লিবিয়ার শান্তি ও স্থিতিশীলতা নিয়ে সাদ্দাম হাফতারের সঙ্গে কাতারের প্রতিমন্ত্রীর বৈঠক - Mati News
Wednesday, September 2

লিবিয়ার শান্তি ও স্থিতিশীলতা নিয়ে সাদ্দাম হাফতারের সঙ্গে কাতারের প্রতিমন্ত্রীর বৈঠক

লিবিয়ার বেনজাগি শহরে লিবিয়ান ন্যাশনাল আর্মির উপ-প্রধান লেফটেন্যান্ট জেনারেল সাদ্দাম খলিফা হাফতারের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আবদুল আজিজ বিন সালেহ আল-খুলাইফি। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই আলোচনায় আঞ্চলিক বিভিন্ন ইস্যু এবং দুই পক্ষের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো প্রাধান্য পায়।

বৈঠকে ড. আল-খুলাইফি লিবিয়ার সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং দীর্ঘস্থায়ী শান্তি বজায় রাখার বিষয়ে কাতারের অটল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি স্পষ্ট করেন যে, লিবিয়ার জনগণের প্রত্যাশা পূরণের একমাত্র পথ হলো শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধান। শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে জাতীয় ঐকমত্য এবং আলোচনার ধারা অব্যাহত রাখার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়া, একটি সামগ্রিক রাজনৈতিক সমঝোতার লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টাকে সফল করতে লিবিয়ার সব পক্ষের সঙ্গে কাতার তার কূটনৈতিক আলোচনা চালিয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *