অশ্বারোহনের রোমাঞ্চে মুখর হ্যপেই - Mati News
Tuesday, July 21

অশ্বারোহনের রোমাঞ্চে মুখর হ্যপেই

আফরিন মিম

উত্তর চীনের হ্যপেই প্রদেশের ফেংনিং মানছু স্বায়ত্তশাসিত জেলায় শুরু হয়েছে ২০২৬ চায়না ইকুয়েস্ট্রিয়ান এন্ডুরেন্স রাইডিং প্রতিযোগিতা। এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পেশাদার ঘোড়সওয়ার ও অশ্বারোহী ক্রীড়াপ্রেমীরা অংশ নিয়েছেন। পাশাপাশি গ্রীষ্মকালীন পর্যটনেও নতুন প্রাণ ফিরেছে।

শনিবার পাশাং তৃণভূমির থিয়ানমা ফ্লাইট টাউনে শুরু হওয়া প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অশ্বারোহী ক্লাবের দুই শতাধিক প্রতিযোগী অংশ নেন। তারা ৪০ ও ৮০ কিলোমিটার দীর্ঘ সহনশীলতার দৌড়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিস্তীর্ণ সবুজ তৃণভূমি এবং গ্রীষ্মেও গড়ে প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কারণে পাশাং অঞ্চল ঘোড়ায় চড়া ও অবকাশযাপনের জন্য জনপ্রিয়। প্রতিযোগিতাকে ঘিরে বিপুলসংখ্যক পর্যটকও সেখানে ভিড় করছেন।

সাম্প্রতিক বছরগুলোতে ফেংনিং প্রশাসন ঘোড়দৌড় প্রতিযোগিতার পাশাপাশি তৃণভূমির ঐতিহ্যবাহী খাবার, স্বল্প উচ্চতায় বিমান ভ্রমণসহ নানা পর্যটন আকর্ষণ গড়ে তুলেছে। এর ফলে খেলাধুলা ও পর্যটনের সমন্বিত উন্নয়ন হচ্ছে। প্রতি বছর পাশাং তৃণভূমিতে ২০ লাখের বেশি পর্যটক ভ্রমণ করেন।

আয়োজকদের মতে, এ ধরনের আয়োজনের মাধ্যমে ক্রীড়া, পর্যটন, সেবা খাত ও ভোগব্যয়কে একসঙ্গে এগিয়ে নেওয়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ছে।

সূত্র: সিএমজি

Xinjiang landscape to test endurance as riders sample high life -  Chinadaily.com.cn

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *