সংস্কৃতি ও পর্যটনের মেলবন্ধনে পিংইয়াও চলচ্চিত্র উৎসবে পর্যটকদের ঢল
জমে উঠেছে চীনের শানসি প্রদেশের প্রাচীনতম নগরী চলমান ১০ম পিংইয়াও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। গত বৃহস্পতিবার শুরু হওয়া সাত দিনব্যাপী এই আয়োজন ঘিরে ঐতিহাসিক শহরটিতে এখন দেশি-বিদেশি পর্যটক ও চলচ্চিত্রপ্রেমীদের ঢল। উৎসবকে কেন্দ্র করে স্থানীয় রেস্তোরাঁ, পর্যটন কেন্দ্র এবং ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পণ্যের বিক্রি বেড়েছে রেকর্ড পরিমাণে।
এ বছর চীনের মিড-ওটাম ফেস্টিভাল বা মধ্য-শরৎ উৎসবের ছুটির সাথে চলচ্চিত্র উৎসবটি একই সময়ে শুরু হওয়ায় দর্শনার্থীদের আনন্দে যোগ হয়েছে নতুন মাত্রা। চলচ্চিত্রপ্রেমীরা সারাদিন সিনেমা দেখার পাশাপাশি শহরের প্রাচীন স্থাপত্য ঘুরে দেখছেন, স্থানীয় খাবারের স্বাদ নিচ্ছেন এবং সিনেমা-ভিত্তিক স্মারক ও গ্যাজেট কিনছেন।
২ হাজার ৭০০ বছরেরও বেশি পুরনো মিং ও ছিং রাজবংশের সংরক্ষিত ঐতিহাসিক স্থাপত্যের জন্য বিশ্বজুড়ে সুপরিচিত পিংইয়াও। ২ দশমিক ২৫ বর্গকিলোমিটার এলাকার এই প্রাচীন শহরটিতে ৩০০টিরও ...










