চীনে নতুন পেশা ‘এআই ট্রেনিং স্পেশালিস্ট
ফয়সল আবদুল্লাহ: চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নতুন পেশার নাম ‘এআই ট্রেনিং স্পেশালিস্ট’। ২০২১ সালে দেশটির মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষক-এর জন্য জাতীয় দক্ষতা মানদণ্ড চালু করে।
এই পেশার কাজ হলো এআই মডেলকে প্রশিক্ষণ দেওয়া, তথ্য যাচাই করা এবং সফটওয়্যারকে বাস্তব কাজের জন্য প্রস্তুত করা।
পূর্ব চীনের হাংচৌ শহরের প্রযুক্তি প্রতিষ্ঠান লিংইয়াং ইন্টেলিজেন্ট টেকনোলজির কর্মী শু শান সম্প্রতি তৃতীয় স্তরের এআই ট্রেনার সনদ পেয়েছেন। তিনি ব্যবসায়িক ডেটা বিশ্লেষণের জন্য এআই-ভিত্তিক সফটওয়্যার তৈরির একটি দলের সমন্বয়ক হিসেবে কাজ করছেন।
শু শানের মতে, এই সফটওয়্যারটি এমনভাবে কাজ করে যেন বহু বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন বিশ্লেষক ধাপে ধাপে সমস্যার সমাধান দিচ্ছেন।
লিংইয়াং ইন্টেলিজেন্ট টেকনোলজির সমন্বয়ক শু শান বলেন, এআই ট্রেনার সনদ পাওয়ার পর প্রযুক্তিটি কীভাবে ...






