August 2026 - Page 33 of 54 - Mati News
Tuesday, November 24

Month: August 2026

দক্ষিণ চীন সাগর ও পূর্ব চীন সাগরের কিছু অংশে মাছ ধরার মৌসুম শুরু

দক্ষিণ চীন সাগর ও পূর্ব চীন সাগরের কিছু অংশে মাছ ধরার মৌসুম শুরু

Default
শনিবার দুপুরে দক্ষিণ চীন সাগর এবং পূর্ব চীন সাগরের কিছু অংশে বার্ষিক গ্রীষ্মকালীন মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হয়েছে। এর ফলে কুয়াংতোং, ফুচিয়ান ও কুয়াংসি প্রদেশসহ চীনের উপকূলীয় অঞ্চলগুলো থেকে হাজার হাজার মাছ ধরার জাহাজ নতুন মৌসুমে সমুদ্রে যাত্রা করেছে। কুয়াংতোং প্রদেশে ইয়াংচিয়াং শহরের জাতীয় পর্যায়ের মৎস্যবন্দর থেকে ৮০০টিরও বেশি নৌকা যাত্রা শুরু করেছে। একই সময়ে শানওয়েই শহরের ১০টি প্রধান বন্দর থেকে আরও ১ হাজার জাহাজ সমুদ্রে রওনা দিয়েছে। প্রদেশটির প্রায় ২১ হাজার মাছ ধরার জাহাজের বহর দক্ষিণ চীন সাগরের বিভিন্ন মাছ ধরার অঞ্চলের দিকে যাত্রা করেছে। ফুচিয়ানে, দক্ষিণ-পূর্ব উপকূলের গুরুত্বপূর্ণ জাতীয় মৎস্যবন্দর ফুচৌ শহরের হুয়াংছি কেন্দ্রীয় মৎস্যবন্দর থেকে প্রায় ২৫০টি জাহাজ পাঁচটি দলে বিভক্ত হয়ে মিনতং মাছ ধরার অঞ্চলের দিকে রওনা হয়েছে। এসব নৌকার অনেকগুলো প্রায় এক মাস সমুদ্রে থাকবে। এ জ...
চীনে বিমানবাহী রণতরীভিত্তিক প্রথম নারী পাইলটরা গুরুত্বপূর্ণ অবতরণ পরীক্ষায় উত্তীর্ণ

চীনে বিমানবাহী রণতরীভিত্তিক প্রথম নারী পাইলটরা গুরুত্বপূর্ণ অবতরণ পরীক্ষায় উত্তীর্ণ

Default
চীনের বিমানবাহী রণতরীতে ব্যবহৃত বিমানের নারী পাইলটদের প্রথম দল গুরুত্বপূর্ণ একটি অবতরণ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছেন। দিনের বেলায় চলন্ত জাহাজের ডেকে এককভাবে অবতরণ ও আবার উড্ডয়নের পরীক্ষায় পাস করার পর তারা এখন রাতের প্রশিক্ষণ শুরু করেছেন। নৌবাহিনী জানিয়েছে, এটি তাদের দিন-রাত এবং স্থল থেকে সমুদ্র—সব পরিবেশে কাজ করার সক্ষমতা অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। পীত সাগরে প্রশিক্ষণের সময় নারী পাইলট ক্যাডেটরা হেলিকপ্টার নিয়ে জাহাজের কাছে পৌঁছান এবং নির্দিষ্ট পথে ডেকে অবতরণ করেন। অবতরণের পর আবার হেলিকপ্টার নিয়ে উড্ডয়ন করেন তারা। পরীক্ষার সময় দুটি সহায়ক জাহাজ পাশাপাশি থেকে সমন্বয় করে এবং জাহাজের কর্মীরা নির্দিষ্ট নির্দেশনা দিয়ে পাইলটদের সহায়তা করেন। বিমানবাহী রণতরীর চলন্ত ডেকে এককভাবে অবতরণ ও উড্ডয়ন করা একজন পাইলটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষতা। কারণ সমুদ্রের পরিবেশ স্থলভাগ...
কলম্বিয়ায় ভূমিকম্প উদ্ধারে চীনা ভারী ক্রেন মোতায়েন

কলম্বিয়ায় ভূমিকম্প উদ্ধারে চীনা ভারী ক্রেন মোতায়েন

China, আন্তর্জাতিক
কলম্বিয়ায় ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার তিন দিন পর সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর অন্যতম পেরেইরায় চীনা ভারী ক্রেন পৌঁছেছে। এসব ক্রেন ধ্বংসস্তূপের নিচে থাকা অত্যন্ত ভারী ও বিশাল কাঠামোগত অংশ উত্তোলন করবে। এর মাধ্যমে উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপের গভীর ও দুর্গম অংশে পৌঁছানোর সুযোগ পাবে। ভূমিকম্পের পরপরই ধ্বংসাবশেষ সরাতে যেসব সরঞ্জাম মোতায়েন করা হয়েছিল, সেগুলোর তুলনায় চীনা ভারী ক্রেনগুলোকে বিশেষভাবে ভবনের বড় বড় অংশ উত্তোলনের জন্য ব্যবহার করা হচ্ছে। এর ফলে উদ্ধারকারী দলের জন্য আগে দুর্গম থাকা এলাকাগুলো উন্মুক্ত করা সম্ভব হবে। উদ্ধারকাজে অংশ নেওয়া অনেক স্থানীয় সংস্থাও চীনা সরঞ্জাম বেছে নিয়েছে। দীর্ঘদিন ধরে চীনা যন্ত্রপাতি ব্যবহারের প্রধান কারণ হিসেবে তারা এর কার্যকারিতা ও নির্ভরযোগ্যতার কথা উল্লেখ করেছে। পেরেইরায় উদ্ধার অভিযানে অংশ নেওয়া একটি কলম্বীয় সংস্থার প...
চীন নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে

চীন নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে

China
চীন সোমবার উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের থাইউয়ান উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে সফলভাবে একটি নতুন উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে। লং মার্চ-২সি বাহক রকেটের মাধ্যমে এসইও উপগ্রহটি সকাল ১১টা ২ মিনিটে বেইজিং সময়ে উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের পর উপগ্রহটি সফলভাবে পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে। উৎক্ষেপণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, এ উৎক্ষেপণটি ছিল লং মার্চ বাহক রকেট সিরিজের ৬৬৪তম উড্ডয়ন অভিযান। সূত্র: সিএমজি বাংলা...
১৮ থেকে ২২ আগস্ট পর্যন্ত চীন সফর করবেন চিলির পররাষ্ট্রমন্ত্রী

১৮ থেকে ২২ আগস্ট পর্যন্ত চীন সফর করবেন চিলির পররাষ্ট্রমন্ত্রী

China, আন্তর্জাতিক
চিলির পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিসকো পেরেজ ম্যাকেনা ১৮ থেকে ২২ আগস্ট পর্যন্ত চীনে সরকারি সফর করবেন। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য এবং দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর আমন্ত্রণে তিনি এই সফর করবেন বলে সোমবার দেশটিরি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। সফরকালে চীন ও চিলির মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। সূত্র: সিএমজি বাংলা...
‘জাপান ‘যুদ্ধপূর্ব যুগে ফিরছে’

‘জাপান ‘যুদ্ধপূর্ব যুগে ফিরছে’

China, আন্তর্জাতিক
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৮১তম বার্ষিকীতে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সরকারের ইতিহাসের প্রতি দায় স্বীকার না করার সমালোচনা করেছে জাপানের কয়েকটি প্রভাবশালী সংবাদমাধ্যম। সংবাদমাধ্যমগুলোর সম্পাদকীয়তে সতর্ক করে বলা হয়েছে যে, জাপান ধীরে ধীরে ‘যুদ্ধপূর্ব যুগে ফেরার’ পথে এগোচ্ছে। শনিবার যুদ্ধাহতদের স্মরণ অনুষ্ঠানে দেওয়া ভাষণে তাকাইচি এশিয়ার প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে জাপানের আগ্রাসন ও যুদ্ধকালীন ভুক্তভোগীদের দুর্ভোগের কথা উল্লেখ করেননি। এমনকি ‘অনুশোচনা’ শব্দটিও তার বক্তব্যে ছিল না। গণমাধ্যমে এসেছে যে, অতীতের যুদ্ধের শিক্ষা যথাযথভাবে না নিলে শান্তিপ্রিয় দেশ হিসেবে জাপান বিশ্বাসযোগ্যতা হারাবে। এদিকে, প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমিসহ কয়েকজন মন্ত্রীর ইয়াসুকুনি মন্দিরে সফরেরও সমালোচনা করেছে কেউ কেউ। অস্ত্র রপ্তানির বিধিনিষেধ শিথিল, প্রতিরক্ষা ব্যয় বাড়ানো ও সামরিক সক্ষমতা ...
১০ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু হবে মোংলা নদীর ওপর: নৌপরিবহন মন্ত্রী

১০ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু হবে মোংলা নদীর ওপর: নৌপরিবহন মন্ত্রী

China, আন্তর্জাতিক
বাংলাদেশের নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, মোংলা নদীর ওপর ১০ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মিত হবে। এই সেতু দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নে পরিকল্পনা রয়েছে সরকারের। মোংলার বিশেষ অর্থনৈতিক জোনে অক্টোবরে কাজ শুরু হবে। এতে এখানকার ৬০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। রোববার বিকেলে মোংলা বন্দর বাসস্ট্যান্ডে পৌর বিএনপির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। এ সময় বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম. এ. সালাম, মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী, মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিকসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী হেলিকপ্টারযোগে মোংলা বন্দরে আসেন। মোংলা বিশেষ অর্থনৈতিক জোন, পশুর চ্যানেল ও আকরাম পয়েন্ট পরিদর্শন করেন। সূত্র: সিএমজি বাংলা...
র‍্যাব বিলুপ্ত করে নতুন ‘এসআরবি’ গঠনের আইনের খসড়া অনুমোদন মন্ত্রিসভার

র‍্যাব বিলুপ্ত করে নতুন ‘এসআরবি’ গঠনের আইনের খসড়া অনুমোদন মন্ত্রিসভার

জাতীয়
সোমবার সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে এই অনুমোদন দেওয়া হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।নতুন এই আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, এর মাধ্যমে বিদ্যমান র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করা হবে। র‍্যাবের পরিবর্তে পুলিশ বাহিনীর অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে একটি নতুন বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে। এই রূপান্তরের অংশ হিসেবে র‍্যাবের যাবতীয় জনবল, ক্ষমতা, কর্তৃত্ব, তহবিল, সম্পত্তি, রেকর্ড এবং অন্যান্য সংশ্লিষ্ট সম্পদ এসআরবি-এর কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া নিশ্চিত করা হয়েছে।আইনের খসড়ায় নাগরিকদের অভিযোগ এবং ইউনিটের সদস্যদের অভ্যন্তরীণ যেক...
প্রেক্ষাপট: শ্রীলঙ্কায় ১০ লাখ রিয়াল খরচে কাতার চ্যারিটির অত্যাধুনিক সায়েন্স ল্যাব

প্রেক্ষাপট: শ্রীলঙ্কায় ১০ লাখ রিয়াল খরচে কাতার চ্যারিটির অত্যাধুনিক সায়েন্স ল্যাব

Question Bank
শ্রীলঙ্কার কালুতারা মুসলিম সেন্ট্রাল কলেজে একটি নবনির্মিত আধুনিক বিজ্ঞান গবেষণাগার ভবন উদ্বোধন করেছে কাতার চ্যারিটি। দেশটিতে শিক্ষা ও বৈজ্ঞানিক শিক্ষার প্রসারে এটিকে একটি বড় ধরণের বিনিয়োগ হিসেবে দেখা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় শিক্ষার্থীদের জন্য উন্নত গবেষণার সুযোগ তৈরি হলো।প্রায় ১০ লাখ ৬৫ হাজার (১০,৬৫,০০০) কাতারি রিয়াল ব্যয়ে নির্মিত এই বিজ্ঞান কমপ্লেক্সের মূল লক্ষ্য হলো সিংহলি, তামিল এবং ইংরেজি ভাষাসমূহে অধ্যয়নরত ১,৫০০-এরও বেশি শিক্ষার্থীর জন্য আধুনিক ও উন্নত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা। এই ল্যাবরেটরি শিক্ষার্থীদের তত্ত্বীয় আলোচনার বাইরে হাতে-কলমে বৈজ্ঞানিক চিন্তা, উদ্ভাবনী ক্ষমতা ও সমস্যা সমাধানের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে।পশ্চিম প্রদেশের গভর্নর হানিফ ইউসুফ এবং শ্রীলঙ্কায় কাতার দূতাবাসের চার্জ ডি'অ্যাফেয়ার্স খলিল আল-মাহমুদ যৌথভাবে এই নতুন স্থাপনাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।...
২০২৭ সালের হজ: আবাসন ব্যবস্থাপনায় নতুন নিয়ম ও মানদণ্ড ঘোষণা সৌদি আরবের

২০২৭ সালের হজ: আবাসন ব্যবস্থাপনায় নতুন নিয়ম ও মানদণ্ড ঘোষণা সৌদি আরবের

প্রাথমিক সাধারণ ইংরেজি
২০২৭ সালের হজ মৌসুমকে সামনে রেখে হজযাত্রীদের আবাসন ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন এনেছে সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয়। নতুন এই উদ্যোগের আওতায় আবাসন সেবাকে মূলত ‘ইকোনমি’ ও ‘ফার্স্ট ক্লাস’—এই দুই শ্রেণিতে বিভক্ত করা হয়েছে। একই সঙ্গে মক্কা ও মদিনায় হজযাত্রীদের জন্য নির্ধারিত আবাসন স্থাপনাগুলোর ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা বিধি লঙ্ঘনের তালিকাও চূড়ান্ত করেছে মন্ত্রণালয়। এই নতুন নিয়মের মূল লক্ষ্য হলো আবাসন খাতের নিয়ন্ত্রক ও পরিচালন কাঠামোকে আরও শক্তিশালী করা এবং হজযাত্রীদের জন্য সর্বোচ্চ মানসম্মত সেবা নিশ্চিত করা।সৌদি পর্যটন মন্ত্রণালয়ের মুখপাত্র নাসর আল-আনসারি জানিয়েছেন, নতুন এই পরিবর্তনের মাধ্যমে আবাসন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম কঠোর তদারকির আওতায় আনা হবে। এখন থেকে কোনো প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়ার আগে, কার্যক্রম শুরুর প্রাক্কালে এবং নিয়মিত কার্যক্রম চলাকালীন একাধিক ধাপে পরিদর্শন করা হ...
চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়ন: অর্থমন্ত্রী

চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়ন: অর্থমন্ত্রী

জাতীয়
চলতি বছরের মধ্যেই নতুন পে-স্কেল ঘোষণা ও তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন।নতুন পে-স্কেল এই বছরের মধ্যেই কার্যকর হবে কি না—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী স্পষ্ট করে বলেন, নতুন পে-স্কেল চলতি বছরের মধ্যেই বাস্তবায়িত হবে। তবে এই প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দিক নিয়ে এখনো বিস্তারিত আলোচনা চলছে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, আজ একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে এবং সামনে আরও কিছু বিষয় নিয়ে পর্যালোচনা করতে হবে। সব ধরনের আলোচনা শেষ হওয়ার পরই পূর্ণাঙ্গ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।পে-স্কেল ঘোষণার ক্ষেত্রে সরকার প্রতিটি বিষয় অত্যন্...
ইরানকে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের, শেষ হলো ৬০ দিনের যুদ্ধবিরতি

ইরানকে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের, শেষ হলো ৬০ দিনের যুদ্ধবিরতি

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান ৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। এই সময়সীমা পার হওয়ার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে উদ্দেশ্য করে কঠোর বার্তা দিয়েছেন। তিনি সরাসরি ইরানকে ‘সাদা পতাকা’ উড়িয়ে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছেন। তবে ইরানের বিরুদ্ধে পরবর্তী কোনো সামরিক বা রাজনৈতিক পদক্ষেপ গ্রহণের জন্য তিনি নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেননি বলে জানিয়েছেন।ট্রাম্পের এই আহ্বানের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই পাল্টা অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, ৬০ দিনের এই সময়সীমা মূলত ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনার জন্য নির্ধারিত ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র চুক্তির শর্তগুলো যথাযথভাবে পালন না করায় সেই আলোচনা শুরু করা সম্ভব হয়নি। বাঘাইয়ের মতে, চুক্তির শর্ত লঙ্ঘনের জন্য মূলত ওয়াশিংটনই দায়ী।যুদ্ধবিরতির মে...
নেপালের সম্মানসূচক জেনারেল উপাধি পেলেন ভারতীয় সেনাপ্রধান ধীরাজ শেঠ

নেপালের সম্মানসূচক জেনারেল উপাধি পেলেন ভারতীয় সেনাপ্রধান ধীরাজ শেঠ

আন্তর্জাতিক
ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ বর্তমানে তিন দিনের এক সরকারি সফরে নেপালে অবস্থান করছেন। ১৭ আগস্ট শুরু হওয়া এই সফর ১৯ আগস্ট পর্যন্ত চলমান থাকবে। নেপালি সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের আমন্ত্রণে তিনি এই গুরুত্বপূর্ণ সফরে গিয়েছেন। সফরের প্রথম দিকে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান নেপালি সেনাবাহিনীর ভাইস চিফ অব আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল প্রদীপ জং কে.সি.। এরপর তিনি নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।সফরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ মুহূর্তটি ছিল সোমবার, যখন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল ভারতীয় সেনাপ্রধানকে নেপালি সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদায় ভূষিত করেন। এই বিশেষ সম্মাননা প্রদানের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিশ্চিত করেছেন রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব। তিনি উল্লেখ করেন, দুই দেশ...
নবম জাতীয় পে স্কেল নিয়ে প্রথমবারের মতো সরকারি নথিতে বিস্তারিত তথ্য প্রকাশ

নবম জাতীয় পে স্কেল নিয়ে প্রথমবারের মতো সরকারি নথিতে বিস্তারিত তথ্য প্রকাশ

জাতীয়
সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রতিশ্রুতি ও এর রূপরেখা প্রথমবারের মতো কোনো সরকারি নথিতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে সোমবার (১৭ আগস্ট) প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরা হয়। এতে বেতন কাঠামো পরিবর্তনের পদ্ধতি ও প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।ই-বুকের তথ্য অনুযায়ী, নবম জাতীয় বেতন স্কেলে ১ম থেকে ২০তম গ্রেড পর্যন্ত সকল সরকারি চাকরিজীবীর মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। সচিব কমিটির সকল সদস্য ইতোমধ্যে এই চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর করেছেন। বেতন স্কেলটি দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে, যেখানে প্রথম বছরে মূল বেতন এবং দ্বিতীয় বছরে বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর করার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।বাজেট বরাদ্দের বিষয়ে ই-বুকে উল্লেখ করা হয়েছে যে,...
বেলজিয়ামে নালা খননের সময় মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার

বেলজিয়ামে নালা খননের সময় মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার

আন্তর্জাতিক
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত সেন্ট-গিলিস-ডেন্ডারমন্ডে এলাকায় নালা সংস্কারের কাজ চলাকালে বিপুল পরিমাণ স্বর্ণ ও প্রাচীন মুদ্রার সন্ধান পাওয়া গেছে। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী কোবে নামের এক তরুণ গ্রীষ্মকালীন কর্মী হিসেবে সেখানে কাজ করছিলেন। মাটি খননের সময় তিনিই প্রথম মাটির নিচে লুকিয়ে থাকা মূল্যবান সামগ্রীগুলো দেখতে পান।বেলজিয়ামের টেলিভিশন নেটওয়ার্ক ভিটিএমকে দেওয়া সাক্ষাৎকারে কোবে জানান, শুরুতে তিনি ও তার সহকর্মীরা ভেবেছিলেন এগুলো সাধারণ এক ইউরোর মুদ্রা। তবে খনন কাজ এগিয়ে নেওয়ার এক পর্যায়ে একটি স্বর্ণের বার নজরে আসে। এরপর আরও তল্লাশি চালিয়ে প্রচুর স্বর্ণের মুদ্রা, স্বর্ণের টুকরা এবং নম্বরযুক্ত স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসব মূল্যবান সামগ্রী একটি ব্যাগে ভরে ওই এলাকার একটি পুরোনো ভবনের ভূগর্ভস্থ কক্ষের দেয়ালের ভেতরে লুকিয়...