November 2026 - Page 16 of 16 - Mati News
Thursday, November 19

Month: November 2026

এপেক সম্মেলন আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত শেনচেন

এপেক সম্মেলন আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত শেনচেন

China
এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ আয়োজন এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলন। এবারের এপেক অর্থনৈতিক নেতাদের সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের শেনচেন শহর। শনিবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম চায়না ডেইলির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ‘সমৃদ্ধির লক্ষ্যে একসঙ্গে এশিয়া-প্যাসিফিক কমিউনিটি গড়ে তোলা’ প্রতিপাদ্যে আগামী ১৮ ও ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে এ সম্মেলন। আন্তর্জাতিক এ আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করতে শহরজুড়ে চলছে শেষ পর্যায়ে প্রস্তুতি। এতে অংশগ্রহণকারী বিশ্বনেতা ও প্রতিনিধিদের স্বাগত জানাতে অবকাঠামো, পরিবেশ ও আনুষঙ্গিক ব্যবস্থাপনায় নেওয়া হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ। এদিকে ‘চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড’- সিসিপিআইটি জানিয়েছে যে, একই শহরে ২০২৬ সালের এপেক সিইও সম্মেলনে হতে যাচ্ছে ১৭ থেকে ১৮ নভেম্বর। এ সম্মেলন...
উন্নয়নের অধিকার এগিয়ে নিতে চার দফা প্রস্তাব দিল চীন

উন্নয়নের অধিকার এগিয়ে নিতে চার দফা প্রস্তাব দিল চীন

China
উন্নয়নের অধিকার নিশ্চিতে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছে চীন। একইসঙ্গে বৈশ্বিক বৈষম্য বৃদ্ধি এবং উন্নয়নশীল দেশগুলোর ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় বৈশ্বিক এজেন্ডার কেন্দ্রে উন্নয়নকে রাখার তাগিদ দিয়েছে দেশটি। শুক্রবার জাতিসংঘে উন্নয়নের অধিকারবিষয়ক ঘোষণার ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন জাতিসংঘে চীনের উপস্থায়ী প্রতিনিধি সুন লেই। তিনি বলেন, ‘মানুষের উন্নত জীবনের আকাঙ্ক্ষা পূরণ এবং সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ধারাবাহিক উন্নয়নের বিকল্প নেই। অথচ বর্তমান সময়ে উন্নয়নকে রাজনীতিকরণের মাধ্যমে গুরুত্বহীন করে রাখা হচ্ছে। যখন আন্তর্জাতিক সংহতি সবচেয়ে বেশি প্রয়োজন, তখন বিভাজন ও সংঘাত উসকে দেয়া হচ্ছে।’ উন্নয়নের অধিকার এগিয়ে নিতে চারটি প্রস্তাব তুলে ধরেন সুন লেই। এগুলো হলো—উন্নয়নের অধিকার রক্ষা, উন্নয়ন অংশীদারত্ব পুনরুজ্জীবিত করা, উন্নয়নবান্ধব পরিবেশ তৈরি এবং ...
টেকসই নগর উন্নয়নে জাতিসংঘের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় চীন

টেকসই নগর উন্নয়নে জাতিসংঘের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় চীন

China
টেকসই নগর উন্নয়ন এবং বিশ্বে মানববসতির উন্নয়নে জাতিসংঘ মানববসতি কর্মসূচি (ইউএন-হ্যাবিট্যাট) এর সঙ্গে কৌশলগত সহযোগিতা আরও বাড়াতে চায় চীন। শনিবার পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের রাজধানী ফুচৌতে ইউএন-হ্যাবিট্যাটের নির্বাহী পরিচালক আনাক্লদিয়া রসবাখের সঙ্গে বৈঠকে এ কথা বলেন চীনের উপপ্রধানমন্ত্রী হ্য লিফেং। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য হ্য লিফেং আরও বলেন, আন্তর্জাতিক বিষয়গুলোতে পরামর্শ, যৌথ অবদান ও সুফল ভাগাভাগির বৈশ্বিক শাসনব্যবস্থার ধারণা বাস্তবায়নে চীন কাজ করতে প্রস্তুত। একই সঙ্গে গ্লোবাল সাউথের দেশগুলোর টেকসই নগর উন্নয়নেও সহযোগিতা বাড়াতে আগ্রহী তার দেশ। বৈঠকে জাতিসংঘের আনাক্লদিয়া রসবাখ বলেন, চীনের সঙ্গে বাস্তবভিত্তিক সহযোগিতা আরও গভীর করতে প্রস্তুত তার সংস্থা। সেইসঙ্গে বিশ্বের পরিবেশের উন্নয়নেও যৌথভাবে কাজ করতে চায় তারা। ২০২৬ সালের বিশ্ব নগর দিবসের বৈশ্বিক উদযাপনে...
ছোটদের মজার গল্প : মহাবিপদে পিপি

ছোটদের মজার গল্প : মহাবিপদে পিপি

Kidz, Stories, Stories for Kids
ধ্রুব নীল পিপির মন খারাপ। মা আজও বকেছে। সে নাকি বসে বসে শুধু চিনি খায় আর ঘুমায়। কিন্তু সে যে মস্ত বড় বিজ্ঞানী এটা কারো মাথাতেই ঢোকে না। সে-ই প্রথম প্রমাণ করলো, শুধু মরার সময়ই পিঁপড়ার পাখা গজায় না, এর আগেই চাইলে পিপড়ারা পাখা লাগিয়ে উড়তে পারে। ইলেকট্রনিক পাখা বানানোর জন্য গত বছর সেরা পিবিজ্ঞানীর পুরস্কার পেয়েছিল সে। আর বিজ্ঞানীরা তো একটু বেশি ঘুমাবেই।টিটিনপুর পাশেই আছে ইয়া বড় এক দালান। সেখানে আবার রেড ইন্ডিয়ান পিপড়াদের কলোনি। অবশ্য এখন পর্যন্ত মিলেমিশে আছে সবাই। লাল পিঁপড়ের দল খাবার খোঁজার সময় ঘাড় উঁচিয়ে টিটিনপুরের দিকে তাকালেও কখনও কিছু বলেনি। ওদের নিয়েই চিন্তায় আছে পিপি। যদি আক্রমণ করে বসে! চিন্তা করা ছাড়া আপাতত কাজও পাচ্ছে না। কারণ অন্যদের মতো লাইন ধরে খাবার খুঁজতে তার ভাল লাগে না। সবাই খাবার জমা করার কাজে ব্যস্ত। সামনে নাকি বর্ষার মৌসুম। কিন্তু পিপি জানে, বর্ষা হলেও তার খাবার ...