September 2026 - Page 5 of 32 - Mati News
Saturday, September 19

Month: September 2026

জ্বালানি-অবকাঠামো সহযোগিতা জোরদারের অঙ্গীকার মঙ্গোলিয়া ও চীনের

জ্বালানি-অবকাঠামো সহযোগিতা জোরদারের অঙ্গীকার মঙ্গোলিয়া ও চীনের

China
চীনের সঙ্গে জ্বালানি ও অবকাঠামো খাতে বাস্তব সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার করেছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট উখনা খুরেলসুখ। রোববার পশ্চিম মঙ্গোলিয়ার খোভদ প্রদেশে নির্মাণাধীন এরদেনেবুরেন জলবিদ্যুৎকেন্দ্র পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খুরেলসুখ বলেন, এরদেনেবুরেন জলবিদ্যুৎকেন্দ্র মঙ্গোলিয়া-চীন বাস্তব সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ অর্জন। এ প্রকল্পটিকে দুই দেশের জ্বালানি ও অবকাঠামো সহযোগিতা আরও জোরদারের সুযোগ হিসেবে নেয়া হবে বলেও জানান তিনি। চীনা পক্ষের চুক্তি বাস্তবায়ন ও নির্মাণ ব্যবস্থাপনার প্রশংসা করে প্রকল্পে চীন সরকারের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান মঙ্গোলিয়ান প্রেসিডেন্ট। অন্যদিকে, চীনা দূতাবাসের ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স কাও লি বলেন, দুই দেশের নেতাদের ঐকমত্য বাস্তবায়নে মঙ্গোলিয়ার সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন। চায়না পাওয়ার কনস্ট্রাকশন করপোরেশন নির্মিত ৯০ মেগাও...
টাইফুন বিপর্যয় মোকাবিলায় চীন ও লাওসের যৌথ মহড়া

টাইফুন বিপর্যয় মোকাবিলায় চীন ও লাওসের যৌথ মহড়া

China
লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে অনুষ্ঠিত হয়েছে চীন ও লাওসের যৌথ সামরিক চিকিৎসা মহড়া ‘পিস ট্রেন-২০২৬’। কোনো অঞ্চলে ভয়াবহ টাইফুনের আঘাতে মানবিক বিপর্যয় ঘটলে কীভাবে দুই দেশের যৌথ দল তা সামাল দেবে, তা কেন্দ্র করেই পুরো প্রক্রিয়ার বাস্তবমুখী এই মহড়া পরিচালিত হয়। সামনের সারির যৌথ কমান্ড সেন্টারের নির্দেশে মহড়া শুরু হতেই ড্রোন ও 'রোবট ডগ' সহ অত্যাধুনিক ও চালকবিহীন ড্রোন প্রযুক্তির সাহায্য নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। এসব প্রযুক্তির পাঠানো তথ্যের ওপর ভিত্তি করে আটকে পড়া ও আহতদের নিখুঁত অবস্থান শনাক্ত করে চীন ও লাওসের যৌথ উদ্ধারকারী দল। ঘটনাস্থলে দুই দেশের জরুরি উদ্ধারকারী ও চিকিৎসা দল একসঙ্গে সমন্বয় করে কাজ করে। প্রথমেই চালকবিহীন যান ব্যবহার করে আহতদের দ্রুত ঝুঁকিমুক্ত স্থানে সরিয়ে নেওয়া হয়। এরপর ফিল্ড অ্যাম্বুলেন্স এবং বিশেষ পরিহন যানের মাধ্যমে পর্যায়ক্রমে রোগীদের নিয়ে যাওয়া হয় চিকিৎসার জ...
সবুজ বিদ্যুৎ উৎপাদনে ৫০০ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা ছাড়াল ইনার মঙ্গোলিয়া

সবুজ বিদ্যুৎ উৎপাদনে ৫০০ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা ছাড়াল ইনার মঙ্গোলিয়া

China
চীনের উত্তর অঞ্চলের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চল পরিবেশবান্ধব বিদ্যুৎ বাণিজ্যে এক নতুন মাইলফলক অর্জন করেছে। চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত অঞ্চলটিতে সবুজ বিদ্যুৎ বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ৫০৯ দশমিক ৫৮ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা। বায়ু ও সৌরবিদ্যুতের বিশাল সম্ভাবনাময় এই অঞ্চলের বিদ্যুৎ গ্রিডে দিন দিন বাড়ছে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার। বর্তমানে সেখানকার পশ্চিমাঞ্চলীয় বিদ্যুৎ গ্রিডেই নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ১০০ মিলিয়ন কিলোওয়াট ছাড়িয়ে গেছে। এটি ইনার মঙ্গোলিয়ার মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার প্রায় ৫৭ দশমিক ৭ শতাংশ। পরিবেশবান্ধব এই জ্বালানি ব্যবস্থাকে জনপ্রিয় করতে ইনার মঙ্গোলিয়া ২০১৫ সালেই বাজারভিত্তিক বিদ্যুৎ বাণিজ্যে উদ্যোগী ভূমিকা নেয়। বর্তমানে এই অঞ্চলের শক্তিশালী বিদ্যুৎ সরবরাহ নেটওয়ার্ক চীনের আরও ১৩টি প্রদেশে পরিচ্ছন্ন বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে। এরই ধারাবাহিকতায় চীনে স...
কৃষি প্রযুক্তিতে চীনের অগ্রগতি, জলজ চাষে যুক্ত হচ্ছে এআই ও স্মার্ট প্রযুক্তি

কৃষি প্রযুক্তিতে চীনের অগ্রগতি, জলজ চাষে যুক্ত হচ্ছে এআই ও স্মার্ট প্রযুক্তি

Agriculture Tips, China
টেকসই কৃষি উৎপাদন বাড়াতে প্রযুক্তিগত উদ্ভাবনের ব্যবহার দ্রুত বাড়াচ্ছে চীন। বিশেষ করে জলজ চাষে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্টারনেট অব থিংস (আইওটি), আধুনিক সরঞ্জাম ও ডিজিটাল ব্যবস্থাপনার সমন্বয়ে উৎপাদন ব্যবস্থাকে আরও পরিবেশবান্ধব ও বুদ্ধিমান করে তোলা হচ্ছে। চীন ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) যৌথভাবে রোমে মৎস্যবিষয়ক কমিটির ৩৭তম অধিবেশনের এক পার্শ্ব অনুষ্ঠানের আয়োজন করে। ৭ থেকে ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা টেকসই জলজ চাষ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে মতবিনিময় করেন। ‘সবুজ ও টেকসই উন্নয়নের জন্য জলজ চাষে উদ্ভাবন এগিয়ে নেওয়া’ শীর্ষক এ আয়োজনে চীন জলজ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও দেশটির বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ তুলে ধরে। এর মধ্যে রয়েছে আধুনিক অবকাঠামো ও সরঞ্জাম, ডিজিটাল ব্যবস্থাপনা এবং প্রযুক্তিনির্ভর উৎপাদন পদ্ধতি। ২০২৫...
নিউ ইয়র্কের মঞ্চে চীনের ক্ল্যাসিক মহাকাব্য: ড্যান্স ড্রামা ‘এ ড্রিম অব রেড ম্যানশনস’

নিউ ইয়র্কের মঞ্চে চীনের ক্ল্যাসিক মহাকাব্য: ড্যান্স ড্রামা ‘এ ড্রিম অব রেড ম্যানশনস’

China, Entertainment
আফরিন মিম চীনের সাহিত্যের অন্যতম চার সেরা ক্লাসিক উপন্যাসের একটি 'দ্য ড্রিম অব দ্য রেড চেম্বার'। প্রাচ্যের সেই কালজয়ী গল্প এবার নাচের ছন্দে নতুন রূপ নিয়ে ভাস্বর হয়ে উঠলো আমেরিকার সংস্কৃতিপাড়া হিসেবে পরিচিত নিউ ইয়র্কের ঐতিহাসিক লিংকন সেন্টারে। আগামী দিনগুলোতে বিশ্বমঞ্চে চীনা ঐতিহ্যের প্রসারে এক নতুন অধ্যায় যুক্ত করে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো পরিবেশিত হলো চীনা ড্যান্স ড্রামা ‘এ ড্রিম অব রেড ম্যানশনস’। নিউইয়র্কের বিখ্যাত -এর মঞ্চে সম্প্রতি এক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন। সেখানে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে মঞ্চস্থ হলো চীনা নৃত্যনাট্য ‘এ ড্রিম অব রেড ম্যানশন্স’। চীনা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ সৃষ্টি ‘দ্য ড্রিম অব দ্য রেড চেম্বার’। শতাব্দীর পর শতাব্দী ধরে উপন্যাসটি চীনা সংস্কৃতি, সমাজ, প্রেম, পারিবারিক সম্পর্ক ও মানবিক অনুভূতির এক গুরুত্বপূর্ণ প্রতিচ্ছবি হয়ে আছে। সেই বহুমাত্রিক ...
চীনে চালু হলো বিশ্বের প্রথম উড়ন্ত সরীসৃপের জাদুঘর

চীনে চালু হলো বিশ্বের প্রথম উড়ন্ত সরীসৃপের জাদুঘর

China
ডাইনোসরের যুগের সবচেয়ে রহস্যময় ও বিস্ময়কর প্রাণী ছিল 'টেরোসর' বা ডানাওয়ালা উড়ন্ত সরীসৃপ। প্রায় ১৩ কোটি বছর আগে দূর অতীতে আকাশে রাজত্ব করা এই প্রাচীন প্রাণীদের ইতিহাস এবার জীবন্ত হয়ে উঠেছে চোখের সামনে। উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে উন্মোচিত হলো বিশ্বের প্রথম 'টেরোসর জাদুঘর'। রোববার সিনচিয়াংয়ের হামি অঞ্চলের একটি জাতীয় জিওপার্কে ঘাঁটি ছাড়া এই বিজ্ঞান জাদুঘরটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়। ভূ-বিজ্ঞানীদের কাছে হামি অঞ্চলটি টেরোসরের জীবাশ্ম বা ফসিলের এক অক্ষয় ভাণ্ডার হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। মরুভূমির বুকে ওপর থেকে দেখলে মনে হবে, যেন কয়েকটি টেরোসরের ডিম পাশাপাশি সাজিয়ে রাখা হয়েছে। প্রায় ৪ হাজার ৬০০ বর্গমিটার আয়তনের এই পুরো জাদুঘরটি ডিম্বাকৃতির ছয়টি সুবিশাল প্রদর্শনী হলে বিভক্ত। চায়নিজ একাডেমি অব সায়েন্সেস (সিএএস)-এর ইনস্টিটিউট অব ভার্টিব্রেট প্যালেওন্টোলজি অ্যান্ড প...
প্রশিক্ষণ নিতে নিটারের ৮ শিক্ষার্থী চীন যাচ্ছেন

প্রশিক্ষণ নিতে নিটারের ৮ শিক্ষার্থী চীন যাচ্ছেন

China, Cover Story
বাংলাদেশের টেক্সটাইল খাতের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে চীনে কারিগরি প্রশিক্ষণে অংশ নিতে যাওয়া জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার)-এর আট শিক্ষার্থীকে প্রি-ডিপারচার সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই)। শনিবার রাজধানীর গুলশানে বিসিসিআই কার্যালয়ে এ প্রি-ডিপারচার সংবর্ধনার আয়োজন করা হয়। বিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান। বাণিজ্য সচিব বলেন, এ ধরনের সময়োপযোগী উদ্যোগ বাংলাদেশের উন্নয়ন, বিশেষ করে টেক্সটাইল খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বেসরকারি খাতের নেতাদের এমন উদ্যোগ শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক শিক্ষা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টি করে এবং জাতীয় স্বার্থে অনুরূপ উদ্যোগ নিতে অন্য ব্যবসায়ী নেতাদেরও উৎসাহিত ...

ভারী বৃষ্টিতে হাইনানে ৩১ হাজার মানুষ নিরাপদ আশ্রয়ে, বন্ধ স্কুল ও পর্যটন কেন্দ্র

China
দক্ষিণ চীনের দ্বীপ প্রদেশ হাইনানে টানা প্রবল বৃষ্টিপাতের কারণে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ৩১ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রাদেশিক ত্রাণ কমিটির তথ্য অনুযায়ী, রোববার সন্ধ্যা পর্যন্ত মোট ৩১ হাজার ৫৬৪ জন মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। গত শুক্রবার সকাল থেকে রোববার বিকেল পর্যন্ত প্রদেশটির ২৪টি এলাকায় ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ওয়ানিং শহরের ছাংফেং এলাকায় সবচেয়ে বেশি—৪৫২ দশমিক ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টি আরও বাড়ার আশঙ্কায় প্রশাসন জরুরি সতর্কতা জারি করেছে। পরিস্থিতি সবচেয়ে খারাপ হওয়ায় ওয়ানিং শহরে সর্বোচ্চ 'লেভেল-১' এবং ছিয়ংহাইসহ আরও পাঁচটি এলাকায় 'লেভেল-২' বন্যা সতর্কতা জারি করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে উপদ্রুত ছয়টি শহর ও জেলায় সব স্কুল বন্ধ রাখা হয়েছে। বন্ধ করে দেওয়া...
দুর্গম পাহাড়ে ১০ শিক্ষার্থীর জন্য চীনা দুই শিক্ষকের জীবন বাজি

দুর্গম পাহাড়ে ১০ শিক্ষার্থীর জন্য চীনা দুই শিক্ষকের জীবন বাজি

China
দক্ষিণ চীনের কুয়াংচি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল আর দক্ষিণ-পশ্চিমের কুইচৌ প্রদেশের ঠিক সীমান্তে রয়েছে দুর্গম এক পাহাড়ি গ্রাম— উয়িং। স্বায়ত্তশাসিত অঞ্চলের কেন্দ্রস্থল থেকে এই গ্রামের দূরত্ব এতটাই বেশি যে, ছোট ছোট শিশুদের প্রতিদিন সেখানে হেঁটে গিয়ে পড়াশোনা করা প্রায় অসম্ভব। আর এই পাহাড়ি শিশুদের শিক্ষার আলো পৌঁছে দিতে বছরের পর বছর ধরে চালু রাখা হয়েছে ‘উয়িং টিচিং সাইট’ নামের একটি প্রাথমিক পাঠশালা। চলতি সেমিস্টারে পাঠশালাজুড়ে মোট শিক্ষার্থীর সংখ্যা মাত্র ১০, আর তাদের দায়িত্বে রয়েছেন দুজন শিক্ষক। শিক্ষকের সংখ্যা ও কম শিক্ষার্থী নিয়ে গড়ে ওঠা এই ক্ষুদ্র বিদ্যাপীঠটি এই দুই শিক্ষকের সীমাহীন ত্যাগ আর দৃঢ় মানসিকতার ওপর টিকে রয়েছে। শিক্ষকদের একজন ৫৬ বছর বয়সী প্যান সিয়ানফেং, যিনি এসেছেন কুইচৌ থেকে। অন্যজন ২৯ বছর বয়সী তরুণ পেং হানপিং, যার বাড়ি কুয়াংসিতে। ভিন্ন দুই প্রজন্মের ও আলাদা এলাকার মানুষ হলেও শিশ...
চীনের প্রকৃতিতে বেড়েছে বিপন্ন প্রাণীর আনাগোনা

চীনের প্রকৃতিতে বেড়েছে বিপন্ন প্রাণীর আনাগোনা

China
ফয়সল আবদুল্লাহ প্রকৃতি তার স্বাভাবিক ছন্দে ফিরে এলে বিচরণ বাড়ে বন্যপ্রাণীর। প্রমাণ মিলছে চীনের বিভিন্ন প্রান্তে। ব্ল্যাক স্টর্ক বা বিরল প্রজাতির কালো সারস পাখি দেখা গেছে চীনের উত্তর-পশ্চিমের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের থৌথুন নদী অববাহিকায়। ৬০টিরও বেশি কালো সারস পাখিকে বাসা বাঁধতে দেখা গেছে সেখানে। আশপাশের পরিবেশও বাস্তুসংস্থানের মানোন্নয়নে ফলেই সেখানে বেড়েছে বিরল পাখিটির আনাগোনা। ব্ল্যাক স্টর্কগুলো নদীতে সতর্ক পায়ে হেঁটে মাছ শিকার করে ছোট্ট বালুচরে রোদে গা জুড়ায় তারা। নদীতীরের পাহাড়ে পোকা-মাকড় খুঁজে নীল আকাশে ডানা ঝাপটে উঁচুতে উড়ে বেড়াতেও দেখা গেছে তাদের। বয়ে চলা নদী, সবুজ গাছপালা এবং পর্বতের দৃশ্যপটে এক প্রাণবন্ত প্রাকৃতিক দৃশ্য রচনা করেছে তাদের উপস্থিতি। পাখিটি চীনে প্রথম শ্রেণির জাতীয় সুরক্ষার আওতায় রয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে সিনচিয়াংয়ের ছিংগিল...
ব্রিকসের জন্য সি চিন পিংয়ের পাঁচ প্রস্তাব, কৃত্রিম বুদ্ধিমত্তার ওপেন-সোর্স জোন গড়ে তুলবে চীন

ব্রিকসের জন্য সি চিন পিংয়ের পাঁচ প্রস্তাব, কৃত্রিম বুদ্ধিমত্তার ওপেন-সোর্স জোন গড়ে তুলবে চীন

China
সেপ্টেম্বর ১৩: আজ (রোববার) সকালে ভারতের নয়াদিল্লিতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ব্রিকস দেশগুলোর নেতাদের ১৮তম শীর্ষ সম্মেলনের দ্বিতীয় পর্বের অধিবেশনে অংশ নেন এবং ‘ব্রিকস সহযোগিতার ভিত্তি সুদৃঢ় করা, গ্লোবাল সাউথের শক্তি বাড়ানো’ শিরোনামে গুরুত্বপূর্ণ ভাষণ দেন। সি চিন পিং জোর দিয়ে বলেন, গ্লোবাল সাউথের দেশগুলোকে একসঙ্গে আন্তর্জাতিক আইনের শাসন রক্ষা করতে হবে। সার্বভৌম সমতা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তিসহ আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতিগুলো সমুন্নত রাখতে হবে। আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক নিয়ম যেন সবার জন্য সমানভাবে প্রয়োগ হয় এবং কোনো দ্বৈত মানদণ্ড গ্রহণ করা না হয়, তা নিশ্চিত করতে হবে। সি বলেন, বহুপাক্ষিক সংস্থার সংস্কার ও কার্যকারিতা বাড়ানোর উদ্যোগকে সমর্থন করতে হবে এবং বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারকে সঠিক পথে এগিয়ে নিতে হবে। ভাষণে চীনের প্রেসিডেন্ট ...
সিএমজিকে জর্ডানের সাবেক প্রধানমন্ত্রী ওমর আল-রাজ্জাজের বিশেষ সাক্ষাৎকার

সিএমজিকে জর্ডানের সাবেক প্রধানমন্ত্রী ওমর আল-রাজ্জাজের বিশেষ সাক্ষাৎকার

China
সেপ্টেম্বর ১২: জর্ডানের সাবেক প্রধানমন্ত্রী ওমর আল-রাজ্জাজ সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপকে এক বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বহুবার চীন সফর করেছেন এবং চীনের সার্বিক উন্নয়ন খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন: ‘চীনের সর্বাত্মক উন্নয়ন সত্যিই বিস্ময়কর—সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা, প্রযুক্তিগত উদ্ভাবন ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ সব ক্ষেত্রে তারা সুসংহতভাবে এগিয়ে যাচ্ছে।’ চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ঘোষিত 'চারটি বৈশ্বিক উদ্যোগের' ভূয়সী প্রশংসা করে তিনি বলেন: ‘প্রেসিডেন্ট সি চিন পিং অত্যন্ত দূরদর্শী; তিনি বিশ্বশান্তি ও সহাবস্থানের স্পষ্ট দিকনির্দেশনা দিয়েছেন। বর্তমান বিশ্বমঞ্চে এই ধরনের নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন।’ চীনের স্থানীয় শাসনব্যবস্থা ও নাগরিক সেবা মডেলও তাঁর দৃষ্টি আকর্ষণ করেছে। বেইজিংয়ের '১২৩৪৫ সিটিজেন সার্ভিস হটলাইন' কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের পর তিনি মন্তব্য করেন: ‘এই প্রশাসনিক ও নাগ...
‘চীনা সুযোগ ২.০’ গ্রহণ: বিনিয়োগ মেলা থেকে স্পষ্ট বার্তা

‘চীনা সুযোগ ২.০’ গ্রহণ: বিনিয়োগ মেলা থেকে স্পষ্ট বার্তা

China
সেপ্টেম্বর ১২: ‘সৌদি আরামকোর জন্য চীনে আমাদের বিকাশ কেবল ব্যবসা বা বিনিয়োগের বহরে সীমাবদ্ধ নয়; এটি দীর্ঘমেয়াদী গভীর রাজনৈতিক ও কূটনৈতিক আস্থা স্থাপন এবং যৌথ মূল্যবোধ সৃষ্টির সঙ্গে জড়িত।’ ৮ই সেপ্টেম্বর থেকে ১১ই সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত ২৬তম 'চীন আন্তর্জাতিক বিনিয়োগ ও বাণিজ্য মেলায়' সৌদি আরামকোর ডাউনস্ট্রিম প্রধান মোহাম্মদ কাথানি এই মন্তব্য করেন। তিনি আরও জানান, চীনে আরামকোর মোট বিনিয়োগ ইতোমধ্যে ৩৩ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে—চীন কেবল আরামকোর জন্য একটি গুরুত্বপূর্ণ বাজারই নয়, বরং এক নির্ভরযোগ্য দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদার। বিনিয়োগকে কেন্দ্র করে আয়োজিত চীনের একমাত্র রাষ্ট্রীয় মর্যাদাপূর্ণ এই মেলাটি চীনের 'পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা' মেয়াদের সূচনা বছরে অনুষ্ঠিত হওয়ায় আন্তর্জাতিক বিনিয়োগ অঙ্গনে বিশেষ সাড়া ফেলেছে। মেলায় বেশ কিছু ঐতিহাসিক রেকর্ড অর্জিত হয়েছে। বিশ্বের ১২৯টি দেশ ও অঞ...
২০৩০ সালের মধ্যে চীনে নতুন ধরনের শক্তি সঞ্চয়ের ক্ষমতা ৩০ কোটি কিলোওয়াটে পৌঁছাবে

২০৩০ সালের মধ্যে চীনে নতুন ধরনের শক্তি সঞ্চয়ের ক্ষমতা ৩০ কোটি কিলোওয়াটে পৌঁছাবে

China
সেপ্টেম্বর ১২: এ বছরের শুরু থেকে চীনে নতুন ধরনের শক্তি সঞ্চয় স্থাপনা উচ্চ গতিতে বিকশিত হচ্ছে। জুন মাসের শেষ পর্যন্ত, সারাদেশে ইতিমধ্যে নির্মিত ও চালু হওয়া নতুন ধরনের শক্তি সঞ্চয়ের স্থাপিত ক্ষমতা ১৫ কোটি ৩০ লাখ কিলোওয়াট/৩৯ কোটি ৬০ লাখ কিলোওয়াট-ঘণ্টায় পৌঁছেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬১% বৃদ্ধি পেয়েছে। ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে সারাদেশে নতুন ধরনের শক্তি সঞ্চয়ের সমতুল্য ব্যবহারের ঘণ্টা যথাক্রমে ৬১১ ঘণ্টা, ৯১১ ঘণ্টা ও ১১৯৫ ঘণ্টায় পৌঁছেছে, যা কার্যকরভাবে সিস্টেম সমন্বয়ের ভূমিকা পালন করছে। ‘চতুর্দশ পাঁচসালা পরিকল্পনার’ সময়কালে, চীনে নতুন ধরনের শক্তি সঞ্চয়ের স্থাপিত ক্ষমতা ৪০ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। ‘পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার’ সময়কালেও, নতুন ধরনের শক্তি সঞ্চয় তুলনামূলকভাবে উচ্চ হারে বৃদ্ধি অব্যাহত রাখবে, অনুমান করা যায় যে নতুন স্থাপিত ক্ষমতা প্রায় ১৬ কোটি কিলোওয়াট হবে। পরিকল্পনা অনুযায়ী...
২০৩০ সালের মধ্যে চীনে বহুস্তরের কৃষি বীমা ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে

২০৩০ সালের মধ্যে চীনে বহুস্তরের কৃষি বীমা ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে

China
সেপ্টেম্বর ১২: সম্প্রতি চীনের অর্থ মন্ত্রণালয়, কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয়, আর্থিক নিয়ন্ত্রণ প্রশাসন এবং জাতীয় বন ও তৃণভূমি প্রশাসন—এই চারটি বিভাগ যৌথভাবে 'কৃষি বীমার উচ্চমানের উন্নয়ন ত্বরান্বিত করার বাস্তবায়ন পরিকল্পনা' জারি করেছে, এতে স্পষ্টভাবে বলা হয়েছে যে ২০৩০ সালের মধ্যে একটি বহুস্তরের কৃষি বীমা ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। বাস্তবায়ন পরিকল্পনা অনুযায়ী, মূল্য, ভর্তুকি ও বীমা—এই 'ত্রিমুখী' কৃষি সহায়তা নীতি ব্যবস্থায় কৃষি বীমার গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পূর্ণভাবে কাজে লাগাতে হবে। ২০৩০ সালের মধ্যে, কৃষকদের ঝুঁকি সুরক্ষার চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, আধুনিক কৃষি উন্নয়নের সাথে খাপ খাওয়ানো এবং কেন্দ্রীয় ও স্থানীয় পক্ষের দায়িত্ব বিভাজনের ভিত্তিতে একটি বহুস্তরের কৃষি বীমা ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, যা সামগ্রিকভাবে আন্তর্জাতিক উন্নত মানে পৌঁছাবে। এর মাধ্যমে ভর্তুকি কার্যকর, শিল্প সুরক্ষিত, কৃষকে...