উদীয়মান প্রযুক্তিতে বৈশ্বিক নেতৃত্বে এগিয়ে চলেছে চীন: মালয়েশীয় প্রযুক্তি বিশেষজ্ঞ - Mati News
Sunday, August 9

উদীয়মান প্রযুক্তিতে বৈশ্বিক নেতৃত্বে এগিয়ে চলেছে চীন: মালয়েশীয় প্রযুক্তি বিশেষজ্ঞ

উদীয়মান খাতগুলোতে শিল্প উদ্ভাবনের নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা অর্জন করছে চীন। সম্প্রতি মালয়েশীয় প্রযুক্তি বিশ্লেষক ও মালয়েশীয় ডিজিটাল অ্যাসোসিয়েশনের (এমডিএ) সাবেক সভাপতি সার্ম টেক চুন এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।

তিনি জানান, বৈশ্বিক বিজ্ঞান ও প্রযুক্তিতে চীনের এই রূপান্তর এখন আর কেবল অংশগ্রহণ বা অবদানের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং দেশটি ক্রমশ একজন পথপ্রদর্শক ও নেতায় পরিণত হচ্ছে। উদীয়মান মানবাকৃতির রোবট (হিউম্যানয়েড রোবট) শিল্পকে এর একটি বড় উদাহরণ হিসেবে উল্লেখ করে তিনি জানান, ২০২৫ সালে বিশ্বব্যাপী এই রোবটের চালান ১৩ হাজার ইউনিটে পৌঁছায়, যার বড় একটি অংশের নেতৃত্বে ছিল চীনের শীর্ষস্থানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো।

সার্মের মতে, চীনের এই দ্রুত অগ্রগতির পেছনে রয়েছে গবেষণা, সরবরাহ শৃঙ্খল, বাস্তব প্রয়োগ এবং বাজার প্রতিক্রিয়ার এক সুসংহত উদ্ভাবন চক্র। এছাড়া দেশটির বিশাল বাজার নতুন প্রযুক্তিকে দ্রুত পরীক্ষা ও বৃহৎ পরিসরে প্রয়োগ করতে সাহায্য করছে।

সূত্র: সিএমজি

China emerging as key driver of global robotics, AI innovation, Malaysian  tech observer says-Xinhua

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *