November 2026 - Page 17 of 17 - Mati News
Friday, November 20

Month: November 2026

টেকসই নগর উন্নয়নে জাতিসংঘের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় চীন

টেকসই নগর উন্নয়নে জাতিসংঘের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় চীন

China
টেকসই নগর উন্নয়ন এবং বিশ্বে মানববসতির উন্নয়নে জাতিসংঘ মানববসতি কর্মসূচি (ইউএন-হ্যাবিট্যাট) এর সঙ্গে কৌশলগত সহযোগিতা আরও বাড়াতে চায় চীন। শনিবার পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের রাজধানী ফুচৌতে ইউএন-হ্যাবিট্যাটের নির্বাহী পরিচালক আনাক্লদিয়া রসবাখের সঙ্গে বৈঠকে এ কথা বলেন চীনের উপপ্রধানমন্ত্রী হ্য লিফেং। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য হ্য লিফেং আরও বলেন, আন্তর্জাতিক বিষয়গুলোতে পরামর্শ, যৌথ অবদান ও সুফল ভাগাভাগির বৈশ্বিক শাসনব্যবস্থার ধারণা বাস্তবায়নে চীন কাজ করতে প্রস্তুত। একই সঙ্গে গ্লোবাল সাউথের দেশগুলোর টেকসই নগর উন্নয়নেও সহযোগিতা বাড়াতে আগ্রহী তার দেশ। বৈঠকে জাতিসংঘের আনাক্লদিয়া রসবাখ বলেন, চীনের সঙ্গে বাস্তবভিত্তিক সহযোগিতা আরও গভীর করতে প্রস্তুত তার সংস্থা। সেইসঙ্গে বিশ্বের পরিবেশের উন্নয়নেও যৌথভাবে কাজ করতে চায় তারা। ২০২৬ সালের বিশ্ব নগর দিবসের বৈশ্বিক উদযাপনে...
ছোটদের মজার গল্প : মহাবিপদে পিপি

ছোটদের মজার গল্প : মহাবিপদে পিপি

Kidz, Stories, Stories for Kids
ধ্রুব নীল পিপির মন খারাপ। মা আজও বকেছে। সে নাকি বসে বসে শুধু চিনি খায় আর ঘুমায়। কিন্তু সে যে মস্ত বড় বিজ্ঞানী এটা কারো মাথাতেই ঢোকে না। সে-ই প্রথম প্রমাণ করলো, শুধু মরার সময়ই পিঁপড়ার পাখা গজায় না, এর আগেই চাইলে পিপড়ারা পাখা লাগিয়ে উড়তে পারে। ইলেকট্রনিক পাখা বানানোর জন্য গত বছর সেরা পিবিজ্ঞানীর পুরস্কার পেয়েছিল সে। আর বিজ্ঞানীরা তো একটু বেশি ঘুমাবেই।টিটিনপুর পাশেই আছে ইয়া বড় এক দালান। সেখানে আবার রেড ইন্ডিয়ান পিপড়াদের কলোনি। অবশ্য এখন পর্যন্ত মিলেমিশে আছে সবাই। লাল পিঁপড়ের দল খাবার খোঁজার সময় ঘাড় উঁচিয়ে টিটিনপুরের দিকে তাকালেও কখনও কিছু বলেনি। ওদের নিয়েই চিন্তায় আছে পিপি। যদি আক্রমণ করে বসে! চিন্তা করা ছাড়া আপাতত কাজও পাচ্ছে না। কারণ অন্যদের মতো লাইন ধরে খাবার খুঁজতে তার ভাল লাগে না। সবাই খাবার জমা করার কাজে ব্যস্ত। সামনে নাকি বর্ষার মৌসুম। কিন্তু পিপি জানে, বর্ষা হলেও তার খাবার ...