October 2026 - Mati News
Saturday, October 10

Month: October 2026

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর রাজনীতিবিদদের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর রাজনীতিবিদদের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

China
চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও বৈদেশিক বিষয়ক কার্যালয়ের পরিচালক ওয়াং ই, আজ (শুক্রবার) বেইজিংয়ে, টোঙ্গার উপপ্রধানমন্ত্রী ভিলিয়ামি উয়াসিকে লাতুর নেতৃত্বে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর রাজনীতিবিদদের যৌথ প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে ওয়াং ই বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর নেতাদের যৌথ নেতৃত্বে, চীন ও এসব দ্বীপরাষ্ট্রের মধ্যে সার্বিক কৌশলগত অংশীদারত্বের সম্পর্ক আরও পরিণত ও স্থিতিশীল হয়েছে। চীন দ্বীপরাষ্ট্রগুলোর সাথে দৃঢ়ভাবে একে অপরের নিজ নিজ জাতীয় পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং জনগণের নিজস্ব সিদ্ধান্তে নির্ধারিত উন্নয়নপথকে সমর্থন করে যেতে ইচ্ছুক। পাশাপাশি, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিনিময় ও সহযোগিতা জোরদার করে, চীন ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর আরও ঘনিষ্ঠ অভিন্ন কল্যাণের সমাজ গড়...
জাপান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি: জাতিসংঘে চীনা প্রতিনিধি

জাপান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি: জাতিসংঘে চীনা প্রতিনিধি

China
বর্তমান জাপানি সরকারের ‘পুনঃসামরিকীকরণ’ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি প্রধান হুমকি হয়ে উঠেছে। গতকাল (বৃহস্পতিবার), ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তা কমিটির (প্রথম কমিটি) সাধারণ বিতর্কে অংশ নিয়ে এ মন্তব্য করেন, চীনা প্রতিনিধিদলের প্রধান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অস্ত্র নিয়ন্ত্রণ বিভাগের মহাপরিচালক সুন সিয়াও পো। সুন সিয়াও পো বলেন, চলতি বছর টোকিও ট্রায়ালের ৮০তম বার্ষিকী। তখন জাপান তার সামরিক অপরাধ স্বীকার করে এবং জাতিসংঘ সনদের সম্পূর্ণ বিষয়বস্তু মেনে নেওয়ার শর্তে জাতিসংঘে যোগ দেয়। কিন্তু বর্তমান জাপানি সরকার তার আগ্রাসনের ইতিহাস অস্বীকার করছে, যুদ্ধাপরাধকে মহিমান্বিত করছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধাপরাধীদের পূজা করছে, সামরিক শক্তি বৃদ্ধি ও ‘পুনঃসামরিকীকরণ’ ত্বরান্বিত করছে। যার ফলে দেশটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি প্রধান হুমকি হয়ে উঠে...

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর রাজনীতিবিদদের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

China
চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও বৈদেশিক বিষয়ক কার্যালয়ের পরিচালক ওয়াং ই, আজ (শুক্রবার) বেইজিংয়ে, টোঙ্গার উপপ্রধানমন্ত্রী ভিলিয়ামি উয়াসিকে লাতুর নেতৃত্বে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর রাজনীতিবিদদের যৌথ প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে ওয়াং ই বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর নেতাদের যৌথ নেতৃত্বে, চীন ও এসব দ্বীপরাষ্ট্রের মধ্যে সার্বিক কৌশলগত অংশীদারত্বের সম্পর্ক আরও পরিণত ও স্থিতিশীল হয়েছে। চীন দ্বীপরাষ্ট্রগুলোর সাথে দৃঢ়ভাবে একে অপরের নিজ নিজ জাতীয় পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং জনগণের নিজস্ব সিদ্ধান্তে নির্ধারিত উন্নয়নপথকে সমর্থন করে যেতে ইচ্ছুক। পাশাপাশি, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিনিময় ও সহযোগিতা জোরদার করে, চীন ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর আরও ঘনিষ্ঠ অভিন্ন কল্যাণের সমাজ গড়...
বেইজিংয়ে ‘সিলেক্টেড ওয়ার্কস অব সি চিন পিং অন কালচার’-এর প্রথম ও দ্বিতীয় খণ্ড অধ্যয়নবিষয়ক সভা

বেইজিংয়ে ‘সিলেক্টেড ওয়ার্কস অব সি চিন পিং অন কালচার’-এর প্রথম ও দ্বিতীয় খণ্ড অধ্যয়নবিষয়ক সভা

China
‘সিলেক্টেড ওয়ার্কস অব সি চিন পিং অন কালচার’-এর প্রথম ও দ্বিতীয় খণ্ড অধ্যয়নবিষয়ক একটি সভা, আজ (শুক্রবার), বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং প্রচারমন্ত্রী লি শুলেই সভায় উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীরা বলেন, ‘সিলেক্টেড ওয়ার্কস অব সি চিন পিং অন কালচার’-এর প্রথম ও দ্বিতীয় খণ্ডে, সি চিন পিংকে কেন্দ্র করে গঠিত চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে, নতুন যুগে চীনের সাংস্কৃতিক উন্নয়নের ঐতিহাসিক অগ্রযাত্রা তুলে ধরা হয়েছে। একইসঙ্গে, এতে সি চিন পিংয়ের সাংস্কৃতিক চিন্তাধারার মৌলিক চেতনা, বিষয়বস্তু ও প্রয়োজনীয় দিকগুলো উপস্থাপন করা হয়েছে। তাঁদের মতে, নতুন যুগে প্রচার, মতাদর্শ ও সংস্কৃতিবিষয়ক কাজের মৌলিক দিকনির্দেশনা হিসেবে, সি চিন পিংয়ের সাংস্কৃতিক চিন্তাধারার গুরুত্ব গভীরভাবে উপলব্ধি করতে হবে। পাশাপাশি, এই চিন্তাধারা...
চীন-রাশিয়া পারস্পরিক রাজনৈতিক আস্থা গভীরতর হচ্ছে: মুখপাত্র

চীন-রাশিয়া পারস্পরিক রাজনৈতিক আস্থা গভীরতর হচ্ছে: মুখপাত্র

China
রুশ প্রেসিডেন্টের সহকারী ও মেরিটাইম বোর্ডের চেয়ারম্যান নিকোলাই পাত্রুশেভ বর্তমানে চীন সফর করছেন। মেরিটাইম বোর্ডের চেয়ারম্যান হিসেবে এটি জনাব পাত্রুশেভের প্রথম চীন সফর। গতকাল (বৃহস্পতিবার) বেজিংয়ে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নিয়মিত প্রেস ব্রিফিংয়ে, মুখপাত্র মাও নিং এ তথ্য জানান। মুখপাত্র বলেন, চীন ও রাশিয়া নতুন যুগে পরস্পরের সার্বিক কৌশলগত অংশীদার। সাম্প্রতিক বছরগুলিতে, প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কৌশলগত নেতৃত্বে, উভয় দেশের মধ্যে পারস্পরিক রাজনৈতিক আস্থা ক্রমাগত গভীর থেকে গভীরতর হয়েছে এবং কৌশলগত ও পারস্পরিক কল্যাণকর সহযোগিতা ক্রমাগত প্রসারিত হয়েছে। এই সফরের সুযোগে, রাশিয়ার সাথে চীন কৌশলগত সংলাপ গভীরতর করতে এবং বাস্তব সহযোগিতা বাড়াতে ইচ্ছুক। সূত্র: সিএমজি...
‘যুক্তরাষ্ট্রকে সংলাপের মাধ্যমে সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবিলার আহ্বান জানায় চীন’

‘যুক্তরাষ্ট্রকে সংলাপের মাধ্যমে সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবিলার আহ্বান জানায় চীন’

Default
চীন যুক্তরাষ্ট্রকে দ্বৈতনীতি ও রাজনৈতিক কারসাজি পরিহার করে, সংলাপ ও আলোচনার মাধ্যমে যৌথভাবে, সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা করার আহ্বান জানায়। আজ (শুক্রবার) বেইজিংয়ে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নিয়মিত প্রেস ব্রিফিংয়ে, মুখপাত্র মাও নিং এ কথা বলেন। মুখপাত্র আরও বলেন, চীন দৃঢ়ভাবে আইন অনুযায়ী হ্যাকিংয়ের বিরোধিতা ও এ ধরনের কার্যকলাপ মোকাবিলা করে আসছে। রাজনৈতিক উদ্দেশ্যে অপতথ্য প্রচারেরও কঠোর বিরোধিতা করে চীন। সূত্র: সিএমজি...
চীনে নতুন ধরনের কর্মসংস্থানে শ্রমিকদের অধিকার সুরক্ষায় নতুন উদ্যোগ

চীনে নতুন ধরনের কর্মসংস্থানে শ্রমিকদের অধিকার সুরক্ষায় নতুন উদ্যোগ

China
চীনে নতুন ধরনের কর্মসংস্থানে যুক্ত শ্রমিকদের অধিকার ও স্বার্থ সুরক্ষায় নতুন বিধিমালার খসড়া প্রকাশ করেছে দেশটির মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়। বৃহস্পতিবার প্রকাশিত এ খসড়ার ওপর আগামী ৮ নভেম্বর পর্যন্ত জনসাধারণের মতামত নেওয়া হবে। প্রস্তাবিত বিধিমালা কার্যকর হলে, যেসব শ্রমিক বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার অধীনে কাজ করেন, কিন্তু প্রচলিত সংজ্ঞা অনুযায়ী যাদের সঙ্গে আনুষ্ঠানিক শ্রমসম্পর্ক প্রতিষ্ঠিত হয়নি, তারাও শ্রম আইনগত সুরক্ষার আওতায় আসবেন। বিভাগীয় বিধিমালার মাধ্যমে এ ধরনের কর্মীদের সুরক্ষার উদ্যোগ চীনে এটিই প্রথম। খসড়ায় শ্রমিকদের মৌলিক অধিকার রক্ষা, শ্রমসংক্রান্ত নিয়ম ও অ্যালগরিদমের ব্যবহার নিয়ন্ত্রণ এবং বিভিন্ন ধরনের কর্মসংস্থান ব্যবস্থার জন্য নীতিমালা নির্ধারণের প্রস্তাব রয়েছে। পাশাপাশি শ্রমবিরোধ নিষ্পত্তি সহজ করা এবং সংশ্লিষ্ট সরকারি বিভাগগুলোর তদারকির দায়িত্ব ও বিধি লঙ্ঘনের...
চীনের থিয়ানওয়ান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সপ্তম ইউনিট জাতীয় গ্রিডে যুক্ত

চীনের থিয়ানওয়ান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সপ্তম ইউনিট জাতীয় গ্রিডে যুক্ত

China
চীনের পূর্বাঞ্চলীয় চিয়াংসু প্রদেশের থিয়ানওয়ান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সপ্তম ইউনিট বৃহস্পতিবার প্রথমবারের মতো জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে। চায়না ন্যাশনাল নিউক্লিয়ার করপোরেশন- সিএনএনসি এ তথ্য জানায়। উপকূলীয় শহর লিয়ানইউনকাংয়ে অবস্থিত এ ইউনিটে তৃতীয় প্রজন্মের পারমাণবিক বিদ্যুৎ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর পরিকল্পিত কার্যকাল ৬০ বছর। ইউনিটটি থেকে বছরে প্রায় ১০ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের প্রত্যাশা করা হচ্ছে। সিএনএনসির চিয়াংসু নিউক্লিয়ার পাওয়ার করপোরেশনের চেয়ারম্যান চাং ই জানান, চলতি বছরের মধ্যেই ইউনিটটি বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করতে পারে। তিনি বলেন, কেন্দ্রটির সব ইউনিট চালু হলে থিয়ানওয়ান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মোট স্থাপিত উৎপাদনক্ষমতা ৯০ লাখ কিলোওয়াট ছাড়িয়ে যাবে। তখন বছরে ৭০ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এর ফলে প্রতিবছর ৫ কোটি ...
অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারে চীন-ব্রিটেনের আলোচনা

অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারে চীন-ব্রিটেনের আলোচনা

China
চীন ও ব্রিটেনের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন দুই দেশের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা। বৃহস্পতিবার চীনের উপপ্রধানমন্ত্রী হ্য লিফেং এবং ব্রিটেনের অর্থমন্ত্রী জন হিলির মধ্যে ভিডিও কলে এ আলোচনা হয়। চীনের পক্ষ থেকে চীন-ব্রিটেন অর্থনৈতিক ও আর্থিক সংলাপের নেতৃত্ব দেওয়া হ্য লিফেং বলেন, দুই দেশের নেতাদের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে যৌথভাবে কাজ করা উচিত। পাশাপাশি, অর্থনৈতিক ও আর্থিক ক্ষেত্রে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো, একে অপরের মৌলিক স্বার্থের প্রতি শ্রদ্ধা জানানো এবং পারস্পরিক সুবিধা ও উভয়ের জন্য কল্যাণকর ফলাফল নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। অন্যদিকে, ব্রিটেনের পক্ষ থেকে সংলাপের নেতৃত্ব দেওয়া জন হিলি বলেন, অর্থনৈতিক ও আর্থিক ক্ষেত্রে চীনের সঙ্গে সংলাপ ও সহযোগিতা জোরদার করতে এবং দুই দেশের সম্পর্কের ধারাবাহিক উন্নয়ন এগিয়ে নিতে ব্রিটেন আগ্রহী। সূত্র: ...
চীন-ইউরোপের বাণিজ্য সম্পর্ক উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান বেইজিংয়ের

চীন-ইউরোপের বাণিজ্য সম্পর্ক উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান বেইজিংয়ের

China
চীন ও ইউরোপের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল উন্নয়ন নিশ্চিত করতে উভয় পক্ষকে একই লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়েছে বেইজিং। বৃহস্পতিবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ আহ্বান জানান। চীন ও ইউরোপের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নীতিগতভাবে চীন আশা করে, ইউরোপ চীনের সঙ্গে একই লক্ষ্যে কাজ করবে এবং সংলাপ ও আলোচনার মাধ্যমে উভয় পক্ষের নিজ নিজ উদ্বেগের সমাধান করবে। তিনি আরও বলেন, চীন-ইউরোপের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল উন্নয়ন উভয় পক্ষের অভিন্ন স্বার্থ রক্ষা করবে বলে বেইজিং মনে করে। সূত্র: সিএমজি...
উসকানি ও মিথ্যা দাবি বন্ধে ফিলিপাইনকে চীনের সতর্কবার্তা

উসকানি ও মিথ্যা দাবি বন্ধে ফিলিপাইনকে চীনের সতর্কবার্তা

China
বিতর্কিত রেন’আই চিয়াওয়ের কাছে উসকানিমূলক কর্মকাণ্ড, অনুপ্রবেশ ও মিথ্যা দাবি বন্ধ করতে ফিলিপাইনকে সতর্ক করেছে চীন। বৃহস্পতিবার চীনের কোস্ট গার্ড (সিসিজি) এ সতর্কবার্তা দেয়। চীনের কোস্ট গার্ডের মুখপাত্র চিয়াং লুয়ে জানান, বৃহস্পতিবার ফিলিপাইনের কোস্ট গার্ডের ৪৪০৯ নম্বর জাহাজ রেন’আই চিয়াওয়ের কাছাকাছি জলসীমায় গিয়ে সেখানে অবৈধভাবে নোঙর করে রাখা একটি জাহাজ থেকে আহত এক ব্যক্তিকে সরিয়ে নেয়। তিনি বলেন, মানবিক বিবেচনায় চীন দ্রুত ফিলিপাইনকে ছোট নৌকার মাধ্যমে আহত ব্যক্তিকে স্থানান্তরের অনুমতি দেয়। এ সময় চীনের কোস্ট গার্ড আইন ও বিধি অনুযায়ী পরিস্থিতি মোকাবিলা করে এবং প্রয়োজনীয় সহায়তা দেয়। চিয়াং লুয়ে আরও বলেন, ফিলিপাইনের সংশ্লিষ্ট বক্তব্য প্রকৃত ঘটনাকে উপেক্ষা করে এবং সত্যকে বিকৃত করে জনসাধারণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি জোর দিয়ে বলেন, রেন’আই চিয়াওসহ নানশা দ্বীপপুঞ্জ এবং এর সংলগ্ন জলসীমার ওপর ...
চীন-লাওস বিদ্যুৎ সংযোগে সঞ্চালন ১০০ কোটি কিলোওয়াট-ঘণ্টা ছাড়াল

চীন-লাওস বিদ্যুৎ সংযোগে সঞ্চালন ১০০ কোটি কিলোওয়াট-ঘণ্টা ছাড়াল

China
চীন-লাওসের ৫০০ কেভি আন্তঃসীমান্ত বিদ্যুৎ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ সঞ্চালনের পরিমাণ বৃহস্পতিবার পর্যন্ত ১০০ কোটি কিলোওয়াট-ঘণ্টা ছাড়িয়েছে। এর মধ্য দিয়ে দুই দেশের জ্বালানি সহযোগিতায় নতুন মাইলফলক অর্জিত হয়েছে। চলতি বছরের এপ্রিলে প্রকল্পটি চালু করা হয়। দুই প্রতিবেশী দেশের মধ্যে এটি বৃহত্তম ও সর্বোচ্চ ভোল্টেজের বিদ্যুৎ সংযোগ। এর ফলে দুই দেশের মধ্যে আন্তসীমান্ত বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা ৫০ মেগাওয়াট থেকে বেড়ে ১৫০ মেগাওয়াট হয়েছে, যা আগের তুলনায় তিন গুণ। এই বিদ্যুৎ সংযোগের মাধ্যমে বছরে ৩০০ কোটি কিলোওয়াট-ঘণ্টা পরিচ্ছন্ন বিদ্যুৎ সঞ্চালন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এই পরিমাণ বিদ্যুৎ আগের সংযোগ লাইনের তুলনায় ৩০ গুণ বেশি। প্রকল্পটি শুধু দুই দেশের মধ্যে অবকাঠামোগত সংযোগই স্থাপন করেনি, বরং পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি দুই দেশের মধ্যে পরিচ্ছন্ন জ্বালানির সর্বোত্তম বণ্টনেও সহায...
চীনের মহাকাশ স্টেশন বিশ্বব্যাপী গবেষণার কেন্দ্রে পরিণত হবে: ইয়াং লিওয়েই

চীনের মহাকাশ স্টেশন বিশ্বব্যাপী গবেষণার কেন্দ্রে পরিণত হবে: ইয়াং লিওয়েই

China
চীনের মহাকাশ স্টেশন বিশ্বজুড়ে বিজ্ঞানীদের জন্য একটি গবেষণা প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির প্রথম মহাকাশচারী ও চীনের মানববাহী মহাকাশ সংস্থার উপপ্রধান নকশাকার ইয়াং লিওয়েই। তুরস্কের ভূমধ্যসাগরীয় শহর আন্তালিয়ায় চলমান ৭৭তম আন্তর্জাতিক মহাকাশবিজ্ঞান কংগ্রেসে তিনি এ কথা বলেন। ইয়াং জানান, বৈজ্ঞানিক গবেষণা, মহাকাশচারীদের প্রশিক্ষণ, মহাকাশ অভিযানে অংশগ্রহণের সুযোগ এবং বিজ্ঞানশিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে অন্যান্য দেশের সঙ্গে সক্রিয়ভাবে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা করতে আগ্রহী চীন। ইয়াং জানান, চলতি বছরের দ্বিতীয়ার্ধে চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি মহাকাশচারী হিসেবে একজন পাকিস্তানি মহাকাশচারী যোগ দেবেন। তিনি স্বল্পমেয়াদি মহাকাশ অভিযানে গবেষণার সরঞ্জাম ও পরীক্ষাসংক্রান্ত কার্যক্রমের দায়িত্বে থাকা বিশেষজ্ঞ হিসেবে অংশ নেবেন। মানুষসহ চাঁদে অবতরণের চীনা কর্মসূচি স...
উন্নয়ন অভিজ্ঞতা জানতে চীন যাচ্ছেন বাংলাদেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা

উন্নয়ন অভিজ্ঞতা জানতে চীন যাচ্ছেন বাংলাদেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা

China, Cover Story
চীনে বাংলাদেশ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ২০২৬ সালের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের সম্মানে সংবর্ধনার আয়োজন করেছে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস। বৃহস্পতিবার আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। পাশাপাশি চীন সফরে যাওয়ার অপেক্ষায় থাকা প্রশিক্ষণ কর্মসূচির সব অংশগ্রহণকারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ড. লিউ ইউইন বলেন, দুই দেশের নেতাদের কৌশলগত দিকনির্দেশনায় চীন-বাংলাদেশ সম্পর্ক নতুন যুগে অভিন্ন ভবিষ্যৎ গড়ে তোলার পর্যায়ে উন্নীত হয়েছে। এটি দুই দেশের দীর্ঘমেয়াদি সম্পর্কের উন্নয়নে নতুন গতি সঞ্চার করেছে। তিনি বলেন, বাংলাদেশের নিজস্ব জাতীয় পরিস্থিতি ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নের পথ অনুসন্ধানে চীন দৃঢ়ভাবে সমর্থন জানায়। এ প্রশিক্ষণ ক...
সুতোয় বাঁধা কমিউনিটি

সুতোয় বাঁধা কমিউনিটি

China, Op-ed
ফয়সল আবদুল্লাহ একটি গ্রাম শুধু অবকাঠামোতে উন্নত হলেই হয় না, এটি সত্যিকার অর্থে বাসযোগ্য হয় তখনই, যখন তার মানুষ একে অন্যের কাছাকাছি থাকতে পারে, প্রয়োজনের সময় সহযোগিতা পায়, নিজের কথা বলার জায়গা পায় এবং সাধারণ সামাজিক সমস্যার সমাধানে দূরের কোনো দপ্তরে যেতে হয় না। চীনে তৃণমূল পর্যায়ের সামাজিক ব্যবস্থাপনায় এখন এমন ধারণা বেশ ভালোমতোই গুরুত্ব পাচ্ছে। একে বলা হচ্ছে সংমিশ্রিত সম্প্রদায়, ইংরেজিতে ইন্টারওভেন কমিউনিটি। এটি এমন একটি সামাজিক ব্যবস্থা, যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠী শুধু পাশাপাশি বাসই করে না; বরং তারা একই স্কুলে পড়ে, একই এলাকায় কাজ করে, একই নাগরিক সুবিধা ভোগ করে, উৎসব উদযাপন করে একসাথে এবং একসঙ্গেই স্থানীয় বিষয়ে আলোচনা করে। এমন কমিউনিটির লক্ষ্য হলো বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের মধ্যে বাসস্থান, শিক্ষা, কাজ, সংস্কৃতি ও দৈনন্দিন জীবনের ঘনিষ্ঠ সংযোগ তৈরি করা। চীনে ২০২৬ সালে...