চীনের আবিষ্কার: মাছ ধরার রিল
ফয়সল আবদুল্লাহ
নদী-নালা আর সমুদ্রের কলতান মানব সভ্যতার ইতিহাসের সাথে অবিচ্ছেদ্য সুতোয় বাঁধা। আদিম মানুষ যখন বর্শা বা তীর ফুটিয়ে মাছ শিকার করত, তখন থেকেই জলের নিচের সেই রূপালি সম্পদকে ছোঁয়া ছিল এক পরম রোমাঞ্চ ও বেঁচে থাকার লড়াই। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ যখন সুতো আর বাঁশের ছিপ দিয়ে মাছ ধরাকে কেবল জীবিকা নয়, বরং এক রাজকীয় শিল্প ও বিনোদনে রূপ দিল, তখন একটি বড় সমস্যা দেখা দিল। বড় কোনো মাছ সুতোয় টান দিলে সেই তীব্র গতি আর শক্তির সাথে লড়াই করা সাধারণ হাতের পক্ষে অসম্ভব হয়ে উঠত। সুতো ছিঁড়ে মাছ পালিয়ে যেত গভীর জলে। এই সীমাবদ্ধতাকে জয় করতে আজ থেকে আঠারশ বছর আগে প্রাচ্যের এক প্রাচীন ঘরে জন্ম নিয়েছিল এক জাদুকরী মেকানিক্যাল ডিভাইস—মাছ ধরার রিল। ইংরেজিতে যাকে বলে ফিশিং রিল। এটি কেবল মাছ ধরার যন্ত্র নয়; এটি হলো মানুষের এমন এক বুদ্ধিদীপ্ত আবিষ্কার, যা সুতোর টান আর হাতের আঙুলের ঘূর্ণনকে এক সূক্ষ্ম জ্যাম...














