চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের যুক্তরাষ্ট্র সফরের ভূয়সী প্রশংসা আন্তর্জাতিক মহলে
২৩ থেকে ২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফর করেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। এ সফরের মধ্য দিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্কের ক্ষেত্রে নতুন অগ্রগতি হয়েছে। বিভিন্ন দেশের ব্যক্তিরা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের এই সফরের ভূয়সী প্রশংসা করেছেন।
তারা মনে করেন, চীন ও যুক্তরাষ্ট্র বড় দেশগুলোর পারস্পরিক সম্পর্কের সঠিক পথ অনুসন্ধান করলে তা শুধু দুই দেশের জন্যই কল্যাণকর হবে না, বরং বিশ্ব শান্তি ও উন্নয়নে স্থিতিশীলতা ও ইতিবাচক শক্তি যোগাবে।
আয়ারল্যান্ডের বিচার, স্বরাষ্ট্র ও অভিবাসনবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন আলডা বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্কের ভিত্তিতে একটি সহযোগিতার কাঠামো প্রতিষ্ঠা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাস্তব অভিজ্ঞতায় দেখা গেছে, এই সহযোগিতা কাঠামো ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তাই এই সহযোগিতা আরও সুসংহত করা এবং আন্তঃদেশীয় চ...










