নিজস্ব প্রযুক্তির ১ লাখ কার্ডের এআই সুপারক্লাস্টার চালু করল চীন - Mati News
Sunday, October 18

নিজস্ব প্রযুক্তির ১ লাখ কার্ডের এআই সুপারক্লাস্টার চালু করল চীন

শতভাগ নিজস্ব প্রযুক্তিতে তৈরি ১ লাখ কার্ডের এআই সুপারক্লাস্টার চালু করেছে চীন। দেশটির জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন এ তথ্য অনুযায়ী।

‘ডাউনিং ৮০০০’ নামের এই সিস্টেমটি নতুন উপকরণ, ওষুধ আবিষ্কার এবং বৃহৎ এআই মডেল প্রশিক্ষণের মতো চাহিদা মেটাতে কাজ করবে।

বর্তমানে এই জাতীয় সুপারকম্পিউটিং ইন্টারনেট নেটওয়ার্কে ৩৫ লাখের বেশি সিপিইউ কোর ও আড়াই লাখ জিপিইউ কার্ড যুক্ত রয়েছে।

সিস্টেমটির প্রধান প্রকৌশলী পু চিংত্য জানান, নতুন এই ক্লাস্টারের কম্পিউটিং ক্ষমতা এতটাই বেশি যে, মানবজাতি অবিরাম ২০০ বছর ধরে যে হিসাব করবে, এটি একা সেই সমকক্ষ কার্যক্ষমতা দিতে সক্ষম।

এছাড়াও, কুয়াংতোং-হংকং-ম্যাকাও গ্রেটার বে এরিয়াতেও একটি নতুন ১০ হাজার কার্ডের ক্লাস্টার চালু করা হয়েছে, যা ট্রিলিয়ন-প্যারামিটার বিশিষ্ট বৃহৎ এআই মডেলগুলোর প্রশিক্ষণের সময় অর্ধেকে (এক বছর থেকে কমিয়ে প্রায় ছয় মাসে) নামিয়ে আনতে সাহায্য করবে।

সূত্র: সিএমজি Supersized and scaling: China pushes 10,000-card computing clusters in AI  race | South China Morning Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *