যানজট সৃষ্টির অভিযোগে রাভিনার বিরুদ্ধে মামলা
Sunday, May 24

যানজট সৃষ্টির অভিযোগে রাভিনা বিরুদ্ধে মামলা

ট্রাফিক আইন ভঙ্গ ও যানজট সৃষ্টির অভিযোগে বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডনসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত মাসে রাভিনা ভারতের বিহার রাজ্যের মুজাফফরপুর যান। মামলায় অভিযোগ করা হয়েছে, সে সময় তিনি সড়কে যানজট সৃষ্টি করেছিলেন।

মামলার বাদী অ্যাডভোকেট সুধীর কুমার ওঝা বলেন, বিহার শহর পরিদর্শনকালে গত ১২ অক্টোবর অভিনেত্রী রাভিনা০ট্যান্ডন ট্রাফিক আইন ভঙ্গ করেছেন। মুজাফফপুরের মোহাম্মদপুর পুলিশ স্টেশনকে অভিযোগটি মামলা হিসেবে নেওয়ার নির্দেশ দিয়েছেন অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম দীপক কুমার।

সুধীর কুমার ওঝা বলেন, গত ১২ অক্টোবর প্রণব কুমার ও তাঁর ছেলে উমেশ সিংয়ের একটি হোটেল উদ্বোধন করতে যান বলিউড অভিনেত্রী রাভিনা-ট্যান্ডন। এ উপলক্ষে একটি পার্টিরও আয়োজন করা হয়। তাঁর অভিযোগ, রাভিনার অনুষ্ঠানের জন্য সেখানে দীর্ঘ যানজট সৃষ্টি হয় আর তা ছিল দীর্ঘ সময় ধরে।

মামলার আরজিতে সুধীর বলেন, ভারতীয় দণ্ডবিধির ১৫৬ (৩) ধারা অনুযায়ী যেন তাঁর আরজি গ্রহণ করা হয় এবং তিনজনের বিরুদ্ধে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ।

এ ব্যাপারে এখনো ট্যান্ডনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র : ইন্ডিয়া টিভি

আপনার শিশুর জন্য শিক্ষা ও বিনোদনমূলক চ্যানেলটি আজই সাবসক্রাইব করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

404 Not Found

404 Not Found


nginx