হাইনানে চালু হলো বিশ্বের প্রথম বাণিজ্যিক আন্ডারওয়াটার ডেটা সেন্টার
ফয়সল আবদুল্লাহ: দক্ষিণ চীনের হাইনান প্রদেশের লিংশুই কাউন্টিতে চালু হয়েছে বিশ্বের প্রথম বাণিজ্যিক আন্ডারওয়াটার ডেটা সেন্টার। সমুদ্রের নিচের এই ডেটা সেন্টার এখন আধুনিক তথ্যপ্রযুক্তিতে চীনের এক অনবদ্য মাইলফলক হয়ে দাঁড়িয়েছে।
ডেটা সেন্টারের ক্ষেত্রে শীতল পরিবেশ রাখাটা বেশ গুরুত্বপূর্ণ। আর এ কাজটা এখানে হচ্ছে সমুদ্রের প্রাকৃতিক পরিবেশ কাজে লাগিয়ে। এতে প্রচলিত স্থলভিত্তিক ডেটা সেন্টারের চেয়ে ৩০ শতাংশ বিদ্যুৎ কম ব্যবহার হচ্ছে।
ডেটা সেন্টারে কুলিংয়ের জন্য মিঠা পানির পরিবর্তে ব্যবহৃত হচ্ছে সমুদ্রের পানি। ফলে প্রচলিত ডেটা সেন্টারে যে বিপুল পরিমাণ পানির অপচয় হয়, সেটাও পুরোপুরি এড়ানো সম্ভব হচ্ছে। অন্যদিকে সমুদ্রের নিচে হওয়ায় বেঁচে গেছে জমির ব্যবহার।
হাইক্লাউড ডেটা সেন্টার টেকনোলজি কোম্পানির টেকনিক্যাল স্পেশালিস্ট ইয়ান ওয়েনরুই জানালেন, ‘সমুদ্রের পানি দিয়ে প্যাসিভ কুলিং ব্যব...













