শীতের জন্য বন্ধ হলো চীনের সিনচিয়াংয়ের মনোরম প্রাদেশিক সড়কের একাংশ - Mati News
Tuesday, October 13

শীতের জন্য বন্ধ হলো চীনের সিনচিয়াংয়ের মনোরম প্রাদেশিক সড়কের একাংশ

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের মনোরম প্রাদেশিক মহাসড়ক এস২৪৯-এর একটি অংশ শীত মৌসুমের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার সকালে সড়কটির ওই অংশে যান চলাচল বন্ধ করা হয়।

বন্ধ হওয়া অংশটি সিনচিয়াংয়ের পূর্বাঞ্চলীয় হামি শহরে কৌমেনজি থেকে নানশানখৌ পর্যন্ত বিস্তৃত। এর দৈর্ঘ্য ২৬ কিলোমিটার।

পাহাড়ি এলাকায় অবস্থিত এই সড়কে রয়েছে একের পর এক তীক্ষ্ণ বাঁক। শীতকালে ঘন ঘন তুষারপাতের কারণে সড়কটির এই অংশে যান চলাচল ও রক্ষণাবেক্ষণ কঠিন হয়ে পড়ে। এ কারণে প্রতিবছর অক্টোবর থেকে পরবর্তী বছরের এপ্রিল বা মে মাস পর্যন্ত সড়কটির এই অংশ বন্ধ রাখা হয়।

মোট ৬১ দশমিক ৯৪ কিলোমিটার দীর্ঘ এস২৪৯ প্রাদেশিক মহাসড়কটি তুষারঢাকা পাহাড়, বনভূমি ও ঐতিহাসিক স্থানের মধ্য দিয়ে এঁকেবেঁকে চলে গেছে। সড়কটি দিয়ে যাতায়াতের সময় চালকেরা উপভোগ করতে পারেন মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য।

শীত মৌসুমে তুষারপাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে নিরাপদ যান চলাচল নিশ্চিত করতেই প্রতিবছর সড়কটির নির্দিষ্ট অংশ বন্ধ রাখা হয়।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *