তীব্র শৈত্যপ্রবাহ ও তুষার ঝড়ে বিপর্যস্ত চীন, জরুরি প্রতিরোধ ব্যবস্থা জোরদার
জানুয়ারি ১৯, সিএমজি বাংলা ডেস্ক : চীনের বিভিন্ন অঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ ও ব্যাপক তুষারপাত শুরু হওয়ায় পরিস্থিতি মোকাবিলা করতে দ্রুত ও সমন্বিত ব্যবস্থা গ্রহণ করেছে দেশটির প্রশাসন।
রাজধানী বেইজিংয়ে বছরের প্রথম তুষারপাতের পর রাতারাতি নগরজুড়ে ব্যাপক তৎপরতা চালানো হয়। প্রধান সড়ক, সেতু ও আবাসিক এলাকা সচল রাখতে হাজার হাজার পরিচ্ছন্নতাকর্মী এবং তুষার অপসারণকারী যান মোতায়েন করা হয়। যান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সেতু ও র্যাম্পের মতো গুরুত্বপূর্ণ স্থানে সীমিত ও লক্ষ্যভিত্তিক বরফ গলানোর রাসায়নিক ব্যবহার করা হয়েছে।
হুবেই ও হ্যনান প্রদেশে রোববার নিম্ন তাপমাত্রা, বৃষ্টি, তুষার ও বরফজনিত দুর্যোগ সহায়তায় ৪ নম্বর জরুরি প্রতিক্রিয়া চালু করা হয়েছে।
শৈত্যপ্রবাহের প্রভাব পড়েছে পর্যটন খাতেও। উত্তর-পশ্চিমাঞ্চলীয় শায়ানসি প্রদেশের বিখ্যাত মাউন্ট হুয়াশানসহ একাধিক পার্বত্য পর্যটন...













