August 2026 - Page 32 of 54 - Mati News
Tuesday, November 24

Month: August 2026

বিশ্বজুড়ে কি ভূমিকম্পের প্রবণতা বাড়ছে? যা বলছে ভূতাত্ত্বিক জরিপ

বিশ্বজুড়ে কি ভূমিকম্পের প্রবণতা বাড়ছে? যা বলছে ভূতাত্ত্বিক জরিপ

আন্তর্জাতিক
বিশ্বের বিভিন্ন দেশে একের পর এক শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় জনমনে প্রশ্ন উঠেছে—পৃথিবীতে কি আগের চেয়ে বেশি ভূমিকম্প হচ্ছে? গত এক মাসে ইন্দোনেশিয়া, কলম্বিয়া ও মেক্সিকোতে ৭ বা তার বেশি মাত্রার তিনটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর আগে জুন মাসে ভেনেজুয়েলাতেও কয়েক সেকেন্ডের ব্যবধানে দুটি বড় ভূমিকম্পের ঘটনা ঘটে। তবে দীর্ঘমেয়াদী পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, ভূমিকম্পের সংখ্যা কিছুটা ওঠানামা করলেও তা এখনো স্বাভাবিক সীমার মধ্যেই রয়েছে।যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতি বছর প্রায় ২০ হাজার ভূমিকম্প রেকর্ড করা হয়, যার অর্থ প্রতিদিন গড়ে প্রায় ৫৫টি ভূমিকম্প ঘটে। তবে এর বেশির ভাগই এতটাই মৃদু যে মানুষ তা অনুভব করতে পারে না। সাধারণত ৬ বা তার বেশি মাত্রার ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে। ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিশ্বে প্রতি বছর গড়ে ১৩৩টি ৬ বা তা...
ট্রাম্পের জনপ্রিয়তা কমে সর্বনিম্ন ৩৩ শতাংশে

ট্রাম্পের জনপ্রিয়তা কমে সর্বনিম্ন ৩৩ শতাংশে

আন্তর্জাতিক
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অনুমোদন হার তার বর্তমান মেয়াদে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সোমবার শেষ হওয়া রয়টার্স/ইপসোসের চার দিনব্যাপী এক জরিপে দেখা গেছে, মাত্র ৩৩ শতাংশ উত্তরদাতা হোয়াইট হাউসে ট্রাম্পের কর্মকাণ্ডে সন্তুষ্টি জানিয়েছেন। বিপরীতে ৬৪ শতাংশ উত্তরদাতা তার কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেছেন। এর আগে চলতি মাসের শুরুতে শেষ হওয়া জরিপে ট্রাম্পের অনুমোদন হার ছিল ৩৫ শতাংশ। বর্তমানের এই ৩৩ শতাংশ হার তার প্রথম মেয়াদে ২০১৭ সালের ডিসেম্বরে পাওয়া সর্বনিম্ন অনুমোদন হারের সমান। ২০২৫ সালে দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফিরে আসার সময় ট্রাম্প দেশের অর্ধেকেরও কিছু কম মানুষের সমর্থন পেয়েছিলেন।চলতি বছর ইরানে যুক্তরাষ্ট্রের মিত্র ইসরাইলের সঙ্গে যৌথভাবে হামলা চালানোর নির্দেশ দেয়ার পর থেকে ট্রাম্পের জনপ্রিয়তায় বড় ধরনের ধাক্কা লাগে। এই সংঘাতের ফলে বৈশ্বিক তেল বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ কার্যত বাধাগ্রস্ত...
লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

চতুর্থ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে দীর্ঘ সময় বন্দি থাকার পর আরও ১৭৪ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বেনগাজীর গ্যানফুদা ডিটেনশন সেন্টার থেকে তাদের নিরাপদ ও মানবিকভাবে দেশে প্রত্যাবাসন করা হয়। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৬টায় লিবিয়ার বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দেশে ফেরা ব্যক্তিদের মধ্যে রয়েছেন ৩ নারী, এক শিশু এবং ১৫ জন অসুস্থ ব্যক্তি।জানা গেছে, এসব বাংলাদেশি উন্নত জীবনের আশায় অনিয়মিত পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিলেন। তবে সমুদ্রপথে অভিযানের সময় তারা উদ্ধার বা আটক হন। পরে দীর্ঘ সময় লিবিয়ার গ্যানফুদা ডিটেনশন সেন্টারে মানবেতর পরিবেশে বন্দি জীবন কাটান। বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, লিবিয়ায় আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যা...
৩৯ বছর একই বিদ্যালয়ে শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় নিলেন বেলা রানী দেব

৩৯ বছর একই বিদ্যালয়ে শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় নিলেন বেলা রানী দেব

Question Bank
প্রায় চার দশক আগে যে বিদ্যালয়ে শিক্ষক হিসেবে পা রেখেছিলেন, সেখানেই কেটে গেল তাঁর পুরো কর্মজীবন। মৌলভীবাজারের রাজনগর উপজেলার বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেলা রানী দেব টানা ৩৯ বছরের দায়িত্ব পালন শেষে সোমবার অবসরে গেলেন। তাঁর এই বিদায় ছিল অত্যন্ত আবেগঘন ও বর্ণিল। বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক এবং সহকর্মীরা মিলে তাঁকে এক রাজকীয় বিদায় সংবর্ধনা প্রদান করেন।সোমবার সকাল থেকেই আকাশ ছিল মেঘলা এবং দুপুরে শুরু হয় হালকা থেকে ভারী বৃষ্টি। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজনের কোনো কমতি ছিল না। বিদ্যালয়ের সবুজ মাঠ কাদায় থকথকে হয়ে গেলেও আয়োজকেরা পানি নিষ্কাশনের জন্য নালা কাটার মতো নানা ব্যবস্থা গ্রহণ করেন। প্যান্ডেলের নিচে সাজানো চেয়ারে বসে অতিথিরা এই আবেগঘন মুহূর্তের সাক্ষী হন। বিদ্যালয়ের প্রবেশপথের কাছেই অপেক্ষায় ছিল একটি ...
মিশরের সিভিল প্রটেকশন টিম পেল জাতিসংঘের ইনসারেগ সনদ, নেপথ্যে কাতারের লেখুইয়া

মিশরের সিভিল প্রটেকশন টিম পেল জাতিসংঘের ইনসারেগ সনদ, নেপথ্যে কাতারের লেখুইয়া

আন্তর্জাতিক
জাতিসংঘের আন্তর্জাতিক অনুসন্ধান ও উদ্ধার উপদেষ্টা গ্রুপ (INSARAG) থেকে 'মিডিয়াম' আন্তর্জাতিক শ্রেণিবিন্যাস অর্জন করেছে মিশরের সিভিল প্রটেকশন টিম। এই গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জনে মিশরীয় উদ্ধারকারী দলটিকে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দিয়েছে কাতারের আন্তর্জাতিক অনুসন্ধান ও উদ্ধারকারী দল (লেখুইয়া)। এর মাধ্যমে প্রথম আরব দেশ হিসেবে অন্য কোনো আরব দেশের দলকে প্রশিক্ষণ দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড অর্জনে সহায়তা করার অনন্য রেকর্ড গড়ল কাতার।এই সাফল্য উদযাপন অনুষ্ঠানে মিশরের সিভিল প্রটেকশন সেক্টরের সহকারী স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল আমর মুস্তফা এল-বায়লি উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে দুই দেশের ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা এবং ইনসারেগ-এর প্রতিনিধিরা অংশ নেন।...
এসএসসি ও এইচএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা

এসএসসি ও এইচএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা

রাজধানী
এসএসসি ও এইচএসসিসহ দেশের সব ধরনের পাবলিক পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের ক্ষেত্রে নতুন নীতিমালা প্রণয়নের পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, আসন্ন নীতিমালায় কোন ধরনের উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা যাবে, সে বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা রাখা হবে। সোমবার (১৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।শিক্ষামন্ত্রী জানান, এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য ইতোমধ্যে ১২ লাখের বেশি আবেদন জমা পড়েছে। এত বিপুলসংখ্যক আবেদন পুনর্মূল্যায়ন করা অত্যন্ত কষ্টসাধ্য হওয়ায় মন্ত্রণালয় এই নতুন নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে পুনর্মূল্যায়নের সুযোগ ও পরিধি নির্দিষ্ট করে দেওয়া হবে, যাতে কেবল যৌক্তিক আবেদনগুলোই বিবেচনায় নেওয়া হয়।অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরও জানান, বি...
গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৩

গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৩

চতুর্থ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়
গ্রিসের জনপ্রিয় পর্যটন দ্বীপ সিফনোসে একটি ব্যক্তিগত হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত মধ্যরাতে উড্ডয়নের মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই হেলিকপ্টারটি সাগরের পানিতে আছড়ে পড়ে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।স্থানীয় সংবাদমাধ্যম ‘কাঠিমেরিনি’র তথ্যমতে, বেল মডেলের হেলিকপ্টারটি সিফনোসের নিকটবর্তী একটি হেলিপ্যাড থেকে যাত্রা শুরু করেছিল। দ্বীপটির ওপর দিয়ে উড়ে যাওয়ার কথা থাকলেও আকাশে ওড়ার পরপরই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে পড়ে যায়।দুর্ঘটনার কারণ এখনো অস্পষ্ট, তবে এ বিষয়ে সরকারিভাবে তদন্ত শুরু হয়েছে। ‘কাঠিমেরিনি’র প্রতিবেদনে পাইলটের নিয়োগের সময়কাল নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। জানা গেছে, হেলিকপ্টারটির পাইলটকে মাত্র দুই মাস আগে নিয়োগ দেওয়া হয়েছিল।পাইলটের এই সাম্প্রতিক নিয়োগের সঙ্গে দুর্ঘটনার কোনো সরাসরি যোগসূত্র রয়েছে কি না, তা এখনো ন...
বাংলাদেশের তরুণদের এআই দক্ষতা গড়তে হুয়াওয়ে-ঢাবি কনফুসিয়াস ইনস্টিটিউটের সমঝোতা

বাংলাদেশের তরুণদের এআই দক্ষতা গড়তে হুয়াওয়ে-ঢাবি কনফুসিয়াস ইনস্টিটিউটের সমঝোতা

China, Education
বাংলাদেশে তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দক্ষতা উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট-এর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। এর আওতায় কনফুসিয়াস ইনস্টিটিউটকে নিবন্ধিত হুয়াওয়ে আইসিটি একাডেমি হিসেবে পরিচালনা করা হবে এবং শিক্ষার্থীদের জন্য অনলাইন ও স্ব-নির্ধারিত এআই প্রশিক্ষণ কর্মসূচির সুযোগ দেবে হুয়াওয়ে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সিনো-বাংলা ডে ২০২৬’-এর অংশ হিসেবে আয়োজিত চীনা প্রতিষ্ঠানগুলোর চাকরি মেলায় এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। হুয়াওয়ে সাউথ এশিয়ার পাবলিক অ্যাফেয়ার্সের ব্যবস্থাপনা পরিচালক মা পেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন। প্রশিক্ষণ কর্মসূচিতে শিক্ষার্থীদের জন্য গণিতের মৌলিক বিষয়, এআইয়ের পরিচিতি, ইন্টেলিজেন্ট কালচারাল ...
স্বল্প ও আধুনিক চিকিৎসার ভরসা চীন, বাড়ছে বিদেশি রোগী

স্বল্প ও আধুনিক চিকিৎসার ভরসা চীন, বাড়ছে বিদেশি রোগী

China, Health, Health and Lifestyle
চিকিৎসা খাতে প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে চীন। উন্নত প্রযুক্তি, দক্ষ চিকিৎসক ও বিদেশি রোগীদের জন্য সহজতর সেবাব্যবস্থায় দেশটি এখন আন্তর্জাতিক চিকিৎসা ভ্রমণের গুরুত্বপূর্ণ গন্তব্য। দক্ষিণ-পূর্ব এশিয়াসহ নানা দেশ থেকে ক্যানসারের মতো জটিল রোগের চিকিৎসা নিতে চীনে আসছেন। স্বল্প খরচে আধুনিক চিকিৎসার পাশাপাশি ভিসা সহায়তা ও চিকিৎসাপরবর্তী সেবাও আকর্ষণ বাড়াচ্ছে বিদেশিদের। আপস… ইন্দোনেশিয়া থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে চীনের কুয়াংচৌয় এসেছেন রোনাল্ড। নিজ দেশে চিকিৎসার সুযোগ সীমিত থাকায় উন্নত চিকিৎসার আশায় ছুটি এসেছেন তিনি। চিকিৎসার প্রথম ধাপ শেষ করে এখন সুস্থতার পথে তিনি। রোনাল্ডের মতো আরও অনেক বিদেশি রোগী চিকিৎসার জন্য এখন বেছে নিচ্ছেন চীনকে। উন্নত চিকিৎসা প্রযুক্তি ও বিদেশি রোগীর জন্য প্রশাসনিক সহায়তা বাড়ায় চিকিৎসা ভ্রমণের বড় কেন্দ্র হয়ে উঠছে চীন। তেমনি দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের কুয়াংচৌ ক্যানসার চিকিৎসার...
টেক্সটাইল ও ফ্যাশন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতায় বিসিসিসিআই ও চীনের চেচিয়াং সাই-টেক বিশ্ববিদ্যালয়ের বৈঠক

টেক্সটাইল ও ফ্যাশন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতায় বিসিসিসিআই ও চীনের চেচিয়াং সাই-টেক বিশ্ববিদ্যালয়ের বৈঠক

China, Education
শিক্ষা, কারিগরি দক্ষতা উন্নয়ন, টেক্সটাইল, ফ্যাশন এবং শিল্পভিত্তিক প্রশিক্ষণে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে একটি দ্বিপাক্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঢাকায় বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) কার্যালয়ে চীনের স্বনামধন্য চেচিয়াং সাইন্স-টেক ইউনিভার্সিটির (জেডএসটিইউ) ১২ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। রোববার বিসিসিসিআই-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চীনা প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন চেচিয়াং সাই-টেক ইউনিভার্সিটির ‘স্কুল অব ফ্যাশন, ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’-এর ভাইস ডিন, অধ্যাপক সু ছিউছেই। বৈঠকে টেক্সটাইল, ফ্যাশন ডিজাইন, প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিং খাতের বিশেষজ্ঞ অধ্যাপক এবং একাডেমিক পেশাজীবীরা অংশ নেন। আলোচনায় অধ্যাপক সু ছিউছেই ফ্যাশন ও টেক্সটাইল প্রযুক্তিতে চীনের অভিজ্ঞতা ও...
চীনের সঙ্গে শিক্ষার্থী বিনিময় ও সহযোগিতা বাড়াতে চায় ডাকসু: সাদিক কায়েম

চীনের সঙ্গে শিক্ষার্থী বিনিময় ও সহযোগিতা বাড়াতে চায় ডাকসু: সাদিক কায়েম

China, Education, ক্যাম্পাস, জাতীয়, শিক্ষা সংবাদ
বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষার্থী বিনিময়, শিক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতা এবং পিপল-টু-পিপল কানেকশন আরও বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কাজ করতে চায় বলে জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। সোমবার সিনো-বাংলা ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, সরকার পর্যায়ের সম্পর্কের পাশাপাশি দুই দেশের শিক্ষার্থী, তরুণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো প্রয়োজন। এতে পারস্পরিক জ্ঞান, অভিজ্ঞতা ও সম্ভাবনা বিনিময়ের নতুন সুযোগ তৈরি হবে। সাদিক কায়েম বলেন, গত ১৫ মে চীন সরকারের আমন্ত্রণে ডাকসুর ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফর করে। সফরে প্রতিনিধি দলটি চীনের রাজধানী বেইজিং, বাণিজ্যিক নগরী শাংহাই ও কুয়াংচৌ পরিদর্শন করে। এ সময় চীনের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখার পাশাপাশি সংশ্লিষ্ট ছাত্রসংসদের সঙ্গে মতবিনিময় করেন তারা। প্রত...
চীনে খনিজ অনুসন্ধানে এআই মডেল ‘চংলিং’ চালু

চীনে খনিজ অনুসন্ধানে এআই মডেল ‘চংলিং’ চালু

China, Tech news, আন্তর্জাতিক
খনিজ সম্পদ অনুসন্ধানে কৃত্রিম বুদ্ধিমত্তা-এআই ব্যবহার বাড়াতে নতুন জিও-এআই মডেল চালু করেছে চীন। শুক্রবার সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের কাশগরে ‘চংলিং এআই জিওডিসকভারি’ নামের মডেলটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। স্থানীয় কয়েক দশকের ভূতাত্ত্বিক তথ্যের ওপর প্রশিক্ষিত এই মডেল জটিল ভূ-প্রকৃতিতে খনিজ অনুসন্ধানের বিশেষায়িত কাজে সহায়তা করবে। সাধারণ ভাষাভিত্তিক এআইয়ের মতো শুধু লেখা বিশ্লেষণ নয়, চংলিং সরাসরি ভূ-তাত্ত্বিক তথ্য নিয়ে কাজ করতে সক্ষম। মডেলটি ভূতাত্ত্বিক তথ্য ভাণ্ডার থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করা, শিলা ও খনিজ শনাক্ত করা এবং রিমোট সেন্সিংয়ের মাধ্যমে ভূ-পৃষ্ঠে খনিজের সম্ভাব্য সংকেত শনাক্ত করতে পারে। সংশ্লিষ্টদের আশা, নতুন এআই মডেল খনিজ সম্পদ অনুসন্ধানকে আরও দ্রুত, নির্ভুল ও দক্ষ করে তুলবে। সূত্র: সিএমজি বাংলা...
চীন সরকারের বৃত্তি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলছে

চীন সরকারের বৃত্তি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলছে

Career, China, Education
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনা সরকারি বৃত্তির সংখ্যা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ও চীনা সরকারি বৃত্তিপ্রাপ্ত বাংলাদেশি শিক্ষার্থী জান্নাতুন নাহার। চীন সরকারের বৃত্তির মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনার দ্বার হিসেবে উল্লেখ করেছেন তিনি। তার মতে, এই বৃত্তি শুধু শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেয় না, বরং বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা, সংস্কৃতি ও বন্ধুত্বের সম্পর্ক আরও গভীর করার সুযোগ তৈরি করে। চীনা সরকারি বৃত্তির মাধ্যমে পিএইচডি করার সুযোগ পাওয়ায় চীন সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে জান্নাতুন নাহার বলেন, এই বৃত্তি তার কাছে শুধু একটি শিক্ষাবৃত্তি নয়; এটি দুই দেশের বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার প্রতীক। চীনে উচ্চশিক্ষার সুযোগ কাজে লাগিয়ে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশে ফিরে বাংলাদ...
ইয়ুননানে মিলল বিরল কালোমাথা আইবিস

ইয়ুননানে মিলল বিরল কালোমাথা আইবিস

China
চীনের ইয়ুননান প্রদেশের মেংলিয়ান কাউন্টিতে প্রথমবার একটি বিরল কালোমাথা আইবিস পাখির দেখা মিলেছে। পরিবেশবিদদের মতে, এ পাখির উপস্থিতি সেখানকার জলাভূমির পরিবেশ উন্নত হওয়ার গুরুত্বপূর্ণ ইঙ্গিত। জলাভূমি সংরক্ষণে নেওয়া নানা উদ্যোগের ফলে মেংলিয়ানের জলাভূমি আগের তুলনায় আরও পরিষ্কার ও স্বাস্থ্যকর হয়ে উঠছে। একই সঙ্গে সেখানে পাখিদের খাদ্যের উৎসও বেড়েছে। ফলে উপযুক্ত আবাসস্থল তৈরি হওয়ায় নানা প্রজাতির জলচর পাখি ও বিরল প্রাণী এ এলাকায় আকৃষ্ট হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, কালোমাথা আইবিসের মতো বিরল পাখির উপস্থিতি শুধু জীববৈচিত্র্যের সমৃদ্ধিই নির্দেশ করে না, একটি এলাকার জলাভূমি ও প্রাকৃতিক পরিবেশের সুস্থ অবস্থারও প্রতিফলন ঘটায়। সূত্র: সিএমজি বাংলা...
চীনের আন্তর্জাতিক জার্নাল ‘ভিটা’র প্রথম প্রিন্ট সংস্করণ প্রকাশ

চীনের আন্তর্জাতিক জার্নাল ‘ভিটা’র প্রথম প্রিন্ট সংস্করণ প্রকাশ

China
চীনের আন্তর্জাতিক একাডেমিক জার্নাল ‘ভিটা’র প্রথম প্রিন্ট সংস্করণ প্রকাশ করা হয়েছে। ওপেন লাইফ সায়েন্স এলায়েন্সের সদস্য বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানগুলোর যৌথ উদ্যোগে এই জার্নালটি আত্মপ্রকাশ করেছে। ‘ভিটা’ সিরিজটি “প্রধান জার্নাল এবং সাব-জার্নাল” মডেলে পরিচালিত হচ্ছে এবং এটি একটি উন্মুক্ত প্রবেশাধিকার বা ওপেন-অ্যাক্সেস নীতি গ্রহণ করেছে। এর ফলে বিষয়বস্তু বিশ্বজুড়ে বিনামূল্যে পাওয়া যাবে এবং লেখকদের কাছ থেকে কোনো প্রকাশনা ফি নেওয়া হবে না। গবেষণা মূল্যায়নে ‘ভিটা’ এবং এর সাব-জার্নালগুলোকে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সমকক্ষ জার্নালগুলোর সমতুল্য হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জোটের সদস্যরা, যা চীনা গবেষণা দলগুলোকে এই জার্নালে তাদের মৌলিক গবেষণা প্রকাশে উৎসাহিত করবে। সম্প্রতি বৈজ্ঞানিক প্রকাশনায় চীনের দ্রুত প্রবৃদ্ধি এবং সাইটেশন ও ইমপ্যাক্ট ফ্যাক্টর বাড়লেও, দেশটির শীর্ষস্থানীয় গবেষণাপত্...