বেইজিংয়ে রুশ প্রেসিডেন্টের সহকারী পাত্রুশেভের সঙ্গে ওয়াং ই’র বৈঠক - Mati News
Tuesday, October 13

বেইজিংয়ে রুশ প্রেসিডেন্টের সহকারী পাত্রুশেভের সঙ্গে ওয়াং ই’র বৈঠক

চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রবিষয়ক কার্যালয়ের পরিচালক ওয়াং ই, গত ১২ অক্টোবর বেইজিংয়ে, রাশিয়ার প্রেসিডেন্টের সহকারী ও সমুদ্রবিষয়ক কমিশনের চেয়ারম্যান নিকোলাই প্লাতোনোভিচ পাত্রু শেভের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে ওয়াং ই বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছেন, যা দুই দেশের সম্পর্ককে আরও উচ্চমান ও উচ্চস্তরের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, চীন-রাশিয়া সম্পর্কের বিকাশের “নীল ইঞ্জিন” চালু করতে হবে; বৈশ্বিক সমুদ্র শাসনব্যবস্থার উন্নয়নে চীন ও রাশিয়াকে আরও ইতিবাচক অবদান রাখতে হবে; এবং একটি অভিন্ন কল্যাণের সামুদ্রিক সমাজ গড়ে তুলতে সচেষ্ট হতে হবে।

জবাবে পাত্রুশেভ বলেন, রাশিয়া চীনের সাথে হাতে হাত রেখে, অভিন্ন কল্যাণের সামুদ্রিক সমাজ গড়ে তুলতে এবং দ্বিপক্ষীয় সার্বিক কৌশলগত সমন্বয়ে নতুন মাত্রা যোগ করতে আগ্রহী। সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *