্য কোনো সুবিধাজনক সময়ে সফর আয়োজনের বিষয়টিও ঢাকা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।আগস্টের তৃতীয় ও চতুর্থ সপ্তাহের মধ্যে সফরের সময় নির্ধারণে দুই দেশই বিভিন্ন তারিখ নিয়ে পর্যালোচনা করছে। ভারতের দেওয়া ২০ ও ২১ আগস্টের প্রস্তাবকে সামনে রেখে গত সপ্তাহের মাঝামাঝি থেকে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উচ্চপর্যায়ের নির্দেশে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছেন। তবে ২০ আগস্ট দেশে রাষ্ট্রপতি নির্বাচন ও প...