November 2026 - Page 4 of 16 - Mati News
Thursday, November 19

Month: November 2026

শিশুর কানপাকা রোগ কেন হয়? লক্ষণ, কারণ ও প্রতিকার

শিশুর কানপাকা রোগ কেন হয়? লক্ষণ, কারণ ও প্রতিকার

Health and Lifestyle, Health, Kids Health
শিশুর কানপাকা রোগ বা কানের সংক্রমণ (Kids Ear Infection) শিশুদের মধ্যে খুবই সাধারণ একটি স্বাস্থ্যসমস্যা। বিশেষ করে ছয় মাস থেকে দুই বছর বয়সী শিশুদের এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। সাধারণত সর্দি-কাশি বা ভাইরাসজনিত সংক্রমণের পর মধ্যকর্ণে জীবাণু সংক্রমণ হলে এ সমস্যা দেখা দেয়। সময়মতো চিকিৎসা না করালে শিশুর কানে ব্যথা, জ্বর ও সাময়িক শ্রবণসমস্যা হতে পারে। তাই শিশুর কানপাকা রোগের লক্ষণ, কারণ এবং করণীয় সম্পর্কে অভিভাবকদের জানা জরুরি। শিশুর কানপাকা রোগের লক্ষণ কী? শিশুরা অনেক সময় কানের ব্যথার কথা মুখে বলতে পারে না। তাই তাদের আচরণ ও শারীরিক পরিবর্তন দেখে কানের সংক্রমণ বোঝার চেষ্টা করতে হয়। শিশুর কানপাকা রোগের সাধারণ লক্ষণগুলো হলো— বারবার কানে হাত দেওয়া বা কান টানা। অস্বাভাবিক খিটখিটে ভাব ও কান্নাকাটি। শুয়ে থাকলে ব্যথা বেড়ে যাওয়ায় রাতে বেশি কান্না করা। জ্বর ও ঘুমের ব...
অপরাধের নেপথ্যে মাদক

অপরাধের নেপথ্যে মাদক

Cover Story
মাদক নিয়ন্ত্রণে কাজ করা বিভিন্ন বাহিনী ও সংস্থার তথ্যমতে, দেশের ৮০ শতাংশ অপরাধের নেপথ্যে রয়েছে নেশাজাতীয় দ্রব্য। ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত খুন, কুপিয়ে জখম, গুলিবর্ষণ, হামলা ও সংঘর্ষের মতো ৩০টি বাছাই করা অপরাধের তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। এতে দেখা গেছে, ২১টি ঘটনার নেপথ্যে কোনো না কোনোভাবে মাদকের সংশ্লিষ্টতা রয়েছে। বিশ্লেষণ অনুযায়ী, ২১টি ঘটনার মধ্যে ১৭টিই হত্যাকাণ্ড। এসব ঘটনায় ২৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া যশোরে সংঘর্ষে ১৫ জন এবং ফেনীতে মা হত্যার সময় বাবা ও বোনসহ আরও দুজন আহত হয়েছেন। হত্যাকাণ্ডগুলোর মধ্যে আটটিতে ধারালো অস্ত্র, চারটিতে আগ্নেয়াস্ত্রের ব্যবহার এবং দুটিতে মারধরের ঘটনা ঘটেছে। কোনো কোনো ঘটনায় একাধিক পদ্ধতির ব্যবহার হয়েছে। আরও একটি ঘটনায় গুলির অভিযোগ, একটিতে শিশুকে ছুরির মুখে রেখে টাকা দাবি এবং একটিতে ডাকাতির অভিযোগের সঙ্গে ইয়াব...
‘সি চিন পিংয়ের সাংস্কৃতিক উদ্ধৃতি’ ও ‘সি চিন পিংয়ের চিঠি’ এপেকের সদস্যদেশগুলোর গণমাধ্যমে প্রচারিত

‘সি চিন পিংয়ের সাংস্কৃতিক উদ্ধৃতি’ ও ‘সি চিন পিংয়ের চিঠি’ এপেকের সদস্যদেশগুলোর গণমাধ্যমে প্রচারিত

China
নভেম্বর ১৬: গত ১৫ নভেম্বর থেকে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) প্রযোজনায় নির্মিত ‘সি চিন পিংয়ের সাংস্কৃতিক উদ্ধৃতি’ এবং ‘সি চিন পিংয়ের চিঠি’ শীর্ষক দুটি ভিডিও এপেকের সদস্যদেশগুলোর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হচ্ছে। এসব গণমাধ্যমের মধ্যে রয়েছে রাশিয়ার গ্রেট এশিয়া টেলিভিশন, দক্ষিণ কোরিয়ার ওবিএস কিউংইন টিভি, ইন্দোনেশিয়ার জাতীয় বেতার এবং নিউজিল্যান্ডের চ্যানেল ৩৩। ‘সি চিন পিংয়ের সাংস্কৃতিক উদ্ধৃতি’ শীর্ষক ভিডিওতে চীনের অসাধারণ ঐতিহ্যবাহী সংস্কৃতির উত্তরাধিকার সংরক্ষণ ও বিকাশের ওপর প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশেষ গুরুত্ব তুলে ধরা হয়েছে। পাশাপাশি চীনা সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা এবং সাংস্কৃতিক আত্মবিশ্বাস জোরদারে তার গভীর সাংস্কৃতিক অনুভূতি ও চিন্তাধারাও এতে প্রকাশ পেয়েছে। ‘সি চিন পিংয়ের চিঠি’ শীর্ষক ভিডিওতে বিভিন্ন দেশের বন্ধু, শিল্পী এবং শিশু-কিশোরদের লেখা চিঠির জবাবে সি চিন পিংয়ের পাঠানো চিঠিগুলোর ...
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অভিন্ন কল্যাণের সমাজ গঠনে একসঙ্গে কাজ করার আহ্বান সি চিন পিংয়ের

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অভিন্ন কল্যাণের সমাজ গঠনে একসঙ্গে কাজ করার আহ্বান সি চিন পিংয়ের

China
নভেম্বর ১৬: আজ (সোমবার) চীনের ছিউশি সাময়িকীতে (কিউএসথিওরি ডট সিএন) চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের লেখা ‘এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অভিন্ন কল্যাণের সমাজ গঠনে একসঙ্গে কাজ করা’ শীর্ষক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। প্রবন্ধে বলা হয়েছে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন অর্থনৈতিক সত্তার স্বার্থ পরস্পরের সঙ্গে গভীরভাবে জড়িত। তাই তাদের পারস্পরিক কল্যাণও একে অপরের ওপর নির্ভরশীল। এপেকের প্রতিষ্ঠা ও বিকাশ উন্মুক্তকরণ ও সংযুক্তির ঐতিহাসিক ধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়ন এবং সংশ্লিষ্ট দেশগুলোর জনগণের সম্মিলিতভাবে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার প্রয়োজন মেটায়। এ অঞ্চলের উন্নয়ন ও সমৃদ্ধিতে এপেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে এপেক বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাই এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অভিন্ন কল্যাণের সমাজ গঠন...
শেনচেনে অনুষ্ঠিত হবে এপেকের ৩৩তম নেতৃবৃন্দের অনানুষ্ঠানিক বৈঠক

শেনচেনে অনুষ্ঠিত হবে এপেকের ৩৩তম নেতৃবৃন্দের অনানুষ্ঠানিক বৈঠক

China
ইয়াং চি চেন অনুপমা, সিএমজি বাংলা, বেইজিং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) হলো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সর্বোচ্চ পর্যায়ের, সবচেয়ে বড় পরিসরের এবং সবচেয়ে প্রভাবশালী অর্থনৈতিক সহযোগিতা ব্যবস্থা। চীন সবসময় এ অঞ্চলের অংশীদারদের সঙ্গে উন্নয়নের সুযোগ ভাগ করে নিয়েছে। আগামী ১৮ নভেম্বর (বুধবার) থেকে ১৯ নভেম্বর পর্যন্ত এপেকের ৩৩তম নেতৃবৃন্দের অনানুষ্ঠানিক বৈঠক কুয়াংতুং প্রদেশের শেনচেনে অনুষ্ঠিত হবে। এপেকের সদস্যদেশগুলোর প্রজ্ঞা ও শক্তিকে একত্রিত করে চীন সব পক্ষের সঙ্গে যৌথভাবে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমৃদ্ধি এগিয়ে নিতে কাজ করবে। ‘চীন-বর্ষে’ এপেকের সর্বশেষ জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠক গতকাল (রোববার) শেনচেনে শেষ হয়েছে। বৈঠকে অংশগ্রহণকারী পক্ষগুলো বিভিন্ন বিষয়ে গভীর মতবিনিময় করেছে এবং ব্যাপক ঐকমত্যে পৌঁছেছে। পাশাপাশি আসন্ন নেতৃবৃন্দের অনানুষ্ঠানিক বৈঠকের প্রস্তুতিও সম্পন্ন...
সাড়া ফেলেছে চীনের শরত্কালীন মাজু উত্সব

সাড়া ফেলেছে চীনের শরত্কালীন মাজু উত্সব

China, Travel Destinations
নভেম্বর ১৬: সম্প্রতি, চীনের ফুচিয়ান প্রদেশের ফুথিয়ানের মেইচৌ দ্বীপে, বিংউ বর্ষ (২০২৬)-এর শরত্কালীন মাজু পূজা অনুষ্ঠান এবং ২৮তম মেইচৌ মাজু সাংস্কৃতিক পর্যটন উত্সব জাঁকজমকের সাথে আয়োজিত হয়। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন) বিশ্বজুড়ে এটি সরাসরি সম্প্রচার করে, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। মাজু সংস্কৃতি 'নৈতিক সততা, পরোপকার ও বিশ্বজনীন ভালোবাসা'-র মূল চেতনাকে ধারণ করে। এটি তাইওয়ান প্রণালীর দুই পারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক বন্ধন, যা বিশ্বজুড়ে চীনা জনগণের মধ্যে আবেগিক সংযোগ বজায় রাখে এবং চীনা ও বিদেশী সভ্যতার মধ্যে আদান-প্রদান ও পারস্পরিক শিক্ষাকে উত্সাহিত করে। এবারের উত্সব সরাসরি সম্প্রচার হয় সিজিটিএনের ম্যান্ডারিন, মিনান উপভাষা, হাক্কা, ক্যান্টনিজ, টিওচিউ এবং ইংরেজি ভাষা চ্যানেলে। অনুষ্ঠানে মাজু পূজা পদ্ধতির হাজার বছরের পুরোনো বংশধারা অনুসন্ধান করতে এবং এ...
জাতীয় নিরাপত্তা, অর্থনীতি ও জনজীবন সুরক্ষায় চীনের আদালতের তৎপরতা বৃদ্ধি

জাতীয় নিরাপত্তা, অর্থনীতি ও জনজীবন সুরক্ষায় চীনের আদালতের তৎপরতা বৃদ্ধি

China
জাতীয় নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন এবং জনজীবনের মানোন্নয়নে বিচারিক সুরক্ষা আরও জোরদার করেছে চীনের আদালতগুলো। এর মাধ্যমে আইনের শাসনের অধীনে দেশটির ‘চীনা আধুনিকায়ন’ প্রক্রিয়াকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিচার বিভাগ। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন বলা হয়, ২০২৫ সালে চীনের আদালতগুলো গুরুতর সহিংস অপরাধের ৪৬ হাজার এবং টেলিকম ও অনলাইন প্রতারণার ৪১ হাজার মামলা নিষ্পত্তি করেছে। এ ছাড়া গত পাঁচ বছরে সাইবার নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ অপরাধের ৯ হাজার ৩২৬টি মামলার রায় দেওয়া হয়েছে। এদিকে, আদালতে মামলা-মোকদ্দমার জট কমাতে প্রাথমিক পর্যায়েই বিরোধ প্রতিরোধ ও নিষ্পত্তির উদ্যোগ আরও জোরদার করা হয়েছে। তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরুর আগেই মধ্যস্থতার মাধ্যমে ৪৮ লাখ ৬০ হাজারেরও বেশি বিরোধ ...
১২০ বছরে চিনান বিশ্ববিদ্যালয়, অভিনন্দন জানালেন সি চিন পিং

১২০ বছরে চিনান বিশ্ববিদ্যালয়, অভিনন্দন জানালেন সি চিন পিং

China
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সোমবার চিনান বিশ্ববিদ্যালয়ের ১২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন। বার্তায় দেশটির কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। সিএমজি...
ডলারের বিপরীতে শক্তিশালী ইউয়ান

ডলারের বিপরীতে শক্তিশালী ইউয়ান

China
মার্কিন ডলারের বিপরীতে আরও শক্তিশালী হয়েছে চীনের মুদ্রা রেনমিনবি (RMB) বা ইউয়ান। সোমবার চীনের বৈদেশিক মুদ্রা বাণিজ্য ব্যবস্থার প্রকাশিত তথ্য অনুযায়ী, ডলারের বিপরীতে ইউয়ানের কেন্দ্রীয় সমতা হার ১১ পিপস শক্তিশালী হয়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৭১৪১ ইউয়ানে। চীনের স্পট বৈদেশিক মুদ্রা বাজারের প্রতি কার্যদিবসে ইউয়ানের মূল্য কেন্দ্রীয় মধ্যবর্তী মূল্য থেকে সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত ওঠানামা করতে পারে। এই কেন্দ্রীয় হার নির্ধারণ করা হয় আন্তঃব্যাংক বাজার খোলার আগে বাজার-নির্ধারকদের দেওয়া দরগুলোর গড়ের ভিত্তিতে। সিএমজি...
চীনের কুয়াংচৌয়ে প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

চীনের কুয়াংচৌয়ে প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

China
নভেম্বর ১৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের কুয়াংচৌ শহরে আনুষ্ঠানিকভাবে প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু করেছে বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ‘ইনভেস্ট বাংলাদেশ’। এর মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীনা প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগ পরিকল্পনার প্রাথমিক পর্যায় থেকেই প্রয়োজনীয় তথ্য, পরামর্শ ও সহায়তা দেওয়া সহজ হবে। রোববার ইনভেস্ট বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই কার্যালয় থেকে চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা ও সুযোগ সম্পর্কে তথ্য, প্রয়োজনীয় আইন ও বিধিবিধান বিষয়ে পরামর্শ এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতা পাবেন। ইনভেস্ট বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন বিভাগের প্রধান নাহিয়ান রহমান রচি বলেন, 'সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং বিনিয়োগ পরিকল্পনার শুরু থেকেই তাদের সহায়তা করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। কুয়াংচৌর...
উন্নয়নশীল দেশগুলোর জন্য চীনের উন্নয়ন অভিজ্ঞতা শিক্ষণীয়: মিয়ানমারের বিশেষজ্ঞ

উন্নয়নশীল দেশগুলোর জন্য চীনের উন্নয়ন অভিজ্ঞতা শিক্ষণীয়: মিয়ানমারের বিশেষজ্ঞ

China
উন্নয়নশীল দেশগুলোর জন্য দারিদ্র্য বিমোচন, গ্রামীণ উন্নয়ন, শিল্পায়ন ও প্রযুক্তিগত অগ্রগতিতে চীনের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ শিক্ষা হতে পারে বলে মন্তব্য করেছেন মিয়ানমারের বিশেষজ্ঞ নাইং সু ও। দেশটির ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের জ্যেষ্ঠ উপদেষ্টা বোর্ডের সদস্য নাইং সু শনিবার সিনহুয়াকে এক সাক্ষাৎকারে এ কথা বলেন। তিনি আরও বলেন, গত কয়েক দশকে চীনের দ্রুত উন্নয়ন প্রমাণ করেছে, উন্নয়নশীল দেশগুলো নিজেদের জাতীয় বাস্তবতা ও প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। নাইং সু দারিদ্র্য বিমোচন, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি, আদর্শ গ্রাম ও শহর গড়ে তোলা এবং শিল্প ও উচ্চপ্রযুক্তির কেন্দ্র প্রতিষ্ঠায় চীনের উদ্যোগের প্রশংসা করেন। তার মতে, মানুষের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে এসব উদ্যোগ অন্যান্য দেশের জন্য অনুসরণীয় হতে পারে। বাণিজ্য প্রসঙ্গে তিনি ...
জাতীয় নিরাপত্তা, অর্থনীতি ও জনজীবন সুরক্ষায় চীনের আদালতের তৎপরতা বৃদ্ধি

জাতীয় নিরাপত্তা, অর্থনীতি ও জনজীবন সুরক্ষায় চীনের আদালতের তৎপরতা বৃদ্ধি

China
জাতীয় নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন এবং জনজীবনের মানোন্নয়নে বিচারিক সুরক্ষা আরও জোরদার করেছে চীনের আদালতগুলো। এর মাধ্যমে আইনের শাসনের অধীনে দেশটির ‘চীনা আধুনিকায়ন’ প্রক্রিয়াকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিচার বিভাগ। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন বলা হয়, ২০২৫ সালে চীনের আদালতগুলো গুরুতর সহিংস অপরাধের ৪৬ হাজার এবং টেলিকম ও অনলাইন প্রতারণার ৪১ হাজার মামলা নিষ্পত্তি করেছে। এ ছাড়া গত পাঁচ বছরে সাইবার নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ অপরাধের ৯ হাজার ৩২৬টি মামলার রায় দেওয়া হয়েছে। এদিকে, আদালতে মামলা-মোকদ্দমার জট কমাতে প্রাথমিক পর্যায়েই বিরোধ প্রতিরোধ ও নিষ্পত্তির উদ্যোগ আরও জোরদার করা হয়েছে। তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরুর আগেই মধ্যস্থতার মাধ্যমে ৪৮ লাখ ৬০ হাজারেরও বেশি ...
আইনের শাসনে ‘স্থিতিশীলতা’ ও ‘অগ্রগতি’: সি চিন পিংয়ের আইনের শাসনবিষয়ক চিন্তাধারা উত্থাপনের ষষ্ঠ বার্ষিকী

আইনের শাসনে ‘স্থিতিশীলতা’ ও ‘অগ্রগতি’: সি চিন পিংয়ের আইনের শাসনবিষয়ক চিন্তাধারা উত্থাপনের ষষ্ঠ বার্ষিকী

China
ইয়াং ওয়েইমিং স্বর্ণা   ইয়াং ওয়েইমিন স্বর্ণা ২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠিত চীনের কেন্দ্রীয় পর্যায়ের সর্বাত্মক আইনের শাসনবিষয়ক কর্মসম্মেলনে প্রথমবারের মতো সি চিন পিংয়ের আইনের শাসনবিষয়ক চিন্তাধারা তুলে ধরা হয়। এই চিন্তাধারার মূল বিষয়বস্তু ‘এগারোটি অটলতা’ মধ্যে কেন্দ্রীভূত। ছয় বছর পেরিয়ে গেছে। এই চিন্তাধারার অন্তর্নিহিত যুক্তি ও বাস্তব প্রয়োগের ধারা পর্যালোচনা করলে একটি বিষয় বিশেষভাবে স্পষ্ট হয়ে ওঠে—পরিবর্তনের যুগে একটি বৃহৎ দেশ কীভাবে আইনের শাসনের মাধ্যমে একদিকে স্থিতিশীলতা বজায় রাখবে, অন্যদিকে অগ্রগতিও নিশ্চিত করবে, সেই প্রশ্নের উত্তর দিতে চায় এই চিন্তাধারা। ‘এগারোটি অটলতা’ পরস্পর সংযুক্ত একটি পূর্ণাঙ্গ কাঠামো গঠন করেছে। সর্বাত্মকভাবে আইনের শাসন প্রতিষ্ঠায় পার্টির নেতৃত্ব বজায় রাখা, জনকেন্দ্রিক অবস্থান ধরে রাখা এবং চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক আইনের শাসনের পথ অনুসরণ...
ব্যাংকক-বেইজিং সহযোগিতা নতুন উচ্চতায় নিয়ে যেতে আশাবাদী চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং

ব্যাংকক-বেইজিং সহযোগিতা নতুন উচ্চতায় নিয়ে যেতে আশাবাদী চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং

China
চীন ও থাইল্যান্ডের মধ্যে রাজনৈতিক পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় করা, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। তিনি বলেছেন, দুই দেশের জনগণের কল্যাণে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা কাজে লাগিয়ে আরও দৃশ্যমান ফলাফল অর্জনে চীন থাইল্যান্ডের সঙ্গে কাজ করতে প্রস্তুত। শুক্রবার থাইল্যান্ডে প্রথমবারের মতো আনুষ্ঠানিক সফরকালে দেশটির প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের সঙ্গে বৈঠকে লি ছিয়াং এসব কথা বলেন। তিনি বলেন, চলতি বছরের জুলাইয়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর চীন সফরের সময় প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে তার বৈঠক হয়। বৈঠকে দুই নেতা চীন-থাইল্যান্ড সম্পর্কের ভবিষ্যৎ উন্নয়নের দিকনির্দেশনা নির্ধারণ করেন। চার মাসের মধ্যে দুই দেশের প্রধানমন্ত্রীর পাল্টাপাল্টি সফর দ্বিপক্ষীয় সম্পর্কের উচ্চপর্যায়ের অবস্থান তুলে ধরে বলেও ম...
বৃহস্পতির সুলুকসন্ধানে প্রস্তুত চীন

বৃহস্পতির সুলুকসন্ধানে প্রস্তুত চীন

China
ফয়সল আবদুল্লাহ আন্তঃগ্রহ অভিযানগুলোর মধ্যে অন্যতম প্রকল্প ‘থিয়ানওয়েন-৪’ বাস্তবায়নে প্রস্তুতি শুরু করেছে চীনের জাতীয় মহাকাশ প্রশাসন। লক্ষ্য বৃহস্পতি গ্রহ ও এর উপগ্রহগুলো অনুসন্ধান করা।   ২০২৯ সালের দিকে হাইনান প্রদেশের ওয়েনছাং মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে ‘লং মার্চ-৫’ রকেটে থিয়ানওয়েন-৪ মহাকাশযানটি উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। শুক্রবার চীনের জাতীয় মহাকাশ প্রশাসন জানায়, এই অভিযানে পাঠানো হবে একটি স্বয়ংক্রিয় মহাকাশযান। এটি বৃহস্পতি গ্রহকে কেন্দ্র করে কক্ষপথে ঘুরবে এবং গ্রহটির দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ ক্যালিস্টোতে অবতরণ করে কাছ থেকে তথ্য সংগ্রহ করবে। প্রায় ২৯০ কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়ে ২০৩০ সালের এপ্রিলে বৃহস্পতিতে পৌঁছানোর কথা রয়েছে মহাকাশযানটির। এই লক্ষ্য বাস্তবায়নে মহাকাশযানে ব্যবহারের জন্য প্রয়োজনীয় বৈজ্ঞানিক যন্ত্রপাতি তৈরির প্রস্তাব আহ্বান করেছে প্রশাসনের চন্দ্র অনুস...