October 2026 - Page 21 of 30 - Mati News
Saturday, October 31

Month: October 2026

শীতের জন্য বন্ধ হলো চীনের সিনচিয়াংয়ের মনোরম প্রাদেশিক সড়কের একাংশ

শীতের জন্য বন্ধ হলো চীনের সিনচিয়াংয়ের মনোরম প্রাদেশিক সড়কের একাংশ

China
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের মনোরম প্রাদেশিক মহাসড়ক এস২৪৯-এর একটি অংশ শীত মৌসুমের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার সকালে সড়কটির ওই অংশে যান চলাচল বন্ধ করা হয়। বন্ধ হওয়া অংশটি সিনচিয়াংয়ের পূর্বাঞ্চলীয় হামি শহরে কৌমেনজি থেকে নানশানখৌ পর্যন্ত বিস্তৃত। এর দৈর্ঘ্য ২৬ কিলোমিটার। পাহাড়ি এলাকায় অবস্থিত এই সড়কে রয়েছে একের পর এক তীক্ষ্ণ বাঁক। শীতকালে ঘন ঘন তুষারপাতের কারণে সড়কটির এই অংশে যান চলাচল ও রক্ষণাবেক্ষণ কঠিন হয়ে পড়ে। এ কারণে প্রতিবছর অক্টোবর থেকে পরবর্তী বছরের এপ্রিল বা মে মাস পর্যন্ত সড়কটির এই অংশ বন্ধ রাখা হয়। মোট ৬১ দশমিক ৯৪ কিলোমিটার দীর্ঘ এস২৪৯ প্রাদেশিক মহাসড়কটি তুষারঢাকা পাহাড়, বনভূমি ও ঐতিহাসিক স্থানের মধ্য দিয়ে এঁকেবেঁকে চলে গেছে। সড়কটি দিয়ে যাতায়াতের সময় চালকেরা উপভোগ করতে পারেন মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য। শীত মৌসুমে তুষারপাত ও প্রতিকূল আবহাও...
চীন-সুরিনাম সম্পর্ক জোরদারে পেথারের সফর

চীন-সুরিনাম সম্পর্ক জোরদারে পেথারের সফর

China
  চীন ও সুরিনামের মধ্যে কৌশলগত সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে সুরিনাম সফর করেছেন চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা পেথার। রোববার থেকে সোমবার পর্যন্ত সফরকালে তিনি দেশটির প্রেসিডেন্ট জেনিফার সিমন্স এবং জাতীয় পরিষদের স্পিকার অশ্বিন অধিনের সঙ্গে বৈঠক করেন। চীনা জনগণের রাজনৈতিক পরামর্শক সম্মেলনের (সিপিপিসিসি) জাতীয় কমিটির ভাইস চেয়ারম্যান পেথার বলেন, ‘কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে চীন ও সুরিনামের সম্পর্ক ধারাবাহিকভাবে এগিয়েছে। দুই দেশের সহযোগিতায় উল্লেখযোগ্য অগ্রগতিও অর্জিত হয়েছে।‘ তিনি জানান, চলতি বছরের মে মাসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং সুরিনামের প্রেসিডেন্ট জেনিফার সিমন্স দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন। তাদের এই বার্তা দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ উন্নয়নের দিকনির্দেশনা দিয়েছে। পেথার বলেন, ‘দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে অর্জিত গুরু...
বেইজিংয়ে রুশ প্রেসিডেন্টের সহকারী পাত্রুশেভের সঙ্গে ওয়াং ই’র বৈঠক

বেইজিংয়ে রুশ প্রেসিডেন্টের সহকারী পাত্রুশেভের সঙ্গে ওয়াং ই’র বৈঠক

China
চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রবিষয়ক কার্যালয়ের পরিচালক ওয়াং ই, গত ১২ অক্টোবর বেইজিংয়ে, রাশিয়ার প্রেসিডেন্টের সহকারী ও সমুদ্রবিষয়ক কমিশনের চেয়ারম্যান নিকোলাই প্লাতোনোভিচ পাত্রু শেভের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে ওয়াং ই বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছেন, যা দুই দেশের সম্পর্ককে আরও উচ্চমান ও উচ্চস্তরের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, চীন-রাশিয়া সম্পর্কের বিকাশের "নীল ইঞ্জিন" চালু করতে হবে; বৈশ্বিক সমুদ্র শাসনব্যবস্থার উন্নয়নে চীন ও রাশিয়াকে আরও ইতিবাচক অবদান রাখতে হবে; এবং একটি অভিন্ন কল্যাণের সামুদ্রিক সমাজ গড়ে তুলতে সচেষ্ট হতে হবে। জবাবে পাত্রুশেভ বলেন, রাশিয়া চীনের সাথে হাতে হাত রেখে, অভিন্ন কল্যাণের সামুদ্রিক সমাজ গড়ে তুলতে এবং দ্বিপক্ষীয় সার্বিক কৌশলগত সমন্বয়ে নতুন ...

২০৩০ সালের লক্ষ্য সামনে রেখে চীনের রেল প্রযুক্তি খাতে মহাপরিকল্পনা

China
  রেলপথে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন এগিয়ে নিতে ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত পাঁচ বছরের উদ্ভাবন পরিকল্পনা প্রকাশ করেছে চীন। বিশ্বের বৃহত্তম উচ্চগতির রেল নেটওয়ার্ক পরিচালনাকারী দেশটি এ পরিকল্পনার মাধ্যমে রেলখাতে আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, নিরাপত্তা এবং পরিবেশবান্ধব উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। চীনের জাতীয় রেলওয়ে প্রশাসন (এনআরএ) সম্প্রতি এ পরিকল্পনা প্রকাশ করে। এতে ২০৩০ সালের মধ্যে রেলখাতের আধুনিকায়নে নেতৃত্ব দিতে সক্ষম একটি বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬-৩০ সময়ে এনআরএ’র অধীনে রেলশিল্পের প্রায় ৩০টি নতুন বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনকেন্দ্র গড়ে তোলা হবে। পাশাপাশি অন্তত ১০০টি গুরুত্বপূর্ণ মূল প্রযুক্তিতে অগ্রগতি এবং ৫০০টির বেশি উল্লেখযোগ্য বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সাফল্য অর্জনের লক্ষ্য রয়েছে। এ ছাড়া ঘণ্টায় ৪০০ কিলোমিটার গতির উ...
বেইজিংয়ে লি ছিয়াং-চ্যান থান মান বৈঠক, চীন-ভিয়েতনাম সম্পর্ক জোরদারে গুরুত্ব

বেইজিংয়ে লি ছিয়াং-চ্যান থান মান বৈঠক, চীন-ভিয়েতনাম সম্পর্ক জোরদারে গুরুত্ব

China
চীন ও ভিয়েতনামের মধ্যে ঐতিহ্যবাহী বন্ধুত্ব, পারস্পরিক আস্থা এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং ও ভিয়েতনামের জাতীয় পরিষদের চেয়ারম্যান চ্যান থান মান। সোমবার বেইজিংয়ে তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লি ছিয়াং বলেন, চীন ভিয়েতনামের সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্ব বজায় রাখা, সংহতি ও পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং উভয় দেশের জনগণের কল্যাণে পারস্পরিক লাভজনক সহযোগিতা সম্প্রসারণে কাজ করতে প্রস্তুত। লি ছিয়াং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ এবং চিকিৎসা, শিক্ষা ও যুববিষয়ক সহযোগিতা আরও গভীর করার আহ্বান জানান। তার মতে, এর মাধ্যমে চীন-ভিয়েতনাম বন্ধুত্বের সামাজিক ভিত্তি আরও শক্তিশালী হবে। দুই দেশের আইনসভা যেন দ্বিপক্ষীয় বাস্তব সহযোগিতায় সমর্থন জোগায় এবং আইনি নিশ্চয়তা ও জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নে আরও ভূমিকা রাখে, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন চীনের প্রধানমন্ত্...
নেপালে আকস্মিক বন্যায় সহায়তার প্রস্তাব চীনের

নেপালে আকস্মিক বন্যায় সহায়তার প্রস্তাব চীনের

China
নেপালের মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় শোক প্রকাশ করেছে চীন। একই সঙ্গে নেপালের প্রয়োজন অনুযায়ী সহায়তা দিতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে দেশটি। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র মাও নিং বলেন, নেপালের প্রতি চীন সমবেদনা জানাচ্ছে এবং দেশটির প্রয়োজন অনুযায়ী নিজেদের সামর্থ্যের মধ্যে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। বন্যায় কোনো চীনা নাগরিক হতাহত হয়েছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাও নিং জানান, এখন পর্যন্ত কোনো চীনা নাগরিকের হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার সকালে নেপালের মধ্যাঞ্চলের গোরখা ও ধাদিং জেলায় বুধি গণ্ডকী নদীতে আকস্মিক বন্যায় অন্তত ৬৫টি বাড়িঘর ভেসে গেছে। এ ঘটনায় পাঁচজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধারে এবং পরিস্থিতি মোকাবিলায় নেপাল কাজ করছে। এ পরিস্থিতিতে প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়ার আগ্রহ প...
হ্যাকিংয়ের বিরুদ্ধে সবসময় কঠোর ব্যবস্থা নিয়েছে চীন: মুখপাত্র

হ্যাকিংয়ের বিরুদ্ধে সবসময় কঠোর ব্যবস্থা নিয়েছে চীন: মুখপাত্র

China
চীন সবসময়ই আইন অনুযায়ী হ্যাকিং কার্যকলাপের কঠোর বিরোধিতা করেছে এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। মাও নিং আরও বলেন, সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিষয় ব্যবহার করে চীনকে কলঙ্কিত করার বিরোধিতাও করে তার দেশ। সূত্র: সিএমজি...
ডিজেল বাণিজ্য নিয়ে রাশিয়া-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু

ডিজেল বাণিজ্য নিয়ে রাশিয়া-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু

China
রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো ডিজেল সরবরাহ চুক্তি নিয়ে আলোচনা শুরু করেছে। গতকাল (সোমবার) এক সাক্ষাত্কারে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক এ কথা জানান। নোভাক জানান, ২০২৬ সালের প্রথম ৯ মাসে ইউরোপে ২১ দশমিক ৩ বিলিয়ন ডলার মূল্যের জ্বালানি পণ্য সরবরাহ করেছে রাশিয়া। ভবিষ্যতে রাশিয়া আগের স্তরে ফিরে এসে বিশ্ববাজারে প্রতি মাসে ৩৫ লক্ষ টন ডিজেল সরবরাহ করতে পারে। রাশিয়ার ডিজেল সরবরাহ বৃদ্ধি বিশ্ব বাজারের সরবরাহ ও চাহিদার মধ্যে আংশিক ভারসাম্য আনতে সাহায্য করবে বলেও জানান নোভাক। নোভাক আরও বলেন, রপ্তানি পুনরায় শুরু হলেও রাশিয়ার অভ্যন্তরীণ ডিজেল বাজারে তার প্রভাব পড়বে না। সূত্র: সিএমজি...
চীনের উপ-প্রধানমন্ত্রী ও মার্কিন-চীন সম্পর্কবিষয়ক জাতীয় কমিটির শীর্ষ কর্মকর্তার বৈঠক

চীনের উপ-প্রধানমন্ত্রী ও মার্কিন-চীন সম্পর্কবিষয়ক জাতীয় কমিটির শীর্ষ কর্মকর্তার বৈঠক

China
আমেরিকান-চীন সম্পর্ক বিষয়ক জাতীয় কমিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান ইভান গ্রিনবার্গের সাথে সোমবার বেইজিংয়ে বৈঠক করেছেন চীনের উপ-প্রধানমন্ত্রী হ্য লিফেং। বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং স্থিতিশীল দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য হ্য লিফেং বলেন, সম্প্রতি চীনা প্রেসিডেন্ট সি চিনপিং যুক্তরাষ্ট্র সফর করেছেন। সে সময় দুই দেশের রাষ্ট্রপ্রধানই শ্রদ্ধা, ন্যায্যতা এবং পারস্পরিকতার ভিত্তিতে একটি গঠনমূলক ও কৌশলগতভাবে স্থিতিশীল 'চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক' গড়ে তুলতে একমত হয়েছিলেন। উপ-প্রধানমন্ত্রী আরও জোর দিয়ে বলেন, দুই শীর্ষ নেতার মধ্যে অর্জিত এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো চীন ও যুক্তরাষ্ট্রের যৌথভাবে বাস্তবায়ন করা উচিত। এতে করে কেবল দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাতেই নয়, ব...
কলম্বিয়ার শান্তি প্রক্রিয়ায় অব্যাহত অগ্রগতির আহ্বান চীনা দূতের

কলম্বিয়ার শান্তি প্রক্রিয়ায় অব্যাহত অগ্রগতির আহ্বান চীনা দূতের

China
কলম্বিয়ার পরিস্থিতি নিয়ে সোমবার নিরাপত্তা পরিষদ আয়োজিত এক বৈঠকে জাতিসংঘে নিযুক্ত চীনের উপ-স্থায়ী প্রতিনিধি সুন লেই বলেছেন, চীন আশা করে যে, কলম্বিয়ার শান্তি প্রক্রিয়া নতুন নতুন অগ্রগতি অর্জন অব্যাহত রাখবে। সুন গত এক দশকে অর্জিত অগ্রগতির বিষয়টি তুলে ধরেন এবং সামনের দিনগুলোতে ঐক্যবদ্ধ জাতীয় প্রচেষ্টার আহ্বান জানান। সুন বলেন, "এক দশক আগে চূড়ান্ত শান্তি চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে কলম্বিয়ায় অর্ধ-শতাব্দীরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের অবসান ঘটেছিল, যা আলোচনার মাধ্যমে সংঘাত সমাধানের একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। কলম্বিয়ার ধারাবাহিক সরকার, সমাজের বিভিন্ন খাত এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ প্রচেষ্টার ফলে শান্তি চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি সাধিত হয়েছে।" তিনি আরও বলেন, “চীন আশা করে যে কলম্বিয়ার নতুন সরকার দেশের দীর্ঘমেয়াদী উন্নয়ন ও জনগণের মৌলিক স্বার্থকে অগ্রাধিকার দেবে, সব পক্ষকে ঐক...
চীন-ভিয়েতনাম সম্পর্ক জোরদারে ঐকমত্য, বেইজিংয়ে দুই দেশের শীর্ষ আইনপ্রণেতার বৈঠক

চীন-ভিয়েতনাম সম্পর্ক জোরদারে ঐকমত্য, বেইজিংয়ে দুই দেশের শীর্ষ আইনপ্রণেতার বৈঠক

China
চীন ও ভিয়েতনামের মধ্যে কৌশলগত আস্থা বৃদ্ধি, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং আইনপ্রণয়ন বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের শীর্ষ আইনপ্রণেতারা। সোমবার বেইজিংয়ে চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্য চি এবং ভিয়েতনামের জাতীয় পরিষদের চেয়ারম্যান চ্যান থান মান বৈঠক করেন। এ সময় তারা দুই দেশের আইনসভাগুলোর যৌথ কমিটির দ্বিতীয় অধিবেশনেও যৌথভাবে সভাপতিত্ব করেন। বৈঠকে চাও ল্য চি বলেন, দুই দেশের শীর্ষ নেতাদের কৌশলগত দিকনির্দেশনায় চীন ভিয়েতনামের সঙ্গে কাজ করে অভিন্ন ভবিষ্যৎসমৃদ্ধ চীন-ভিয়েতনাম কমিউনিটি গড়ে তোলার প্রচেষ্টা এগিয়ে নিতে প্রস্তুত। তিনি দুই দেশের মধ্যে কৌশলগত পারস্পরিক আস্থা বৃদ্ধি, একে অপরকে দৃঢ় সমর্থন এবং বাস্তবভিত্তিক সহযোগিতা আরও গভীর করার আহ্বান জানান। তিনি আরও বলেন, দুই দেশের আইনসভার উচিত নিয়মিত যোগাযোগব্যবস্থা কাজে লাগিয়ে আইনপ্রণয়ন, তদারকি ও অন্যা...
প্রযুক্তি নির্ভর আন্তর্জাতিক দুর্যোগ ব্যবস্থাপনায় দৃষ্টান্ত স্থাপন করছে চীন

প্রযুক্তি নির্ভর আন্তর্জাতিক দুর্যোগ ব্যবস্থাপনায় দৃষ্টান্ত স্থাপন করছে চীন

China
নিরাপদ ও দুর্যোগসহনশীল ঘরবাড়ি নির্মাণ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বজুড়ে পালিত হলো ৩৭তম আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দিবসটিতে পারিবারিক ও সামাজিক পর্যায়ে দুর্যোগ সহনশীলতা গড়ে তোলা এবং দুর্যোগ প্রতিরোধ, পূর্বপ্রস্তুতি ও জরুরি সাড়াদানের সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই আন্তর্জাতিক প্রেক্ষাপটে চীন তাদের জনকেন্দ্রিক ও কার্যকর প্রযুক্তিনির্ভর সমাধানের মাধ্যমে বৈশ্বিক দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। চীন ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টারের প্রকাশিত তথ্য অনুযায়ী, চীনের ভূকম্পন আগাম সতর্কতা পাবলিক সার্ভিস সিস্টেমটি বর্তমানে ৪০ কোটি ব্যবহারকারীকে কভার করছে, যার মধ্যে ২২ কোটিরও বেশি মোবাইল ফোন ব্যবহারকারী সরাসরি ইমার্জেন্সি অ্যালার্ট পাচ্ছেন। সতর্কবার্তার গতি ও নির্ভুলতা আরও বাড়াতে এই প্রযুক্তিতে যুক্ত করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিগ ডেটা। ভূমিকম্পের তীব্...
সেপ্টেম্বরে চীনের ই-কমার্স লজিস্টিকস সূচক সামান্য বেড়েছে

সেপ্টেম্বরে চীনের ই-কমার্স লজিস্টিকস সূচক সামান্য বেড়েছে

China
চায়না ফেডারেশন অফ লজিস্টিকস অ্যান্ড পারচেজিং’ জানিয়েছে যে, চীনের ই-কমার্স লজিস্টিকস সূচক সেপ্টেম্বরে ১১১.৯ পয়েন্টে দাঁড়িয়েছে, যা আগের মাসের তুলনায় ০.৪ পয়েন্ট বেশি। মোট ব্যবসার পরিমাণ, গ্রামীণ ব্যবসার পরিমাণ, ইনভেন্টরি টার্নওভার (মজুদ পণ্যের আবর্তন), সময়মতো ডেলিভারি, অর্ডার পূরণের হার, সন্তুষ্টির হার এবং কর্মী ও যানবাহনের লোড—এই নয়টি উপ-সূচকের মধ্যে আটটিই ঊর্ধ্বমুখী হয়েছে। তবে খরচ-সংক্রান্ত সূচকটি সামান্য কমেছে। এই বৃদ্ধির পেছনে মৌসুমী চাহিদা এবং উৎসবকালীন ব্যয়ের সম্মিলিত প্রভাব কাজ করেছে; বিশেষ করে ছুটির মৌসুমে উপহার কেনার বিষয়টি অনলাইন অর্ডারের প্রবৃদ্ধিতে নতুন চালিকাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। অঞ্চলভেদে পর্যালোচনায় দেখা যায়, পূর্বাঞ্চলীয় অঞ্চলে সূচকটি ০.৪ পয়েন্ট এবং মধ্যাঞ্চলীয় অঞ্চলে ০.৯ পয়েন্ট বেড়েছে। পশ্চিমাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলে এই প্রবৃদ্ধি ছিল আরও জোরালো; সেখানে সূচক...
হ্য লিফেং ও টিম কুকের বৈঠক: চীনে দীর্ঘমেয়াদি উন্নয়নে আশাবাদী অ্যাপল

হ্য লিফেং ও টিম কুকের বৈঠক: চীনে দীর্ঘমেয়াদি উন্নয়নে আশাবাদী অ্যাপল

China
চীনে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক উন্নয়ন নিয়ে আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন অ্যাপলের নির্বাহী চেয়ারম্যান টিম কুক। সোমবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে আয়োজিত বৈঠকে, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ও উপপ্রধানমন্ত্রী হ্য লিফেং বলেন, দু’দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ সমঝোতা বাস্তবায়ন এবং পারস্পরিক শ্রদ্ধা, ন্যায্যতা ও সমতার ভিত্তিতে কৌশলগত স্থিতিশীলতার গঠনমূলক সম্পর্ক গড়ে তোলা জরুরি। তিনি আরও বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের অর্থনীতির পাশাপাশি বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য এমন সম্পর্ক গুরুত্বপূর্ণ। একই সঙ্গে বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর জন্য স্থিতিশীল প্রত্যাশা এবং অনুকূল ব্যবসায়িক পরিবেশ তৈরিতেও তা সহায়ক হবে। অ্যাপলসহ সব দেশের বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পারস্পরিক কল্যাণমূলক সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী চীন। এসব প্রতিষ্ঠান চীনের আধুনিক...
শীতে বরফের রাজ্য, নতুন রেকর্ড গড়তে প্রস্তুত বিশ্বের বৃহত্তম আইস-স্নো পার্ক

শীতে বরফের রাজ্য, নতুন রেকর্ড গড়তে প্রস্তুত বিশ্বের বৃহত্তম আইস-স্নো পার্ক

China
চীনের হারবিনে শীতের উৎসব ঘিরে বাড়ছে প্রস্তুতি। এবার আরও বড় পরিসরে সাজানো হচ্ছে বিশ্বের বৃহত্তম বরফ ও তুষার-ভিত্তিক থিম পার্ক ‘হারবিন আইস-স্নো ওয়ার্ল্ড’। চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় হেইলংচিয়াং প্রদেশের রাজধানী হারবিনে অবস্থিত এই পার্কের আয়তন এবার বেড়ে দাঁড়াবে ১২ লাখ ৫০ হাজার বর্গমিটার। এতে ব্যবহার করা হবে প্রায় ৪ লাখ ঘনমিটার বরফ ও তুষার। ২০২৬-২৭ সালের শীত মৌসুমে দর্শনার্থীদের জন্য থাকবে এক হাজারের বেশি বরফ ও তুষারের স্থাপনা। পার্কটিতে বরফের নান্দনিক দৃশ্য, বিনোদনমূলক আয়োজন, সাংস্কৃতিক পরিবেশনা, শীতকালীন ক্রীড়া, বিভিন্ন থিম-ভিত্তিক আকর্ষণ এবং দর্শনার্থীদের সেবার জন্য ছয়টি প্রধান বিভাগ থাকবে। পাশাপাশি পার্কের প্রবেশদ্বার ও প্রধান টাওয়ারের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাও নতুনভাবে সাজানো হবে। আয়োজকেরা জানিয়েছেন, এবার দর্শনার্থীদের জন্য বাড়ানো হবে অংশগ্রহণমূলক ও ইন্টার‌-অ্যাকটিভ অভিজ্ঞতা। খেলাধুলা ও প...