জনসাধারণের ব্যবহারে ৬ বিলিয়ন উচ্চ-মূল্যের ডেটা রেকর্ড উন্মুক্ত করছে চীন - Mati News
Monday, August 31

জনসাধারণের ব্যবহারে ৬ বিলিয়ন উচ্চ-মূল্যের ডেটা রেকর্ড উন্মুক্ত করছে চীন

চীনের কুইয়াং শহরে চায়না ইন্টারন্যাশনাল বিগ ডেটা ইন্ডাস্ট্রি এক্সপো ২০২৬ -এ ১৪টি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে দেশটির প্রথম ‘ডেটা ওপেন মাস‘ প্রচারণার উদ্বোধন করেছে। এই উদ্যোগের আওতায় বিদ্যুৎ, তেল-গ্যাস, লজিস্টিকস, অটোমোবাইল ও কৃষি যন্ত্রপাতির মতো ১০টিরও বেশি খাতের ৫০০টিরও বেশি ডেটা সেট এবং ৬ বিলিয়নেরও বেশি উচ্চ-মূল্যের ডেটা রেকর্ড জনগণের জন্য বিনামূল্যে উন্মুক্ত করা হবে।

জাতীয় ডেটা প্রশাসনের মতে, এই উদ্যোগের লক্ষ্য নির্ভুল চাহিদা-যোগান নিশ্চিত করা, ডেটার কার্যকর ব্যবহার বাড়ানো এবং তথ্যের পূর্ণ সম্ভাবনা উন্মোচন করা। এ প্রক্রিয়ায় বিশ্বস্ত ডেটা স্পেস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা টুলের সমন্বয়ে তথ্যের নিরাপত্তা বজায় রাখা হবে।

প্রথমবারের মতো ১০০টিরও বেশি ডেটা সেটে ‘বিনামূল্যে ট্রায়াল’ সুবিধা দেওয়া হচ্ছে, যা বিভিন্ন বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান ও গবেষণা সংস্থাকে বাজার বিশ্লেষণ এবং কার্যক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে।

উল্লেখ্য, ২০২৫ সালে চীনের ডেটা শিল্পের বাজার ১ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

সূত্র: সিএমজি

The People's Republic of Data: How China Is Turning Data into Capital |  U.S.- CHINA | ECONOMIC and SECURITY REVIEW COMMISSION

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *