November 2026 - Mati News
Thursday, November 19

Month: November 2026

সিপিসির আত্মশুদ্ধিই দেশ শাসনের প্রাণশক্তি

সিপিসির আত্মশুদ্ধিই দেশ শাসনের প্রাণশক্তি

China, Op-ed
নভেম্বর ১৯, চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ২০তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনের মূল আলোচ্যসূচি ছিল পার্টির পূর্ণাঙ্গ ও কঠোর আত্মশাসন এগিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ বিষয়গুলো পর্যালোচনা করা। শতাব্দীপ্রাচীন এই পার্টি আত্মসংস্কারের মাধ্যমে কীভাবে নিজেদের শাসনক্ষমতার প্রাণশক্তি ধরে রেখেছে, তারই প্রতিফলন এই অধিবেশন। চায়না মিডিয়া গ্রুপের অধীন চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের (সিজিটিএন) -এর বিশেষ ধারাভাষ্যকার কাও লেই। তিনি আন্তর্জাতিক ব্যবসা ও অর্থনীতি বিশ্ববিদ্যালয়ের মার্কসিজম স্কুলের সহযোগী অধ্যাপক এবং উন্মুক্ত অর্থনীতির তত্ত্ব ও চর্চাবিষয়ক সহযোগিতা কেন্দ্র ও উন্মুক্তকরণবিষয়ক সি চিন পিং চিন্তাধারা কেন্দ্রের গবেষক। এ ছাড়া তিনি বিশ্বায়ন ও চীনের আধুনিকায়নবিষয়ক গবেষণা ইনস্টিটিউটেরও গবেষক। এ ছাড়া ওয়েন চিয়াছি সিজিটিএনের বিশেষ ভাষ্যকার এবং বর্তমানে আন্তর্জাতিক ব্যবসা ও অর্থনীতি বিশ্ববিদ্যালয়...
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অভিন্ন কল্যাণের সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান সি চিন পিংয়ের

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অভিন্ন কল্যাণের সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান সি চিন পিংয়ের

China
নভেম্বর ১৯: এপেকের বিভিন্ন পক্ষের উচিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলতে ‘চারটি স্তম্ভ ও আটটি ভিত্তি’ নির্মাণে একসঙ্গে কাজ করা। আজ (বৃহস্পতিবার) সকালে চীনের শেনচেনে এপেকের ৩৩তম নেতৃবৃন্দের অনানুষ্ঠানিক বৈঠকে এ কথা বলেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। সি বলেন, চীন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতার একজন উদ্যোক্তা, প্রচারক ও পথিকৃৎ। এ অঞ্চলের অভিন্ন কল্যাণের সমাজ গঠনে জ্ঞান ও শক্তি একত্রিত করে সব পক্ষের সঙ্গে কাজ করতে চায় চীন। এ লক্ষ্যে চারটি প্রস্তাব তুলে ধরেন তিনি। প্রথমত, অর্থনৈতিক ও বাণিজ্যিক স্তম্ভ শক্তিশালী করার কথা বলেন সি চিন পিং। তিনি বলেন, আঞ্চলিক অর্থনৈতিক ও বাণিজ্যিক চুক্তিগুলোর মধ্যে সমন্বয় উৎসাহিত করতে হবে, এপেকের মুক্ত বাণিজ্য এলাকা প্রতিষ্ঠার বিষয়ে নীতিগত সংলাপ জোরদার করতে হবে এবং উচ্চপর্যায়ের অর্থনৈতিক ও বাণিজ্যিক ব্যবস্থায় অংশগ্রহণের...
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সম্প্রদায় গঠনে সি চিন পিংয়ের প্রস্তাব

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সম্প্রদায় গঠনে সি চিন পিংয়ের প্রস্তাব

China
নভেম্বর ১৯: ‘বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। প্রযুক্তিগত ও শিল্প উদ্ভাবনও বিকশিত হচ্ছে। নতুন সুযোগ ও চ্যালেঞ্জের মুখে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহযোগিতা অবশ্যই নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে, নতুন পদক্ষেপ নিতে হবে এবং একটি নতুন প্রেক্ষাপট তৈরি করতে হবে, যা পারস্পরিক সমর্থন, উন্মুক্ততা ও একীকরণ, উদ্ভাবন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সম্প্রদায় গঠনে সহায়ক হবে।’ আজ (বৃহস্পতিবার) সকালে চীনের শেনচেনে এপেকের ৩৩তম নেতৃবৃন্দের অনানুষ্ঠানিক অধিবেশনে দেওয়া গুরুত্বপূর্ণ ভাষণে এসব কথা বলেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। ভাষণে তিনি উল্লেখ করেছেন, একটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সম্প্রদায় গঠনে পারস্পরিক সমর্থন বজায় রাখা প্রয়োজন। বিশাল প্রশান্ত মহাসাগর অগণিত জাহাজ বহন করতে সক্ষম এবং সবকিছু পরিপুষ্ট করে। এটিই এ অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক সম্...
চীনের আধুনিকায়নে সিপিসির মূলমন্ত্র

চীনের আধুনিকায়নে সিপিসির মূলমন্ত্র

China, Op-ed
সাকিব সিকান্দার চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ২০তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনটি বৈশ্বিক পর্যবেক্ষকদের কাছে বেশ আকর্ষণীয় একটি জায়গা। এটি তাদেরকে চীনের নানা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ধারণা লাভের সুযোগ দেয়। গোটা বিশ্বেই অস্থিরতা চলছে। এর মাঝে সিপিসির মতো শতবর্ষী একটি রাজনৈতিক দল কীভাবে নিজেদের প্রাণশক্তি ধরে রেখেছে, কীভাবে তারা দেশের উন্নয়নের ধারাবাহিকতায় অটল রয়েছে এবং জনগণের কল্যাণ নিশ্চিত করছে, তা সত্যিকার অর্থেই বোঝার ও শেখার ব্যাপার। চায়না মিডিয়া গ্রুপ-সিএমজির অধীন চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের একজন বিশেষ ধারাভাষ্যকার ওয়াং ইওয়েই। পাশাপাশি তিনি চীনের রেনমিন বিশ্ববিদ্যালয়ের ‘নতুন যুগে চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্র বিষয়ে সি চিন পিংয়ের চিন্তাবিষয়ক গবেষণা একাডেমির ভাইস প্রেসিডেন্ট। চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ২০তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন নিয়ে এক...
প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে চীনের সঙ্গে একযোগে কাজ করতে চায় বাংলাদেশ

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে চীনের সঙ্গে একযোগে কাজ করতে চায় বাংলাদেশ

China, Cover Story
বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের সামরিক প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময় এবং প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা সম্প্রসারণে একযোগে কাজ করার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও চীন। বুধবার ঢাকায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইয়ুইন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সামরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তারা। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যদের সামরিক প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয়পক্ষ একমত পোষণ করেন। পাশাপাশি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা শিল্পে দ্বিপক্ষীয় সহযোগিত...
শেনচেনে আয়োজিত হলো ‘এপেক আর্থিক রাত’ গালা

শেনচেনে আয়োজিত হলো ‘এপেক আর্থিক রাত’ গালা

Default
নভেম্বর ১৮: চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) উদ্যোগে শেনচেনে ‘এপেক আর্থিক রাত’ গালা অনুষ্ঠিত হয়েছে গতকাল (মঙ্গলবার)। এতে উপস্থিত ছিলেন চীন ও বিদেশের বাণিজ্য ও শিল্প খাতের শতাধিক প্রতিনিধি ও অর্থনীতিবিদ। এপেকভুক্ত অর্থনৈতিক সত্তাগুলোর পারস্পরিক কল্যাণকর সহযোগিতার চর্চা, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শিল্প খাতগুলোর সমন্বয়, সমন্বিত উদ্ভাবন, বাজার বিনিময় এবং স্থল ও সমুদ্রপথে পরিবহনের প্রাণবন্ত চালিকাশক্তি নিয়ে আলোচনা করেছেন তারা। অভিনন্দনবার্তায় সিএমজির উপমহাপরিচালক ছি চু ছুয়ান বলেন, প্রশান্ত মহাসাগর এপেকের বিভিন্ন অর্থনৈতিক সত্তাকে ঘনিষ্ঠভাবে সংযুক্ত করেছে। চীন এ অঞ্চলের সহযোগিতার উৎস ও চালিকাশক্তি। এপেকের উন্মুক্ত সহযোগিতায় নথিভুক্তকরণ, সহায়তা ও নির্মাতার কাজ করছে সিএমজি। তাই সিএমজির মাধ্যমে এপেকের ‘বৈচিত্র্যের মধ্যে সম্প্রীতি, পারস্পরিক সুবিধা ও সহাবস্থান’-এর গল্প তুলে ধরা হবে। একই সঙ্গে...
শেনচেনে পেরুর প্রেসিডেন্টের সঙ্গে সি’র বৈঠক

শেনচেনে পেরুর প্রেসিডেন্টের সঙ্গে সি’র বৈঠক

China
নভেম্বর ১৮: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, গতকাল (মঙ্গলবার) বিকেলে শেনচেনে, পেরুর প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরির এক সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন। ফুজিমোরি এপেক অর্থনৈতিক নেতাদের বৈঠকে যোগ দিতে চীনে আসেন। বৈঠকে সি চিন পিং বলেন, চলতি বছর চীন ও পেরু’র মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকী। চীন টানা ১২ বছর ধরে পেরু’র বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং বৃহত্তম রপ্তানি-গন্তব্য। চীন-পেরু অবাধ বাণিজ্য চুক্তির আপগ্রেড প্রটোকল দু’সপ্তাহ আগে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। তিনি আরও বলেন, নতুন ঐতিহাসিক আরম্ভ-বিন্দুতে চীন পেরুর সাথে যৌথ প্রচেষ্টা চালিয়ে, দু’দেশের সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে নতুন পর্যায়ে এগিয়ে নিয়ে, আরও ভালোভাবে দু’দেশের জনগণের জন্য কল্যাণ সৃষ্টি করতে ইচ্ছুক। জবাবে কেইকো ফুজিমোরি বলেন, তাঁর দেশ চীনা জনগণকে সাথে নিয়ে সিপিসি-র অর্থনৈতিক উন্নয়নে অর্জিত মহান সাফল্যের উচ্চ মূল্যায়ন ...
উন্নত সেমিকন্ডাক্টরে দূরবর্তী প্রবেশাধিকার সীমিত করার মার্কিন পদক্ষেপের প্রতিক্রিয়া জানাল চীন

উন্নত সেমিকন্ডাক্টরে দূরবর্তী প্রবেশাধিকার সীমিত করার মার্কিন পদক্ষেপের প্রতিক্রিয়া জানাল চীন

Default
নভেম্বর ১৮: গত ১৬ নভেম্বর উন্নত সেমিকন্ডাক্টরে দূরবর্তী প্রবেশাধিকার সীমিত করার সিদ্ধান্ত নেয় মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়। এ বিষয়ে বেইজিং কী ভাবছে, এমন প্রশ্নের জবাবে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মার্কিন পক্ষ তথাকথিত জাতীয় নিরাপত্তার ধারণাকে অতিরঞ্জিত করেছে এবং রপ্তানি নিষেধাজ্ঞার অপব্যবহার করেছে। এর মাধ্যমে তারা ইচ্ছাকৃতভাবে চীনা প্রতিষ্ঠানসহ অন্যান্য দেশের প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রমে হস্তক্ষেপ করেছে। মার্কিন পক্ষের এ সিদ্ধান্ত চীন ও যুক্তরাষ্ট্রের নেতাদের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ মতৈক্যের সঙ্গে অসংগতিপূর্ণ বলেও জানান মুখপাত্র। তিনি জানান, এটি বাজারের নিয়মনীতি এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক শৃঙ্খলা লঙ্ঘন করেছে, যা বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পের সরবরাহব্যবস্থার স্থিতিশীলতার জন্য ক্ষতিকর। চীন এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করছে এবং এর দৃঢ় বিরোধিতা করছে। ...
শেনচেনে অনুষ্ঠিত হলো ‘পরস্পরের কথা শুনুন—সিএমজি সাংস্কৃতিক সন্ধ্যা’

শেনচেনে অনুষ্ঠিত হলো ‘পরস্পরের কথা শুনুন—সিএমজি সাংস্কৃতিক সন্ধ্যা’

China
নভেম্বর ১৮: চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) উদ্যোগে চালু হওয়া সংগীত বিনিময়ের ব্র্যান্ড ‘পরস্পরের কথা শুনুন—সিএমজি সাংস্কৃতিক সন্ধ্যা’ গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় শেনচেনে অনুষ্ঠিত হয়েছে। মিউজিক স্যালনের আদলে মতবিনিময়ের জন্য চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের ১০ জন সংগীতশিল্পীকে আমন্ত্রণ জানানো হয় এ অনুষ্ঠানে। এ ছাড়া এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১১টি দেশের মূলধারার গণমাধ্যমের ১৬ জন প্রতিনিধি অনুষ্ঠানে অংশ নেন। এতে উপস্থিত ছিলেন সিএমজির পার্টি কমিটির সদস্য ও উপমহাপরিচালক ইয়ু চুন শেং এবং শেনচেন মিডিয়া গ্রুপের পার্টি কমিটির সম্পাদক ও প্রেসিডেন্ট শাং পোং ইং। চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ‘এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অভিন্ন কল্যাণের সমাজ’ গড়ে তোলার গুরুত্বপূর্ণ ধারণা সক্রিয়ভাবে বাস্তবায়ন করছে সিএমজি। একই সঙ্গে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমৃদ্ধি ও উন্নয়নে গণ...
চীনের পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা বিশ্বের জন্যও সুযোগ: সি চিন পিং

চীনের পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা বিশ্বের জন্যও সুযোগ: সি চিন পিং

China
নভেম্বর ১৮: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, আজ (বুধবার) সকালে শেনচেনে বলেন, চীনের ‘পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা’ শুধু নিজের উন্নয়নের নীলনকশা নয়, বরং এটি এশিয়া-প্যাসিফিক, এমনকি বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সুযোগ সৃষ্টি করছে ও করবে; এটি বিশ্বের শিল্প ও বাণিজ্য মহলের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রতীক। তিনি বলেন, বিশ্বের শিল্প ও বাণিজ্য মহলের জন্য চীনের আছে অত্যন্ত বড় আকারের উন্মুক্ত বাজার; চীনে আছে বিশ্বের বৃহত্তম মধ্যম আয়ের জনগোষ্ঠী; এখানে বিনিয়োগ ও ভোগের সম্ভাবনাও বিশাল। সি আরও বলেন, উদ্ভাবন ও পরিবেশবান্ধব রূপান্তর হলো চীনের অর্থনীতির মূল কথা। তা ছাড়া, চীন বিশ্বের শিল্প ও বাণিজ্য মহলের জন্য সহযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করে চলেছে। একপাক্ষিকতা ও সংরক্ষণবাদের ঝুঁকির মোকাবিলায় চীন সবসময়, সত্যিকার বহুপক্ষবাদ অনুশীলন করে; দৃঢ়ভাবে বহুপাক্ষিক বাণিজ্যিক ব্যবস্থা রক্ষা করে; বিশ্ব বাণিজ্য সংস্থ...
শেনচেনে চিলির প্রেসিডেন্টের সঙ্গে সি’র বৈঠক

শেনচেনে চিলির প্রেসিডেন্টের সঙ্গে সি’র বৈঠক

China
নভেম্বর ১৮: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, গতকাল (মঙ্গলবার) শেনচেনে, চিলির প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্টের সাথে এক সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন। কাস্ট এপেক অনানুষ্ঠানিক শীর্ষসম্মেলনে যোগ দিতে চীনে আসেন। বৈঠকে সি বলেন, “চলতি বছর চীন ও চিলির মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার দশম বার্ষিকী এবং দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হওয়ার কুড়িতম বার্ষিকী পালিত হচ্ছে। আমি প্রেসিডেন্ট কাস্টের সঙ্গে যৌথভাবে, কৌশলগত নেতৃত্বের মাধ্যমে, দু’দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কাজ করে যেতে ইচ্ছুক।” সি চিন চিং আরও বলেন, দু’দেশকে বিভিন্ন ক্ষেত্র ও পর্যায়ে যোগাযোগ জোরদার করতে, দেশ-প্রশাসনের অভিজ্ঞতা বিনিময় করতে, এবং যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় পরস্পরের উন্নয়ন-কৌশলের সংযোগের কাজ জোরদার করতে হবে। চীন চিলির সাথে এপেকসহ বিভিন্ন বহুপক্ষীয় ব্যবস্থায়, যোগাযোগ ও সহযোগিতা জোরদার করতে এবং যৌথ...
চীন বিশ্ব উপসাগরীয় অঞ্চল অর্থনৈতিক সহযোগিতা জোট গঠনের ধারণা সমর্থন করে: সি

চীন বিশ্ব উপসাগরীয় অঞ্চল অর্থনৈতিক সহযোগিতা জোট গঠনের ধারণা সমর্থন করে: সি

China
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, তাঁর দেশ বিশ্ব উপসাগরীয় অঞ্চল অর্থনৈতিক সহযোগিতা জোট গঠনের ধারণাকে সমর্থন করে। তিনি আজ (বুধবার) সকালে শেনচেনে, এপেক সিইও শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া মূল ভাষণে, এ কথা বলেন। তিনি আরও বলেন, এশিয়া-প্যাসিফিকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপসাগরীয় এলাকার অবস্থান। উপসাগরীয় এলাকার অর্থনীতির স্বতন্ত্র উন্মুক্ততা, সমন্বয় ও বিস্তারের সক্ষমতা আছে। শেনচেন শহর কুয়াংতোং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগরীয় অঞ্চলে অবস্থিত। চীন বিশ্ব উপসাগরীয় এলাকার অর্থনৈতিক সহযোগিতা জোট প্রতিষ্ঠা করে, বিভিন্ন উপসাগরীয় এলাকার মধ্যে বিনিময় ও আন্তঃযোগাযোগ গভীরতর করতে, এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতার নতুন পথ অন্বেষণের ধারণাকে সমর্থন করে। সিএমজি...
এপেক সিইও শীর্ষসম্মেলনে সি চিন পিংয়ের মূল বক্তব্য পেশ

এপেক সিইও শীর্ষসম্মেলনে সি চিন পিংয়ের মূল বক্তব্য পেশ

Default
নভেম্বর ১৮: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং, আজ (বুধবার) শেনচেনে আয়োজিত এপেক সিইও শীর্ষসম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে, মূল বক্তব্য পেশ করেন। বক্তব্যে তিনি বলেন, বিগত ৪০ বছরে শেনচেন একটি ছোট সীমান্ত-গ্রাম থেকে আন্তর্জাতিক মহানগরীতে পরিণত হয়ে এক ঐতিহাসিক উল্লম্ফন ঘটিয়েছে, যা বিশ্বের উন্নয়নের ইতিহাসে একটি অলৌকিক ঘটনা। শেনচেনের এই সাফল্য অনেক অন্তর্দৃষ্টি প্রদান করে। তিনি বলেন, বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতি জটিল ও অস্থিতিশীল; বিশ্ব অর্থনীতিতে গতি নেই এবং একপাক্ষিকতা ও সংরক্ষণবাদ ব্যাপক আকার ধারণ করেছে। একই সময়ে, বিশ্ব-বাণিজ্য প্রচলিত ধারার বিপরীতে প্রবৃদ্ধি বজায় রেখেছে এবং উদীয়মান প্রযুক্তিগুলো যুগান্তকারী অগ্রগতি ত্বরান্বিত করছে, যা বিশ্বের উন্নয়ন ধারাকে গভীরভাবে প্রভাবিত করছে। এই বছর চীন তৃতীয়বারের মতো এপেক-এর শীর্ষসম্মেলন আয়োজন করছে। চীন সকল পক্ষের সাথে যৌথভাবে, একটি অভিন্ন কল্যাণের এ...
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অভিন্ন সমৃদ্ধি ত্বরান্বিত করতে চায় চীন: সি চিন পিং

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অভিন্ন সমৃদ্ধি ত্বরান্বিত করতে চায় চীন: সি চিন পিং

China
নভেম্বর ১৮: শেনচেনে ২০২৬ এপেক সিইও শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে মূল ভাষণ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। বুধবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি বলেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (এপেক) অর্থনৈতিক বিশ্বায়নের ঢেউয়ের মধ্য দিয়ে জন্ম নিয়েছে এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে সময়ের প্রবণতার অগ্রভাগে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি বলেন, চীন বিভিন্ন পক্ষের সঙ্গে দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে সাহসের সঙ্গে এগিয়ে যেতে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলতে এবং এ অঞ্চলের অভিন্ন সমৃদ্ধি ত্বরান্বিত করতে ইচ্ছুক। সি চিন পিং আরও বলেন, শান্তি ও স্থিতিশীলতার সামগ্রিক পরিস্থিতি বজায় রাখতে হবে। স্থিতিশীলতা থাকলেই নিরাপত্তা আসে, আর নিরাপত্তা থাকলেই সমৃদ্ধি আসে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনীতি স্থিতিশীলভাবে এগি...
নানশানে পরিবেশ ঠিক রেখে নগর উন্নয়ন

নানশানে পরিবেশ ঠিক রেখে নগর উন্নয়ন

China
চীনের শেনচেনের নানশান এমন এক জেলা, যেখানে পার্ক ও সবুজ পথগুলো পাহাড়ি বন, পুনরুদ্ধার করা নদীর তীর এবং উপকূলীয় জলাভূমির সঙ্গে সংযুক্ত। সেখানে থাংলাং পর্বতে উঠলে চোখে পড়তে পারে বন্য বানর। থাংলাং পর্বত কান্ট্রি পার্ক নানশানের এমন কয়েকটি স্থানের একটি, যেখানে ইনফ্রারেড ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক বন্যপ্রাণীর গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। শহরের পরিবেশ ও প্রতিবেশবিষয়ক ব্যুরোর তথ্য অনুযায়ী, পুরো জেলায় জরিপ চালিয়ে ৪২১ প্রজাতির বন্য প্রাণীর সন্ধান পাওয়া গেছে। এসব প্রাণীর মধ্যে রয়েছে ব্ল্যাক ফেসড স্পুনবিল নামের একটি সংরক্ষিত পাখি, যাব শেনচেনের উপকূলে দেখা যায়। জেলা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নানশানে ১৯৮টি পার্ক, জলপথের পাশে ৬০ কিলোমিটারের বেশি হাঁটার পথ এবং ৫৬ কিলোমিটার সাইকেল চালানোর পথ রয়েছে। ২০২৫ সালে জেলার নির্মিত এলাকার প্রায় অর্ধেকজুড়ে সবুজের আচ্ছাদন ছিল। পাশাপাশি সরকারি ভবনগুলোতে জ্বালানি ব্যব...