চীনা ও ইরানি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক
মে ৭: গতকাল (বুধবার) বেইজিংয়ে সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৈঠক করেছেন।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনার সর্বশেষ পরিস্থিতি এবং ইরানের পরিকল্পনা তুলে ধরে আরাকচি বলেন, বাস্তবতা প্রমাণ করেছে যে সামরিক উপায়ে রাজনৈতিক সংকটের সমাধান সম্ভব নয়। ইরান দৃঢ়ভাবে নিজ জাতীয় সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষা করবে এবং শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করবে, যাতে একটি সার্বিক ও দীর্ঘস্থায়ী সমাধান খুঁজে পাওয়া যায়। বর্তমানে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টি সমাধান করা জরুরি। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উত্থাপিত ৪টি প্রস্তাবের ভূয়সী প্রশংসা করে তেহরান। চীন সবসময় ইতিহাসের সঠিক দিকে অবস্থান নিয়ে গঠনমূলক মনোভাবের মাধ্যমে পরিস্থিতির অবনতি এড়াতে চেষ্টা করে। ইরান চীনকে বিশ্বাস করে এবং যুদ্ধ অবসান ও শান্তি...










