April 2026 - Page 5 of 9 - Mati News
Friday, May 15

Month: April 2026

একটি সুন্দর দেশ গড়তে প্রয়োজন মাদক ও জুয়ামুক্ত সমাজ

একটি সুন্দর দেশ গড়তে প্রয়োজন মাদক ও জুয়ামুক্ত সমাজ

Op-ed
স্বপন বিশ্বাস একটি দেশের উন্নয়ন শুধু উঁচু অট্টালিকা, প্রশস্ত সড়ক, বড় বড় সেতু কিংবা অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিসংখ্যানে সীমাবদ্ধ নয়; প্রকৃত উন্নয়ন নির্ভর করে মানুষের নৈতিকতা, সামাজিক স্থিতি, মানবিক মূল্যবোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ বিকাশের ওপর। যে সমাজে মানুষ নিরাপদ, সচেতন, কর্মমুখী ও নৈতিকভাবে দৃঢ়—সেই সমাজই একটি সুন্দর দেশের ভিত্তি নির্মাণ করে। আর এই ভিত্তিকে সবচেয়ে বেশি দুর্বল করে দেয় দুটি ভয়ংকর সামাজিক ব্যাধি—মাদক এবং জুয়া। মাদক শুধু একটি ব্যক্তির শরীর নষ্ট করে না; এটি ধীরে ধীরে একটি পরিবারকে ভেঙে দেয়, সম্পর্ককে বিষিয়ে তোলে, অর্থনৈতিক স্থিতি ধ্বংস করে এবং সমাজে অপরাধের বিস্তার ঘটায়। একজন তরুণ যখন মাদকের দিকে ঝুঁকে পড়ে, তখন সে কেবল নিজের ভবিষ্যৎ নয়, পরিবারের স্বপ্নও ধ্বংস করে। প্রথমে কৌতূহল, পরে বন্ধুমহলের প্ররোচনা, এরপর অভ্যাস—এই তিন ধাপেই বহু তরুণ অন্ধকারে হারিয়ে ...
২০২৬ সালের প্রথম প্রান্তিকে চীনের জিডিপি প্রবৃদ্ধি ৫ শতাংশ

২০২৬ সালের প্রথম প্রান্তিকে চীনের জিডিপি প্রবৃদ্ধি ৫ শতাংশ

China
এপ্রিল ১৬: চীন-এর মোট দেশজ উৎপাদন (জিডিপি) ২০২৬ সালের প্রথম প্রান্তিকে বছরওয়ারি হিসাবে ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত জাতীয় পরিসংখ্যান ন্যাশনাল ব্যুরো (এনবিএস)-এর তথ্য অনুযায়ী, এই প্রবৃদ্ধি ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের তুলনায় ০ দশমিক ৫ শতাংশ বেশি। এ সময়ে চীনের জিডিপির পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৩ দশমিক ৪ ট্রিলিয়ন ইউয়ান (প্রায় ৪.৮৭ ট্রিলিয়ন মার্কিন ডলার)। এনবিএস জানায়, প্রথম প্রান্তিকে উৎপাদন ও সরবরাহ খাতে গতি বেড়েছে, বাজারের চাহিদা উন্নত হয়েছে এবং কর্মসংস্থান মোটামুটি স্থিতিশীল ছিল। পাশাপাশি বাজারমূল্য মাঝারি হারে বৃদ্ধি পেয়েছে এবং উচ্চমানের উন্নয়নের ধারা ইতিবাচক গতিতে এগিয়েছে। ফলে জাতীয় অর্থনীতি দৃঢ়তা ও প্রাণশক্তি নিয়ে বছরের শুরু করেছে। ২০২৫ সালেও চীনের জিডিপি ৫ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছিল। ২০২৬ সালের জন্য দেশটি ৪.৫ থেকে ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধ...
উদ্বেগজনক হারে বাড়ছে সাইবার ক্রাইম: প্রয়োজন আইনি তৎপরতা ও সচেতনতা

উদ্বেগজনক হারে বাড়ছে সাইবার ক্রাইম: প্রয়োজন আইনি তৎপরতা ও সচেতনতা

Op-ed
অ্যাডভোকেট মোঃ এনামুল হক বর্তমানে বাকস্বাধীনতার দোহাই দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত আক্রমণ, চরিত্রহনন এবং পরিকল্পিত অপপ্রচারের মহোৎসব চলছে। লক্ষ্য করলে দেখা যায়, একটি প্রশিক্ষিত গোষ্ঠী সুপরিকল্পিতভাবে এই অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তাদের মূল লক্ষ্য রাজনৈতিক অঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টি করা। রাজনৈতিক ভিন্নমতকে যুক্তি দিয়ে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে অনেকেই এখন বেছে নিচ্ছেন মিথ্যে তথ্য, বিকৃত উপস্থাপন কিংবা গুজব ছড়ানোর নোংরা পথ। এর ফলে একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তে সমাজে বিভাজন, অবিশ্বাস ও ঘৃণার বিষবাষ্প ছড়িয়ে পড়ছে। ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা যা-ই প্রকাশ করি না কেন, তার দায় এড়ানোর কোনো সুযোগ নেই। ভার্চুয়াল জগতেও দেশের আইন সমানভাবে প্রযোজ্য। তথাকথিত ‘হাইপ’ তুলতে ব্যস্ত এই প্রশিক্ষিত কর্মীদের ফেসবুক পোস্টগুলো বিশ্লেষণ করলে তাদের চরম মানসিক অসুস্থতার বহিঃপ্রকাশ ঘটে। রা...
সমৃদ্ধির স্বপ্ন দেখাচ্ছে চীন-পাকিস্তানের যৌথ গবেষণার ধান

সমৃদ্ধির স্বপ্ন দেখাচ্ছে চীন-পাকিস্তানের যৌথ গবেষণার ধান

Agriculture Tips, China
সাকিব সিকান্দার চীনের উহান বিশ্ববিদ্যালয় এবং পাকিস্তানের ইউনিভার্সিটি অব পাঞ্জাবের যৌথ গবেষণায় ধানের এক সংকর প্রজাতির উদ্ভাবন করা হয়েছে। পাকিস্তানে ব্যাপক আকারে বাণিজ্যিক ব্যবহারের দিকে এগোচ্ছে নতুন প্রজাতির এই ধান। ইউনিভার্সিটি অব পাঞ্জাবের তথ্যমতে, প্রথমবারের মতো হোংলিয়ান-ধরনের সংকর প্রজাতির এই ধানের উন্নয়ন ঘটানো হয়েছে পাকিস্তানে, যা পিইউ-৭৮৬ নামে নিবন্ধিত হয়েছে। গত মার্চে বাণিজ্যিকীকরণের আগে চারটি প্রদেশে ধানটির পরীক্ষামূলক উৎপাদন হয়েছে। এর মাধ্যমে গবেষণাগার থেকে নয়া এই ধান বাজারে প্রবেশ করবে। প্রকল্পের প্রধান গবেষক পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ আশফাক বলেন, 'পিইউ-৭৮৬ উদ্ভাবনের আগে পাকিস্তানের ধান উৎপাদন খাত স্বল্প উৎপাদনশীলতা, কীটপতঙ্গের সংবেদনশীলতা, জলবায়ুর চাপ এবং রপ্তানি প্রতিযোগিতায় সীমাবদ্ধতা সংক্রান্ত নানা জটিলতায় ধুঁকছিল। কৃষকরাও ফসলের ভারসাম্যহীন ও উচ্চমাত্রার উৎপা...
চীনের ম্যাকাওয়ে জাতীয় নিরাপত্তা শিক্ষা কার্যক্রমের উদ্বোধন

চীনের ম্যাকাওয়ে জাতীয় নিরাপত্তা শিক্ষা কার্যক্রমের উদ্বোধন

China
এপ্রিল ১৬, সিএমজি বাংলা ডেস্ক : চীনের ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল (এসএআর)-এ জাতীয় নিরাপত্তা শিক্ষা কার্যক্রমের একটি ধারাবাহিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বুধবার আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে একাধিক কর্মসূচির সূচনা হয়। প্রতি বছর ১৫ এপ্রিল চীনের জাতীয় নিরাপত্তা শিক্ষা দিবস পালিত হয়। এ উপলক্ষে ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকার এবং কেন্দ্রীয় গণপ্রজাতন্ত্রী চীনের ম্যাকাও-লিয়াজোঁ অফিস যৌথভাবে এ বছরের কর্মসূচির আয়োজন করে। “উন্নয়ন ও নিরাপত্তার সমন্বয়: ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার নতুন যাত্রা সুরক্ষিত করা” প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ কার্যক্রমে রয়েছে জাতীয় নিরাপত্তা বিষয়ক প্রদর্শনী এবং সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন। প্রদর্শনীটি আগামী ১৫ মে পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এবং এতে প্রবেশ ফ্রি রাখা হয়েছে। অনুষ্ঠানে ম্যাকাও এসএআর-এর প্রধান নির্বাহী স্যাম হৌ ফাই বলেন, “...
চীন-ভিয়েতনাম দলীয় পর্যায়ের যোগাযোগ জোরদারে একমত

চীন-ভিয়েতনাম দলীয় পর্যায়ের যোগাযোগ জোরদারে একমত

China
এপ্রিল ১৬, সিএমজি বাংলা ডেস্ক : চীন ও ভিয়েতনাম তাদের দল-ভিত্তিক যোগাযোগ ব্যবস্থাকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর অঙ্গীকার করেছে। বুধবার বেইজিং-এ অনুষ্ঠিত বৈঠকে এই প্রতিশ্রুতি দেন দুই দেশের শীর্ষ নেতারা। চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) জ্যেষ্ঠ নেতা ছাই ছি এবং ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরো সদস্য ত্রান কাম তু বৈঠকে অংশ নেন। বৈঠকে ছাই ছি বলেন, দুই দেশের কমিউনিস্ট পার্টির উচিত নেতৃত্বমূলক ভূমিকা পালন করে বিভিন্ন মন্ত্রণালয়, স্থানীয় সরকার ও প্রতিষ্ঠানকে দিকনির্দেশনা দেওয়া, যাতে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ সমঝোতাগুলো বাস্তবায়ন করা যায়। তিনি আরও বলেন, চীন ভিয়েতনামের সঙ্গে উচ্চ পর্যায়ের যোগাযোগ বজায় রাখতে, পার্টি পর্যায়ের বিশেষ যোগাযোগ ব্যবস্থাকে কাজে লাগাতে এবং কূটনীতি, প্রতিরক্ষা ও জননিরাপত্তা খাতে “৩+৩” কৌশলগত সংলাপ জোরদার করতে আগ্রহ...
চীন ও ভিয়েতনামের যুবকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সি চিন পিং ও তো লাম

চীন ও ভিয়েতনামের যুবকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সি চিন পিং ও তো লাম

China
এপ্রিল ১৫: আজ (বুধবার) সকালে চীন সফররত ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট তো লাম এবং চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিংয়ের গণ-মহাভবনে দু’দেশের যুবক প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। সি চিন পিং তাঁর ভাষণে বলেন, গত বছর সাধারণ সম্পাদক তো লামের সঙ্গে যৌথভাবে ‘বিপ্লবী ইতিহাস অন্বেষণ যাত্রা’ উন্মোচন করা হয়েছে। গত এক বছরে দু’দেশের যুবকরা যৌথভাবে বিপ্লবী ইতিহাস অনুসন্ধান করেছে, চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের পরিবর্তন অনুভব করেছে এবং চীনের বিভিন্ন এলাকায় পারস্পরিক শেখার অভিজ্ঞতা ও গল্প তৈরি করেছে। সম্প্রতি ভিয়েতনামের হ্যানয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিদেশি ভাষা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চীনা ভাষার চিঠি পেয়েছেন, যাতে তারা চীনে পড়াশোনার অনুভূতি তুলে ধরেছে এবং দু’দেশের মৈত্রীর সম্প্রচারক ও উত্তরাধিকারী হওয়ার আগ্রহের কথা জানিয়েছে। যা তাঁর বেশ ভালো লেগেছে। সি চিন পিং জোর দিয়ে ...
ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবেন না ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবেন না ট্রাম্প

Cover Story
এপ্রিল ১৫: গত ১৪ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি বিবেচনা করেন নি; এর কোনো প্রয়োজন নেই। এদিন সাক্ষাৎকারে তিনি বলেন, আগামী কয়েক দিন বেশ চমৎকার হবে। ইরানের সঙ্গে যুদ্ধের ব্যাপার নিয়ে চুক্তি স্বাক্ষর করা বা ‘ইরানের দক্ষতা বিধ্বস্ত করা’র মাধ্যমে অবসান ঘটবে কি না এমন প্রশ্নোত্তরে ট্রাম্প বলেছেন, দুটি পদ্ধতিই সম্ভব, তবে চুক্তিতে পৌঁছানো আরও ভালো। উল্লেখ্য, ৭ এপ্রিল ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ দুই সপ্তাহের মতো যুদ্ধ বন্ধ করার ঘোষণা করেছিলেন। ১৪ এপ্রিল ইরানের সঙ্গে ‘যুদ্ধ প্রায় শেষ’ বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি, আগামী কয়েক দিনের মধ্যে ইরানের সঙ্গে পাকিস্তানে আবার আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছেন তিনি। (সুবর্ণা/তৌহিদ/স্বর্ণা)...
চার বছরে চার বার সফর: স্প্যানিশ প্রধানমন্ত্রীর ঘন ঘন চীন সফরের পেছনের কথা

চার বছরে চার বার সফর: স্প্যানিশ প্রধানমন্ত্রীর ঘন ঘন চীন সফরের পেছনের কথা

China
এপ্রিল ১৫: সিয়াওমিতে আধুনিক ইলেকট্রনিক পণ্য পরখ করা এবং বৈদ্যুতিক গাড়ি টেস্ট-ড্রাইভ করে সেগুলোকে বারবার "খুব ভালো" বলে প্রশংসা করা; ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিয়ে "বিশ্বকে চীনকে বুঝতে হবে" এবং "চীন ও ইউরোপের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা"র আহ্বান জানানো—১১ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আরও একটি সরকারি চীন সফর করেন। চার বছরে এটি ছিল তাঁর চতুর্থ সফর। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন এবং দুই দেশ বাণিজ্য, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি এবং খাদ্য খাতে বেশ কয়েকটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে। স্প্যানিশ গণমাধ্যম মনে করে যে, এই সাফল্যগুলো দুই দেশের মধ্যে কৌশলগত পারস্পরিক আস্থা বাড়িয়েছে এবং দ্বিপাক্ষিক "গঠনমূলক সংলাপ ও বাস্তবসম্মত সহযোগিতা"কে জোরালোভাবে এগিয়ে নিয়েছে। ২০২৫ সাল চীন ও স্পেনের মধ্যে সার্বিক কৌশলগত অংশীদারিত্ব প্...
চীনের মুক্ত বাণিজ্য অঞ্চলে ‘নতুন সদস্য’ যুক্ত: কেন এটি বিশ্বের দৃষ্টি আকর্ষণ করছে?

চীনের মুক্ত বাণিজ্য অঞ্চলে ‘নতুন সদস্য’ যুক্ত: কেন এটি বিশ্বের দৃষ্টি আকর্ষণ করছে?

China
এপ্রিল ১২: চীনের উন্মুক্তকরণের মানচিত্রে সম্প্রতি যুক্ত হয়েছে এক নতুন অধ্যায়—‘চীন (ইনার মঙ্গোলিয়া) মুক্ত বাণিজ্য পরীক্ষামূলক অঞ্চলের সামগ্রিক পরিকল্পনা’ প্রকাশের মাধ্যমে দেশটির মুক্ত বাণিজ্য পরীক্ষামূলক অঞ্চলের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩-এ। আন্তর্জাতিক মতামত অনুযায়ী, ‘পঞ্চদশ পাঁচশালা পরিকল্পনার’ প্রথম বছরে চীনের মুক্ত বাণিজ্য অঞ্চলে এই ‘নতুন সদস্য’ যুক্ত হওয়া স্থল ও সমুদ্রের সংযোগ এবং পূর্ব ও পশ্চিমের দ্বিমুখী সমন্বয়ের উন্মুক্ত কাঠামোকে আরও জোরদার করেছে। এটি শুধু উচ্চমানের উন্নয়নকে জোরালোভাবে চালিত করবে না, বরং অস্থির ও পরিবর্তনশীল বিশ্বে আরও নিশ্চয়তা সঞ্চার করবে এবং চীনের উচ্চস্তরের উন্মুক্তকরণের দৃঢ় প্রতিজ্ঞা ও দায়বদ্ধতাকে প্রতিফলিত করবে। কেন নতুন মুক্ত বাণিজ্য পরীক্ষামূলক অঞ্চলটি ইনার মঙ্গোলিয়ায় স্থাপিত হলো? প্রথমত, এর অনন্য ভৌগোলিক অবস্থানের কারণে। ঐতিহাসিকভাবে, ইনার মঙ্গোলিয়া ‘তৃ...
ফের আলোচনায় বসতে পারে ইরান-যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ফের আলোচনায় বসতে পারে ইরান-যুক্তরাষ্ট্র: ট্রাম্প

China
এপ্রিল ১৫, সিএমজি বাংলা ডেস্ক: ইরানের সঙ্গে স্থগিত হওয়া আলোচনা দু’দিনের মধ্যে পুনরায় শুরু হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবন্ধ ইস্যুতে পাকিস্তানের আলোচনা অচলাবস্থা সৃষ্টি হওয়ার পর সোমবার হরমুজ প্রণালি অবরুদ্ধ করে দেয় মার্কিন বাহিনী। এ অবস্থায় বৈশ্বিক চাপ ও অর্থনীতিতে বড় সংকটের আশঙ্কার মধ্যে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে সাক্ষাতকারে ট্রাম্প জানান, ফের পাকিস্তানই হতে পারে আলোচনার স্থান। এ সময় তিনি পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের ভূয়সী প্রশংসা করেন। মার্কিন প্রস্তাব অনুযায়ী, ইরানের পারমাণবিক কার্যক্রম ২০ বছরের জন্য স্থগিত রাখার কথা বলা হয়েছে। অন্যদিকে, ইরান সর্বোচ্চ পাঁচ বছরের জন্য তাদের পারমাণবিক কর্মসূচি স্থগিতের পাল্টা প্রস্তাব দিয়েছে বলে জানায় নিউইয়র্ক টাইমস। এ অবস্থায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থায়ীভাবে বন্ধের দাবি থেকে কিছুটা সরে এসেছে যুক্তরাষ...
যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান সংঘাতের প্রভাবে জ্বালানি বাজারে ধাক্কা: যুক্তরাষ্ট্রে উচ্চ মূল্যস্ফীতি দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কা

যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান সংঘাতের প্রভাবে জ্বালানি বাজারে ধাক্কা: যুক্তরাষ্ট্রে উচ্চ মূল্যস্ফীতি দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কা

China
এপ্রিল ১২: যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান সংঘাত শুধু জ্বালানি বাজারকেই প্রভাবিত করেনি, বরং বিশ্ব অর্থনীতি নিয়ে উদ্বেগও বাড়িয়ে তুলেছে। ১০ এপ্রিল মার্কিন শ্রম দপ্তর কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী, জ্বালানির দামে তীব্র বৃদ্ধির কারণে মার্চ মাসে মার্কিন ভোক্তা মূল্য সূচক গত বছরের একই সময়ের চেয়ে ৩.৩% বৃদ্ধি পেয়েছে। এটি ফেব্রুয়ারি মাসের ২.৪% এর চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি এবং ২০২৪ সালের জুন মাসের পর থেকে সর্বোচ্চ। গতকাল (শনিবার) মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্রে দাম আবারও বেড়েছে এবং উদ্বেগজনকভাবে উচ্চ মূল্যস্ফীতি দীর্ঘ সময় ধরে চলতে পারে। বিশ্লেষকরা মনে করেন যে, মার্চ মাসে মূল্যস্ফীতির এই পরিসংখ্যানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান সংঘাতের প্রভাব আংশিকভাবেই প্রতিফলিত হয়েছে এবং আগামীতে এই পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এ ছাড়া, ইনস্টিটিউট ফর সাপ্লাই ম্যানেজমেন্ট (আইএসএম) কর্তৃক প্রকাশিত...
হরমুজ প্রণালী একটি ‘রেড লাইন’, যা সম্পূর্ণরূপে ইরানের নিয়ন্ত্রণে: ইরানি ডেপুটি স্পিকার

হরমুজ প্রণালী একটি ‘রেড লাইন’, যা সম্পূর্ণরূপে ইরানের নিয়ন্ত্রণে: ইরানি ডেপুটি স্পিকার

China
এপ্রিল ১২: ইরানের ইসলামিক পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন যে, হরমুজ প্রণালী একটি ‘রেড লাইন’, যা সম্পূর্ণরূপে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে এবং এর যাতায়াত ফি অবশ্যই রিয়ালে পরিশোধ করতে হবে। জানা গেছে যে, ইরানের পার্লামেন্টের অধিকাংশ সদস্য হরমুজ প্রণালী সংক্রান্ত এই পরিকল্পনা সমর্থন করেন এবং নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী, কোনো অবস্থাতেই এই কৌশলগত জলপথের নিয়ন্ত্রণ নিয়ে কোনো আপস করা যাবে না। লিলি/তৌহিদ/সুবর্ণা...
‘যুক্তরাষ্ট্রের লোভ ও উচ্চাকাঙ্ক্ষা’র কারণে ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা: ইরানি সূত্র

‘যুক্তরাষ্ট্রের লোভ ও উচ্চাকাঙ্ক্ষা’র কারণে ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা: ইরানি সূত্র

China
এপ্রিল ১২: আজ (রোববার) ভোরে ‘যুক্তরাষ্ট্রের লোভ ও উচ্চাকাঙ্ক্ষার’ কারণে কোনো চুক্তি ছাড়াই ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শেষ হয়েছে বলে ইরানের একটি সূত্র জানিয়েছে। ইরান জানিয়েছে যে, তাদের প্রতিনিধিদল পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রায় ২১ ঘণ্টা আলোচনা করেছে। এই আলোচনায় তারা রাজনৈতিক, সামরিক ও শান্তিপূর্ণভাবে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে ইরানি জনগণের মৌলিক অধিকারকে দৃঢ়ভাবে সমর্থন করেছে এবং যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্র আলোচনার মাধ্যমে এমন কিছু ছাড় আদায়ের চেষ্টা করেছিল, যা তারা যুদ্ধেও অর্জন করতে পারত না। এর মধ্যে হরমুজ প্রণালী সম্পর্কিত বিষয় এবং ইরান থেকে পারমাণবিক উপকরণ স্থানান্তর করার দাবি অন্তর্ভুক্ত ছিল, যা ইরানি প্রতিনিধিদল দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্রকে একটি কাঠামো চুক্তির দিকে পরিচালিত করার জন্য ইরান বেশ কয়েকটি ...
চীন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ: মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা

চীন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ: মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা

China
এপ্রিল ১৪: চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, গতকাল (সোমবার), পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে টেলিফোনে কথা বলেন। এ সময় ইসহাক দার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার বিষয়ে পাকিস্তানের প্রচেষ্টার বিস্তারিত বিবরণ তুলে ধরেন। তিনি শান্তি প্রতিষ্ঠায় চীনের প্রচেষ্টার প্রশংসা করেন এবং আঞ্চলিক শান্তি রক্ষায় চীনের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার ইচ্ছা প্রকাশ করেন। জবাবে ওয়াং ই চীনের নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি নিশ্চিত করতে এবং ইসলামাবাদে আলোচনার আয়োজন করায় পাকিস্তানের নিরপেক্ষ ও ভারসাম্যপূর্ণ মধ্যস্থতার ভূয়সী প্রশংসা করেন। ওয়াং ই উল্লেখ করেন, বর্তমান যুদ্ধবিরতি অত্যন্ত নাজুক এবং আঞ্চলিক পরিস্থিতি এক সংকটময় সন্ধিক্ষণে রয়েছে। এখনকার...