নারীর অধিকার ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দিল চীন
বিশ্বজুড়ে নারীর অধিকার উন্নয়ন এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় তাদের ভূমিকা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং।
বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক উন্মুক্ত বিতর্কে বক্তব্য দিতে গিয়ে ফু বলেন, নারীরা ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শক্তি’।
তিনি বলেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি ক্রমেই আরও অস্থির হয়ে উঠছে। দারিদ্র্য ও সহিংসতা থেকে নারীদের পুরোপুরি মুক্তকরণ, শান্তি প্রক্রিয়ায় তাদের গভীর অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাদের সার্বিক উন্নয়ন বাস্তবায়নের পথ এখনও দীর্ঘ। এসব লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান তিনি।
ফু বলেন, ‘বর্তমানে বিশ্বজুড়ে ৬৭ কোটি ৬০ লাখ নারী ও কিশোরী সংঘাত ও অস্থিতিশীলতার মধ্যে আটকে ...











