May 2026 - Mati News
Friday, May 15

Month: May 2026

চীনের ‘ইন্টারনেট প্লাস’ উদ্যোগে ঘরে বসেই মিলছে নার্সিং সেবা

China
মে ১৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করতে ‘ইন্টারনেট প্লাস’ ভিত্তিক ঘরোয়া নার্সিং সেবা দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এ ব্যবস্থার মাধ্যমে রোগীরা মোবাইল ফোনে আবেদন করলেই প্রশিক্ষিত নার্স বাসায় গিয়ে সেবা দিচ্ছেন। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ দেশে ৬০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩২ কোটি ৩০ লাখে। এদের মধ্যে প্রায় ৪ কোটি ৫০ লাখ মানুষ বিভিন্ন ধরনের শারীরিক ও জ্ঞানগত সমস্যায় ভুগছেন। তাদের জন্য ঘরোয়া স্বাস্থ্যসেবার চাহিদা দ্রুত বাড়ছে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে চীন প্রথম পরীক্ষামূলকভাবে ‘ইন্টারনেট প্লাস নার্সিং’ কর্মসূচি চালু করে। এখন বেইজিংসহ বিভিন্ন শহরের প্রায় ৬ হাজার চিকিৎসা প্রতিষ্ঠান ৭টি বিভাগে ৬০টির বেশি ধরনের হোম নার্সিং সেবা দিচ্ছে। এর মধ্যে রয়েছে মাতৃ ও নবজাতক পরিচর্যা, বয়স্কদের সেবা,...
বৈশ্বিক এআই শিক্ষা সেবা প্লাটফর্ম চালু চীনে

বৈশ্বিক এআই শিক্ষা সেবা প্লাটফর্ম চালু চীনে

China
মে ১৩, সিএমজি বাংলা ডেস্ক: চীন বৈশ্বিক পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে একটি নতুন এআই শিক্ষা সেবা প্লাটফর্ম চালু করেছে। মঙ্গলবার পূর্ব চীনের হাংচৌ শহরে অনুষ্ঠিত বিশ্ব ডিজিটাল শিক্ষা সম্মেলন ২০২৬-এ প্লাটফর্মের উদ্বোধন করা হয়। নতুন এই প্লাটফর্মের মাধ্যমে সীমান্তপারের উচ্চমানের শিক্ষা ভাগাভাগি সহজ হবে এবং শিক্ষাক্ষেত্রে এআই প্রযুক্তির ব্যবহার আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে। উদ্যোগটি মূলত স্মার্ট এডুকেশন অব চায়না প্লাটফর্মের সম্প্রসারিত সংস্করণের অংশ। এই ডিজিটাল শিক্ষা প্লাটফর্মটি বিশ্বের প্রায় ২২০টি দেশ ও অঞ্চলে ব্যবহার করা হচ্ছে। নতুন সংস্করণে আন্তর্জাতিক ব্যবহারকারীদের জন্য বেশ কিছু সুবিধা যুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে আজীবন শিক্ষার জন্য একটি লার্নিং হাব এবং চীনা ভাষা শেখার অনলাইন কমিউনিটি। ১১ থেকে ১৩ মে পর্যন্ত চলা সম্মেলনে স্মার্ট শিক্ষার ক্ষে...

শাংহাইয়ে এআই পণ্যের শোরুম চালু

China
মে ১৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের শাংহাইতে বিশ্বের বিভিন্ন দেশের অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর পণ্য নিয়ে চালু হয়েছে একটি বিশেষ বিক্রয়কেন্দ্র। সোমবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা এই শোরুমে ৫০০টিরও বেশি আধুনিক এআই পণ্য রাখা হয়েছে। ‘মেটএআই হাব’ নামে কেন্দ্রটি প্রায় ২ হাজার বর্গমিটার এলাকাজুড়ে নির্মিত। এখানে শিক্ষা সহায়ক রোবট, স্মার্ট স্বাস্থ্য সহকারী, বুদ্ধিমান অফিস সরঞ্জাম এবং পোষা প্রাণীর জন্য এআই সঙ্গীর মতো নানা প্রযুক্তিপণ্য প্রদর্শিত হচ্ছে। এখানে রোবটের নাচ দেখা, এআইয়ের সঙ্গে সরাসরি কথোপকথন এবং স্মার্ট হোম প্রযুক্তি পরীক্ষার সুযোগও রয়েছে। এ ছাড়া প্রযুক্তি উদ্ভাবকদের জন্য এখানে ‘সৃজনশীল অঞ্চল’ তৈরি করা হয়েছে। স্টার্টআপ উদ্যোক্তারা নতুন প্রযুক্তির নমুনা তৈরি ও বাজারে এর সম্ভাবনাও পরীক্ষা করছেন এখানে। উদ্যোক্তা লান ছাওসিয়াং জানালেন, এখানে তিনি আধুনিক ডেস্কটপ ফাইভ...
চীনের ৯৬ শতাংশ গ্রামে এখন ট্যাপের পানি

চীনের ৯৬ শতাংশ গ্রামে এখন ট্যাপের পানি

China
মে ১৩, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৫ সালের শেষ নাগাদ চীনের ৯৬ শতাংশ গ্রামীণ এলাকা ট্যাপের পানি সরবরাহের আওতায় পৌঁছেছে। মঙ্গলবার দেশটির পানিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে এ তথ্য। মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে জানায়, গত বছরের শেষ নাগাদ চীনের গ্রামীণ জনসংখ্যার ৭১ শতাংশই পানি সরবরাহ প্রকল্পগুলোর আওতায় এসেছে। একই সময়ে চীনে প্রায় ৩৮ লাখ ২০ হাজার গ্রামীণ পানি সরবরাহ প্রকল্প গড়ে উঠেছে। চতুর্দশ পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২১-২০২৫) চলাকালে চীনের দারিদ্র্যমুক্ত এলাকাগুলো পানি সংরক্ষণ খাতে ৯১৪ দশমিক ৯ বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করেছে। মন্ত্রণালয়ের তথ্যানুসারে, চীন ২০২৬ সালের শেষ নাগাদ গ্রামীণ এলাকায় ট্যাপের মাধ্যমে পানি পাওয়ার হার ৯৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। ২০৩০ সালের মধ্যে ট্যাপের মাধ্যমে পানি পাওয়ার হার ৯৮ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে মন্ত্রণালয়।...
ডিজিটাল রূপান্তরে নতুন যাত্রায় সিচাং

ডিজিটাল রূপান্তরে নতুন যাত্রায় সিচাং

China
‘বিশ্বের ছাদ’ খ্যাত চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের জীবনধারা এখন আরও বদলে দিচ্ছে প্রযুক্তি। ডিজিটাল অবকাঠামো থেকে শুরু করে এখানকার প্রধান শিল্পগুলোর স্মার্ট আধুনিকীকরণ ও উদ্ভাবন এখন মিশে যাচ্ছে অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক পরিমণ্ডলে। চীনের চতুর্দশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল থেকেই এই অঞ্চলের তথ্য ও যোগাযোগ খাত এবং পরিষেবার মান উন্নত করার ওপর অগ্রাধিকার দিয়েছে প্রশাসন। ২০২৫ সালের নভেম্বরের মধ্যে, এখানে স্থাপিত হয়েছে ৭২ হাজার মোবাইল বেস স্টেশন। দুই লাখ ৮০ হাজারেরও বেশি গ্রামীণ পরিবার সংযুক্ত হয়েছে ব্রডব্যান্ডের সাথে। ৯৪ শতাংশেরও বেশি প্রশাসনিক গ্রাম ৫জি নেটওয়ার্কের আওতায় রয়েছে। এতে লাসা পরিণত হয়েছে ‘গিগাবিট সিটি’তে, পরিণত হয়েছে একটি ৫জি-উন্নত পরীক্ষামূলক অঞ্চলেও। ২০২৫ সালের সেপ্টেম্বরে নাকছু পিপলস হসপিটাল সাড়ে চার হাজার মিটারের বেশি উচ্চতায় বিশ্বের প্রথম ৫জি-সক্ষম রোবোটিক ইউ...
চীনের সঙ্গে যৌথ সিনেমা এক অসাধারণ অভিজ্ঞতা: ফরাসি পরিচালক

চীনের সঙ্গে যৌথ সিনেমা এক অসাধারণ অভিজ্ঞতা: ফরাসি পরিচালক

China, Entertainment
চীন-ফ্রান্স যৌথ চলচ্চিত্র প্রযোজনার ভূয়সী প্রশংসা করেছেন খ্যাতিমান ফরাসি চলচ্চিত্র পরিচালক জ্যাঁ-জাক আনো। রোববার ফ্রান্সের রাজধানী প্যারিসে ১১তম চীনা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী আয়োজনে তিনি একে 'এক অসাধারণ অভিজ্ঞতা' হিসেবে তুলে ধরেন। চীন-ফ্রান্স যৌথ প্রযোজনায় নির্মিত হয় 'উলফ টোটেম'। চলচ্চিত্রসহ সমৃদ্ধ কর্মজীবনের অধিকারী আনো চলচ্চিত্রটির শুটিং প্রক্রিয়াকে এক অসাধারণ অভিজ্ঞতা হিসেবে স্মরণ করেন। উলফ টোটেমকে যৌথ প্রযোজনার 'এক অসাধারণ অভিজ্ঞতা' বলে তুলে ধরেন। তিনি বলেন, 'শুটিং সেটে আমার সঙ্গে ৬০০ সদস্যের একটি দল কাজ করেছিল। তারা সবাই অত্যন্ত আন্তরিক, নিরলস, দক্ষ ও স্নেহশীল ছিলেন। আমি পূর্ণ স্বাধীনতা উপভোগ করেছি। প্রযোজকরাও ছিলেন অত্যন্ত চমৎকার।' শুটিং চলাকালে তিনি চীনের বনায়ন প্রচেষ্টাও প্রত্যক্ষ করেছেন বলে উল্লেখ করেন। তিনি বলেন, 'আমি এ ধরনের যৌথ প্রযোজনাকে বন্ধুত্ব ও দায়িত্ববোধের এক গল্পের ...
চীনের বৃহত্তম কার্বন ফাইবার উৎপাদন লাইন চালু

চীনের বৃহত্তম কার্বন ফাইবার উৎপাদন লাইন চালু

China
মে ১০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বৃহত্তম সিঙ্গেল-লাইন ক্ষমতার ‘লার্জ-টো’ কার্বন ফাইবার উৎপাদন লাইন চালু হয়েছে দেশটির ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের অর্ডোস শহরে। শুক্রবার চীনের রাষ্ট্রীয় তেল জায়ান্ট প্রতিষ্ঠান সিনোপেক আনুষ্ঠানিকভাবে এ উৎপাদন কাজ চালু করেছে। সিঙ্গেল লাইনের নকশা অনুযায়ী এর বার্ষিক উৎপাদন ক্ষমতা ৩ হাজার টনেরও বেশি। এটি উচ্চ-মানের কার্বন ফাইবার উৎপাদনে চীনের জন্য একটি বড় মাইলফলক। এই প্রকল্পটির অধীনে মোট ১০টি উৎপাদন লাইন তৈরির পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে বর্তমানে দুটি লাইন চালু করা হয়েছে। দ্বিতীয় ধাপের বাকি আটটি লাইনের নির্মাণ কাজ ২০২৭ সালের শেষ নাগাদ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। পুরো প্রকল্পটি সম্পন্ন হলে এর মোট বার্ষিক উৎপাদন ক্ষমতা দাঁড়াবে ৩০ হাজার টনে। ‘লার্জ-টো’ কী? কার্বন ফাইবার শিল্পে যখন একটি বান্ডিল বা ‘টো’-তে ৪৮ হাজারের বেশি ফিলামেন্ট থাকে, তখন তাকে ‘লার্জ-টো’...
টানা তিন বছর ২০০ বিলিয়ন ডলার ছাড়াল চীন-রাশিয়া বাণিজ্য

টানা তিন বছর ২০০ বিলিয়ন ডলার ছাড়াল চীন-রাশিয়া বাণিজ্য

China
মে ১০, সিএমজি বাংলা ডেস্ক: বিশ্বজুড়ে নানা চ্যালেঞ্জ সত্ত্বেও চীন ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। শুক্রবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের ইউরেশীয় বিভাগের উপ-পরিচালক মা ছি জানান, টানা তিন বছর ধরে দুই দেশের বাণিজ্যের পরিমাণ ২০০ বিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক ছাড়িয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৫ সালে চীন-রাশিয়া বাণিজ্যের পরিমাণ ছিল ২২৭ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) এই বাণিজ্যের পরিমাণ পৌঁছেছে ৬১ দশমিক ২ বিলিয়ন ডলারে, যা গেল বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৭ শতাংশ বেশি। গত ১৬ বছর ধরে রাশিয়া তার বৃহত্তম বাণিজ্য অংশীদার হিসেবে চীনের অবস্থান ধরে রেখেছে। পাশাপাশি দু’দেশের বাণিজ্যে ইলেকট্রোমেকানিক্যাল এবং উচ্চ-প্রযুক্তি পণ্যের হিস্যা ক্রমাগত  বাড়ছে। এটি টানা তৃতীয় বছর যেখ...
চীনের আবিষ্কার জাদুর আয়না

চীনের আবিষ্কার জাদুর আয়না

China
মে ৯, সিএমজি বাংলা ডেস্ক: আজকের গল্প এমন এক আবিষ্কারের, যা শুনতে বেশ রহস্যময় মনে হলেও পেছনে রয়েছে বিজ্ঞানের সূক্ষ্ম বাহাদুরি। এমন এক ধাতব আয়না, যেটি একপাশ দিয়ে সাধারণ আয়নার মতো চকচকে প্রতিচ্ছবি দেখালেও উল্টো পাশ দিয়ে ফুটিয়ে তোলে লুকিয়ে থাকা নকশা। এই অসাধারণ আবিষ্কারের নাম—চীনের ‘জাদুর আয়না’। চোখের সামনে একটি সাধারণ ব্রোঞ্জের আয়না। সামনে থেকে দেখলে কিছুই অস্বাভাবিক নয়। কিন্তু হঠাৎ আলো পড়তেই ঘটে এক আশ্চর্য ঘটনা—দেয়ালে ভেসে ওঠে আয়নার পেছনের অদৃশ্য নকশা! এটাই ইতিহাসের অন্যতম রহস্যময় প্রযুক্তি—চীনের জাদুর আয়না, যাকে বলা হয় ‘থৌ কুয়াং চিং’ অর্থাৎ ‘আলো ভেদ করা আয়না’। এটি শুধু একটি শিল্পকর্ম নয়, বরং প্রাচীন চীনের ধাতুবিদ্যা, পদার্থবিজ্ঞান এবং আলোকবিদ্যার এক বিস্ময়কর সংমিশ্রণ। এই জাদুর আয়নার ইতিহাস অন্তত খ্রিস্টীয় ৫ম শতাব্দী পর্যন্ত পাওয়া যায়, যদিও কিছু গবেষক মনে করেন ...
নদী ও নগর পরিবহন শাসন নিয়ে চীন-বাংলাদেশ উন্নয়ন ভাবনা বিনিময়

নদী ও নগর পরিবহন শাসন নিয়ে চীন-বাংলাদেশ উন্নয়ন ভাবনা বিনিময়

China
ঢাকা, ৯ মে, সিএমজি বাংলা : বাংলাদেশের টেকসই উন্নয়নের দুটি অবিচ্ছেদ্য স্তম্ভ হলো নদী ব্যবস্থাপনা এবং নগর পরিবহন ব্যবস্থা। এই দুই খাতের আধুনিকায়ন ও শাসনপদ্ধতি নিয়ে চীন ও বাংলাদেশের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 'নদী ও নগর পরিবহন শাসন' শীর্ষক এই সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা সঞ্চালকের ভূমিকা পালন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং চীনের থোংচি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা তাদের গবেষণালব্ধ প্রস্তাবনা তুলে ধরেন। বাংলাদেশের কৃষি, মৎস্য সম্পদ এবং জলবায়ু স্থিতিস্থাপকতার জন্য নদীগুলো প্রাণরেখা হিসেবে কাজ করে। সেমিনারে বক্তারা তিস্তা নদীর ব্যাপকভিত্তিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। বৈঠকে বাংলাদেশের নদী শাসন ও নৌপথের বর্তমান চিত্র তুলে ধরেন বুয়েটের পানি সম্পদ কৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. ইঞ্...
চীন-বাংলাদেশ বিশেষজ্ঞ গোলটেবিল: কৃত্রিম বুদ্ধিমত্তা ও সুশাসনে নতুন দিগন্তের হাতছানি

চীন-বাংলাদেশ বিশেষজ্ঞ গোলটেবিল: কৃত্রিম বুদ্ধিমত্তা ও সুশাসনে নতুন দিগন্তের হাতছানি

China
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দ্রুত বিকাশ যেমন বিশ্বজুড়ে উৎপাদন ব্যবস্থা ও জীবনযাত্রায় আমূল পরিবর্তন আনছে, তেমনি তৈরি করছে নতুন নতুন চ্যালেঞ্জ। এই প্রেক্ষাপটে বৈশ্বিক দক্ষিণ বা উন্নয়নশীল দেশগুলোর জন্য এআই-এর সম্ভাবনা ও সুশাসন নিশ্চিত করতে চীন-বাংলাদেশের বিশেষজ্ঞদের নিয়ে একটি বিশেষ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 'কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সুশাসন' শীর্ষক এই সেমিনারে দুই দেশের শিক্ষাবিদ ও গবেষকরা এআই প্রযুক্তির নৈতিক ব্যবহার, নিয়ন্ত্রণ এবং পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। থোংচি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থী অফিসের পরিচালক ছেন ইলি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সেমিনারে বক্তারা উল্লেখ করেন, এআই প্রযুক্তি প্রত্যাশার চেয়েও দ্রুত এগোচ্ছে। তবে এর ফলে নিয়ন্ত্রক সংস্থার ধীরগতি, ডিজিটাল বিভাজন, কর্মসংস্থান হারানো এবং নৈতিক ঝুঁকির মতো সমস্যাগুলো প্রকট হচ্ছে। বিশেষ করে উন্নত দেশগুলো যখন এই...
এক বছরে ১৬ হাজারের বেশি গুরুতর অসুস্থ শিশুকে সহায়তা দিয়েছে চায়না রেড ক্রস

এক বছরে ১৬ হাজারের বেশি গুরুতর অসুস্থ শিশুকে সহায়তা দিয়েছে চায়না রেড ক্রস

China
মে ৮, সিএমজি বাংলা ডেস্ক: শুক্রবার পালিত হচ্ছে ৭৯তম বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। এ উপলক্ষে বৃহস্পতিবার চায়না রেড ক্রস সোসাইটির (আরসিএসসি) এক সংবাদ সম্মেলনে জানানো হয়, তারা গত এক বছরে ১৬ হাজারের বেশি গুরুতর অসুস্থ শিশুকে সহায়তা করেছে। যার মধ্যে সাত হাজারের বেশি তরুণ লিউকেমিয়া রোগী ও জন্মগত হৃদরোগে আক্রান্ত পাঁচ হাজার শিশুকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আরসিএসসি’র সহ-সভাপতি পিয়ান সিয়াও বলেন, সংস্থাটি দেশজুড়ে ১২টি প্রাদেশিক স্তরের অঞ্চলে জন্মগত হৃদরোগ স্ক্রিনিংও পরিচালনা করেছে, যার মাধ্যমে প্রায় দেড় লক্ষ শিশুর কাছে পৌঁছানো সম্ভব হয়েছে। আরসিএসসি’র সকল স্তরের শাখাগুলো স্বেচ্ছায় রক্তদানের জন্য দুই লাখ সদস্য নিয়ে পরিষেবা দল গঠন করেছে। এদিকে, চায়না ম্যারো ডোনার প্রোগ্রাম তার তথ্যভাণ্ডারে প্রায় এক লক্ষ ৭০ হাজার নতুন দাতার নমুনা যুক্ত করেছে।...
ঢাবি উপাচার্যের সঙ্গে চীনা প্রতিনিধিদলের সাক্ষাৎ, শিক্ষা ও গবেষণা বৃদ্ধিতে গুরুত্বারোপ

ঢাবি উপাচার্যের সঙ্গে চীনা প্রতিনিধিদলের সাক্ষাৎ, শিক্ষা ও গবেষণা বৃদ্ধিতে গুরুত্বারোপ

China, Education
মে ৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের সাংহাই ইনস্টিটিউটস ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ (এসআইআইএস)-এর প্রেসিডেন্ট অধ্যাপক ছেন তোংসিয়াও-এর নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তার কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ করেন। বৃহস্পতিবার এ সাক্ষাতে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিনিধিদলে চীনের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও গবেষকরা অন্তর্ভুক্ত ছিলেন। তাদের মধ্যে ছিলেন ইয়ুননান ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক তুয়ান সিংউউ, একাডেমি অফ কনটেম্পরারি চায়না অ্যান্ড ওয়ার্ল্ড স্টাডিজের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ফ্যান তাছি, থোংচি ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক এলভি পেইমিং এবং ইস্ট চায়না ন...
ইয়ুননানের গভীরে সীমান্ত টহল: অদম্য অধ্যাবসায়ে এসেছে উন্নয়ন

ইয়ুননানের গভীরে সীমান্ত টহল: অদম্য অধ্যাবসায়ে এসেছে উন্নয়ন

China
মে ৮, সিএমজি বাংলা ডেস্ক: ইয়ুননান প্রদেশের গভীরতম অংশেও লেগেছে উন্নয়নের ছোঁয়া। কয়েক দশকে টহলকারীদের টানা অধ্যবসায়ই ছিল সেই উন্নয়নের চালিকাশক্তি। দুর্গম পাহাড়, ঘন জঙ্গল আর অনিশ্চিত আবহাওয়ার মাঝে দায়িত্ব পালনে অটল সীমান্তরক্ষীরা প্রতিদিনই মুখোমুখি হচ্ছেন নানা চ্যালেঞ্জের। সেপ্টেম্বরের শেষে একদল সীমান্তরক্ষী তুলংচিয়াং স্টেশন থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,১০০ মিটার উঁচুতে থাকা একটি সীমান্ত চিহ্নিতকারী স্থানে পাঁচ দিনের টহল সম্পন্ন করতে রওনা হন। ঘন জঙ্গল এবং এবড়োখেবড়ো ঢালযুক্ত ৮০ কিলোমিটারের পথটিই দক্ষিণ-পশ্চিম চীনের প্রত্যন্ত জনপদের দৈনন্দিন অন্যতম বাধা। দলটি কয়েক দিনের খাবার, পোশাক, জরুরি সরঞ্জাম এবং একটি মাত্র স্যাটেলাইট ফোন নিয়ে যাত্রা শুরু করে। টানা এক সপ্তাহ হাঁটতে হয়েছিল দলটিকে। প্রত্যেককে বয়ে নিতে হয়েছিল ২০ কেজি করে রসদ। তারা নদী পার হয়েছিল এবং এমন খাড়া ঢাল বেয়ে উঠতে হয়েছিল যে একে...
মে’সুন্দর চীন’ বিনির্মাণে অগ্রগতি মূল্যায়নের উদ্যোগ নিয়েছে চীন

মে’সুন্দর চীন’ বিনির্মাণে অগ্রগতি মূল্যায়নের উদ্যোগ নিয়েছে চীন

China
মে ৮, সিএমজি বাংলা ডেস্ক: সবুজ ও স্বল্প-কার্বন উন্নয়নকে এগিয়ে নেওয়া এবং সামগ্রিকভাবে প্রতিবেশগত ও পরিবেশগত মানোন্নয়ন অর্জনের লক্ষ্যে 'সুন্দর চীন' গঠনের জন্য মূল্যায়নপত্র প্রকাশ করেছে চীন। সম্প্রতি প্রকাশিত এক সরকারি নথিতে এ তথ্য জানানো হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ দপ্তর এবং রাষ্ট্রীয় পরিষদের সাধারণ দপ্তর যৌথভাবে এ নথি প্রকাশ করে। এতে বলা হয়, বার্ষিক প্রধান লক্ষ্যসমূহের মূল্যায়নের আওতায় থাকবে বায়ুর গুণগত মান, পানি ও সামুদ্রিক প্রতিবেশগত পরিবেশ, মাটির পরিবেশ, কঠিন বর্জ্য দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং সামগ্রিক প্রতিবেশগত মান। নথিতে আরও বলা হয়েছে, মূল্যায়নের বার্ষিক প্রধান কাজগুলোর মধ্যে থাকবে উন্নয়ন মডেলের সবুজ ও স্বল্প-কার্বন রূপান্তর, দূষণ নিয়ন্ত্রণ, প্রতিবেশ ব্যবস্থার বৈচিত্র্য, স্থিতিশীলতা ও টেকসই সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টা এবং পরিবেশগত ও প্রতিব...