মালয়েশিয়া Archives - Mati News
Tuesday, September 22

Tag: মালয়েশিয়া

মালয়েশিয়ায় স্বর্ণপদক জয়ী নাটোরের তরুণ উদ্ভাবক আব্দুল্লাহ আলিম

মালয়েশিয়ায় স্বর্ণপদক জয়ী নাটোরের তরুণ উদ্ভাবক আব্দুল্লাহ আলিম

রাজধানী
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবন ও সৃজনশীলতা প্রতিযোগিতা ‘বোর্নিও ইন্টারন্যাশনাল ইনোভেশন ক্রিয়েটিভিটি কম্পিটিশন’ (বিআইআইসিসি ২০২৬)-এর আন্তর্জাতিক পর্বে জোড়া সাফল্য পেয়েছেন বাংলাদেশের তরুণ উদ্ভাবক আব্দুল্লাহ আলিম। গত মঙ্গলবার তার উদ্ভাবিত ‘বিন টু বেনিফিট’ প্রকল্পের জন্য তিনি স্বর্ণপদক অর্জন করেন। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অনবদ্য ভূমিকা রাখায় তাকে ‘বিআইআইসিসি সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল এনভায়রনমেন্টাল অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।ইয়াং সায়েন্টিস্ট অর্গানাইজেশন (এমওয়াইএসও) এবং ইউনিভার্সিটি মালোয়েশিয়া সাবাহ (ইউএমএস)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় বিশ্বের ৩০টিরও বেশি দেশের বিজ্ঞানী, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে এমওয়াইএসও প্রেসিডেন্ট ড. রাজমি বিন আবদুল রাজাক এবং ইউএমএস ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাসিম হাজী মানসোর উপস্থ...
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে নতুন সিন্ডিকেট: অখ্যাত এজেন্সির আড়ালে পুরোনো চক্রের তৎপরতা

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে নতুন সিন্ডিকেট: অখ্যাত এজেন্সির আড়ালে পুরোনো চক্রের তৎপরতা

চাকরি
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় খোলার প্রক্রিয়ায় এবারও সিন্ডিকেটের ছায়া স্পষ্ট হয়ে উঠেছে। যদিও আগের মতো সরাসরি মন্ত্রী বা সংসদ সদস্যদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নাম তালিকায় নেই, তবে অখ্যাত ও নতুন অনেক এজেন্সিকে সুযোগ দেওয়া হয়েছে, যাদের কর্মী পাঠানোর কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। বাংলাদেশ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, নির্বাচিত ২৫টি এজেন্সির মধ্যে ১৭টিরই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কোনো অভিজ্ঞতা নেই। বাকি ৮টি এজেন্সি মিলে অতীতে মাত্র ১ হাজার ৬১২ জন কর্মী পাঠিয়েছে।তালিকায় থাকা ‘ভালুকা ওভারসিজ’ নামের একটি এজেন্সির লাইসেন্স পাওয়া গেছে ২০২২ সালে। গত ২৩ আগস্ট পর্যন্ত প্রতিষ্ঠানটি ২৩৫ জন কর্মীর ছাড়পত্র নিলেও এর মধ্যে মালয়েশিয়াগামী কোনো কর্মী ছিল না। অথচ এই প্রতিষ্ঠানটিই এখন মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য নির্বাচিত ২৫টি এজেন্সির তালিকায় রয়েছে। প্রতিষ্ঠানটির স্ব...
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাজধানী
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওথমান। সোমবার ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে অবস্থিত প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও প্রতিরক্ষা খাতের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত দক্ষতা বৃদ্ধি, নিয়মিত যৌথ সামরিক প্রশিক্ষণ, বিশেষায়িত কোর্স ও প্রশিক্ষণ বিনিময় এবং সামগ্রিক সক্ষমতা বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন। এছাড়া আধুনিক সামরিক প্রযুক্তি হস্তান্তর, তথ্য ও অভিজ্ঞতা বিনিময়, সামরিক সরঞ্জাম ও লজিস্টিকস সহায়তা এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন খাতে যৌথ অংশীদারিত্বের সম্ভাবনা নিয়েও আলোচনা ...
মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ, থাকছে ৩৩৮ রিক্রুটিং এজেন্সি

মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ, থাকছে ৩৩৮ রিক্রুটিং এজেন্সি

জাতীয়
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটির কর্তৃপক্ষ নীতিগতভাবে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, বিমান ভাড়াসহ অভিবাসন সংক্রান্ত সব ধরনের ব্যয় ছাড়াই এই কর্মীদের মালয়েশিয়ায় পাঠানো হবে।শ্রমবাজারটি পুনরায় চালুর প্রক্রিয়াটি স্বচ্ছ করার লক্ষ্যে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। আগের সরকারের আমলে বিদ্যমান দুর্নীতি, অনিয়ম ও সিন্ডিকেটের কারণে এই বাজারটি বন্ধ হয়ে গিয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের মন্ত্রী পর্যায়ে একাধিক বৈঠক হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দারের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।প্রাথমিক পর্যায়ে স...
বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী ফ্রি নেবে মালয়েশিয়া: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী ফ্রি নেবে মালয়েশিয়া: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সারাদেশ
বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে ফ্রি ১০ হাজার দক্ষ কর্মী নেবে মালয়েশিয়া সরকার। বাংলাদেশ থেকে যেতে এই ১০ হাজার কর্মীর কোনো টাকা খরচ করতে হবে না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও শ্রম ও কর্মসংস্থানের মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্বমন্ত্রী আরিফুল হক চৌধুরী আরও বলেন, বাংলাদেশ থেকে বৈধ পথে প্রবাসে কর্মী পাঠাতে দক্ষ জনবল গড়ে তুলতে হবে। দক্ষ জনবল গড়তে সরকার প্রশিক্ষণের ব্যবস্থা করবে। এছাড়া আরবি, জাপানি, চায়নিজ ও ইংরেজি ভাষায় পারদর্শী করে তুলতে পারলে বিদেশি লোক পাঠানো আরও সহজ হবে। তিনি আরও জানান, অবৈধ পথে মানব পাচারকারীদের বিরুদ্ধে সরকার দ্রুত ব্যবস্থা নেবে...
মালয়েশিয়ায় খনিতে অভিযান: ২৪ বাংলাদেশিসহ ৪৯ অভিবাসী আটক

মালয়েশিয়ায় খনিতে অভিযান: ২৪ বাংলাদেশিসহ ৪৯ অভিবাসী আটক

আন্তর্জাতিক
মালয়েশিয়ার তেরেংগানুর ডুংগুন এলাকার বুকিত বেসি নামক একটি লৌহ আকরিকের খনিতে অভিযান চালিয়ে ৪৯ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। শনিবার (১৫ আগস্ট) সকাল ৮টার দিকে এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়। অভিযান সফল করতে ইমিগ্রেশন কর্মকর্তারা নিজেদের পরিচয় গোপন রেখে সাধারণ যানবাহন ব্যবহার করে খনি এলাকায় প্রবেশ করেন, যার ফলে খনিতে কর্মরত বিদেশিরা অভিযানের বিষয়টি আগে থেকে টের পাননি।ইমিগ্রেশন বিভাগের অপারেশনবিষয়ক উপ-মহাপরিচালক দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, আটককৃতদের মধ্যে ২৪ জন বাংলাদেশি, ১৭ জন ইন্দোনেশীয়, সাতজন মিয়ানমারের এবং একজন ভারতীয় নাগরিক রয়েছেন। আটক ব্যক্তিদের মধ্যে ছয়জন নারী ও দুইজন শিশুও রয়েছে, যাদের বয়স ১০ মাস থেকে ৬৬ বছরের মধ্যে। খনিটি মূল সড়ক থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে অবস্থিত হওয়ায় সেখানে পৌঁছাতে কর্মকর্তাদের বিশেষ কৌশলের আশ্রয় নিতে হয়।অভিযানের সময় খনিতে কর্মর...
মালয়েশিয়ায় বড় ধরনের অভিযান: ৩৭০ বাংলাদেশি সহ আটক ১,০৪৩ অবৈধ অভিবাসী

মালয়েশিয়ায় বড় ধরনের অভিযান: ৩৭০ বাংলাদেশি সহ আটক ১,০৪৩ অবৈধ অভিবাসী

আন্তর্জাতিক
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ গত সোমবার (১০ আগস্ট) থেকে দুই দিনব্যাপী এক বিশেষ অভিযান পরিচালনা করেছে। ‘অপ সাসার’ নামের এই বড় ধরনের অভিযানে মোট ১,০৪৩ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) নিউ স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। অভিযানে মোট ৩,৩০৭ জন বিদেশিকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়, যার মধ্যে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে ১,০৪৩ জনকে আটক করা হয়।আটককৃতদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি নাগরিক রয়েছেন, যাদের সংখ্যা ৩৭০ জন। এছাড়া ইন্দোনেশিয়ার ৩২৮ জন এবং মিয়ানমারের ১৮৩ জন অভিবাসী রয়েছেন। আটক ব্যক্তিদের অধিকাংশই পুরুষ এবং তাদের বয়স ১৭ থেকে ৫৯ বছরের মধ্যে। মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানিয়েছেন, স্থানীয়দের অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন আবাসিক এলাকা ও অভিবাসী হটস্পটগুলোতে এই অভিযান চালানো হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) রাতে সুত...
মৌসুমী কেন মালয়েশিয়া যাচ্ছেন

মৌসুমী কেন মালয়েশিয়া যাচ্ছেন

Cover Story, Entertainment
চিত্রনায়িকা মৌসুমী মানেই যেন নতুন কিছু। ভিন্ন ধরনের কাজ তিনি সব সময়ই দর্শকদের উপহার দেয়ার চেষ্টা করেন। সবশেষ পরিচালক হাবিবুল ইসলাম হাবিবের ‘রাত্রীর যাত্রী’ ছবিতে অভিনয় করেন ঢালিউডের জনপ্রিয় তারকা মৌসুমী। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন আনিসুর রহমান মিলন। এ ছবির পর এবার নতুন একটি অনুষ্ঠানে দর্শকরা মৌসুমীকে সামনে দেখতে পাবেন। আগামী মাসে শুরু হচ্ছে মাহে রমজান। আর এই রমজানকে ঘিরে বিভিন্ন টিভি চ্যানেলে নির্মাণ হবে নানা অনুষ্ঠান। প্রিয়দর্শিনীখ্যাত মৌসুমী ‘কুইক রেসিপি’ নামে ভিন্নধর্মী একটি অনুষ্ঠানের উপস্থাপনা করবেন এবার। এর শুটিংয়ে কয়েকদিন পরই মালয়েশিয়া ছুটবেন তিনি। এ প্রসঙ্গে মৌসুমী বলেন, রান্নার অনুষ্ঠান হলেও ‘কুইক রেসিপি’র বিষয়বস্তু একটু ভিন্ন। মালয়েশিয়ায় যেসব বাঙালি থাকেন তাদের খাবারের রেসিপি কেমন স্বাদের হয়, ভিন্নতা কি থাকে তা এ অনুষ্ঠানে আমার মাধ্যমে দর্শকরা দেখতে পাবেন। এ ছাড়া আ...
ঘুরে আসুন অন্য এক মালয়েশিয়া ; নিন রোমাঞ্চ ও অজানার আস্বাদ

ঘুরে আসুন অন্য এক মালয়েশিয়া ; নিন রোমাঞ্চ ও অজানার আস্বাদ

Cover Story, Travel Destinations
পৃথিবীর নানার প্রজাতির প্রাণীতে সমৃদ্ধ একটি অন্যতম নিরক্ষীয় রেইনফরেস্ট বোর্নিও দেখতে ঘুরতে যান মালয়েশিয়া । মালয়েশিয়া সত্যিই এক বিস্ময়কর জায়গা। এর একদিকে রয়েছে শশব্যস্ত নগরী, ঔপনিবেশিক স্থাপত্য এবং সুদৃশ্য সমুদ্রসৈকত। আবার অন্য দিকে রয়েছে ওরাংওটাং, গ্রানাইটের চূড়া, এবং আদিম উপজাতি সমৃদ্ধ বনাঞ্চল। হ্যাঁ আমরা এখন বোর্নিওতে, বোর্নিও একটি বিশাল রুক্ষ দ্বীপ, যা মালয়েশিয়ার সাবাহ ও সারাওয়াক, ইন্দোনেশিয়ার কালিমানটান এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর দেশ ব্রুনেইর সাথে সীমানা ভাগাভাগি করে নিয়েছে। বোর্নিও আকারে বেশ বড়, বিশ্বের তৃতীয় বৃহত্তম দ্বীপ, এবং দক্ষিণপূর্ব এশিয়ার সবচেয়ে দুঃসাহসিক অভিযানের স্থানগুলোর মধ্যে একটি। আপনি এখানে ভিন্নমাত্রার স্বাদ উপভোগের দারুণ সুযোগ পাবেন।   দুঃসাহসিক রোমাঞ্চের জন্য মালয়েশিয়া চরম দুঃসাহসিক রোমাঞ্চের জন্য এখানে ৪,০৯৫ মিটার জুড়ে সাম্রাজ্য বিস্তার করে আছে কিনাবালু ...