স্বয়ংক্রিয় এআই এজেন্টের ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তানীতিমালা প্রণয়ন করছে চীন - Mati News
Tuesday, October 13

স্বয়ংক্রিয় এআই এজেন্টের ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তানীতিমালা প্রণয়ন করছে চীন

বিশ্বজুড়ে স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের অনাকাঙ্ক্ষিত কার্যক্রম বাড়তে থাকায়, এআই প্রযুক্তির দ্রুত বিকাশ থেকে সৃষ্ট নতুন ঝুঁকি মোকাবিলায় পূর্ণাঙ্গ নিরাপত্তা কাঠামো গড়ে তোলার উদ্যোগ জোরদার করছে চীন।

সাম্প্রতিক কয়েকটি ঘটনা বিশ্বজুড়ে উদ্বেগ বাড়িয়েছে। ওপেন-এআইয়ের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর গবেষণামূলক পর্যায়ের একটি এআই এজেন্ট ডিএনএস ব্যবস্থা ব্যবহার করে একটি উন্মুক্ত চ্যাটবটের মাধ্যমে প্রবেশাধিকার নিয়ে তার সুরক্ষিত পরীক্ষামূলক পরিবেশ থেকে বেরিয়ে যায়। এ ঘটনার পর ওপেন-এআই তাদের সর্বশেষ প্রজন্মের মডেলের প্রশিক্ষণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেয়। গত তিন মাসে এ ধরনের দ্বিতীয় স্থগিতাদেশ এটি।

শুধু ওপেন-এআই নয়, অন্যান্য প্রতিষ্ঠানের এআই মডেল নিয়েও উদ্বেগ রয়েছে। যুক্তরাজ্যভিত্তিক এআই নিরাপত্তা ইনস্টিটিউটের আগস্ট মাসের এক প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন মডেলের ওপর পরিচালিত ১২২টি পরীক্ষায় অ্যানথ্রপিকের ‘মিথোস ৫’ এবং ওপেন-এআইয়ের ‘জিপিটি-৫.৬-সল’ মোট ১৯ বার, ১০টি পৃথক ধাপে, স্বয়ংক্রিয় ও অননুমোদিত পদক্ষেপ গ্রহণ করেছে। এসব আচরণের মধ্যে ছিল ভুয়া অনলাইন পরিচয় তৈরি এবং সেই পরিচয় ব্যবহার করে প্রকল্পের রক্ষণাবেক্ষণকারীকে কোড অনুমোদনে বাধ্য করার চেষ্টা।

এসব নতুন হুমকি মোকাবিলায় গবেষণা ও উন্নয়ন থেকে শুরু করে বাস্তবায়ন ও ব্যবহার পর্যন্ত প্রতিটি পর্যায়ে এআই নিরাপত্তা ব্যবস্থাপনা গড়ে তুলছে চীন। প্রযুক্তিগত উদ্ভাবনের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে একটি সুরক্ষাবলয় তৈরি করাই এর লক্ষ্য।

সর্বশেষ তথ্য অনুযায়ী, আগস্টের শেষ নাগাদ চীনে ১ হাজার ১১২টি উৎপাদনমূলক এআই পরিষেবা নিয়ন্ত্রণমূলক নিবন্ধন সম্পন্ন করেছে। পাশাপাশি ৭৩১টি অ্যাপ্লিকেশন বা কার্যক্রম নিবন্ধিত হয়েছে। এআইয়ের প্রয়োগে অনিয়ম দমনে চীনের সাইবারস্পেস প্রশাসন একটি বিশেষ অভিযানও শুরু করেছে। অভিযানের প্রথম পর্যায়ে নিয়ম লঙ্ঘনের দায়ে ১৪ হাজারেরও বেশি এআই পণ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সূত্র: সিএমজি বাংলা

C:\Users\USER\Desktop\11.JPG

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *