November 2026 - Page 6 of 16 - Mati News
Thursday, November 19

Month: November 2026

চীন-মার্কিন সম্পর্কের স্থিতিশীল ও টেকসই উন্নয়নে যৌথ প্রচেষ্টার আহ্বান চীনা রাষ্ট্রদূতের

চীন-মার্কিন সম্পর্কের স্থিতিশীল ও টেকসই উন্নয়নে যৌথ প্রচেষ্টার আহ্বান চীনা রাষ্ট্রদূতের

China
চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের স্থিতিশীল, গঠনমূলক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দুই দেশের যৌথ প্রচেষ্টার ওপর গুরুত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সিয়ে ফেং। তিনি দুই দেশের নেতাদের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্যগুলো নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন এবং সেগুলোকে দ্রুত কার্যকর পদক্ষেপে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার ‘যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কবিষয়ক জাতীয় কমিটি’র ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক বিশেষ নৈশভোজে বক্তব্য দিতে গিয়ে সিয়ে ফেং এসব কথা বলেন। তিনি বলেন, ‘প্রশান্ত মহাসাগরের উভয় পাড়েই একটি ঐকমত্য ক্রমশ শক্তিশালী হচ্ছেG চীন ও যুক্তরাষ্ট্র সহযোগিতার মাধ্যমে লাভবান হয়, আর সংঘাতের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়। তাই আমাদের এই দুটি বড় দেশের জন্য একে অপরের সঙ্গে মিলেমিশে চলার সঠিক পথ খুঁজে বের করা অত্যন্ত জরুরি।‘ চীন-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে চলতি বছরকে ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ বছ...
সুন ইয়াত-সেনের ১৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে চীনে স্মরণানুষ্ঠান

সুন ইয়াত-সেনের ১৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে চীনে স্মরণানুষ্ঠান

China
চীনের আধুনিক ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সুন ইয়াত-সেনের জন্মের ১৬০তম বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বেইজিংয়ে এক স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য দেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান এবং দেশের প্রেসিডেন্ট সি চিন পিং। এসময় উপস্থিত ছিলেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য লি ছিয়াং, চাও ল্যচি, ওয়াং হুনিং, ছাই ছি, তিং সুয়ে সিয়াং ও লি সি। উল্লেখ্য, এক শতাব্দীরও বেশি সময় আগে সুন ইয়াত-সেন ১৯১১ সালের বিপ্লবের নেতৃত্ব দেন। ওই বিপ্লবের মূল লক্ষ্য ছিল চীনে হাজার বছরের নিরঙ্কুশ রাজতান্ত্রিক শাসনের অবসান ঘটানো। এই বিপ্লবের মধ্য দিয়ে চীনের রাজতন্ত্রের অবসানের পথ তৈরি হয়। ১৯২৫ সালে মৃত্যুবরণ করেন তিনি। চীনের আধুনিক ইতিহাসে তার ভূমিকা স্মরণে ১৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আয়োজন করা...
চীনা ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

চীনা ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

China
নভেম্বর ১২: চীন-মার্কিন সম্পর্ক এবং দুই দেশের নেতাদের পারস্পরিক যোগাযোগ নিয়ে গতকাল (বুধবার) ফোনালাপে গভীর মতবিনিময় করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ওয়াং ই বলেন, গত সেপ্টেম্বরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সফলভাবে যুক্তরাষ্ট্র সফর করেন। দুই দেশের নেতারা একমত হয়েছেন যে, চীন-মার্কিন সম্পর্কের নতুন অবস্থানের তাৎপর্য আরও সমৃদ্ধ করতে হবে এবং দ্বিপক্ষীয় সম্পর্কের সঠিক পথ অনুসন্ধানে আরও স্পষ্ট কৌশলগত দিকনির্দেশনা দিতে হবে। তিনি বলেন, দুই দেশের সম্পর্কের স্থিতিশীল অগ্রগতির ধারা সহজে অর্জিত হয়নি। এটি দুই দেশের অভিন্ন স্বার্থের ভিত্তিতে নেওয়া একটি যৌক্তিক সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রের প্রতি চীনের নীতি স্থিতিশীল ও সামঞ্জস্যপূর্ণ থাকবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা জোরদার করার পাশাপাশি মতপার্থক্য ও সংবেদনশীল বিষয়গুলো যথাযথভাবে মোকাবিলা করতে...
নতুন স্যাটেলাইট পাঠাল চীন

নতুন স্যাটেলাইট পাঠাল চীন

China
উত্তর-পশ্চিমাঞ্চলের চিয়ুছুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে একটি নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন। বুধবার সন্ধ্যায় এ স্যাটেলাইট পাঠানো হয়। বেইজিং সময়, বুধবার সন্ধ্যা ৭টা ৪১ মিনিটে লং মার্চ-টুডি ক্যারিয়ার রকেটের মাধ্যমে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। এটি সফলভাবে পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে। এ উৎক্ষেপণের মধ্য দিয়ে লং মার্চ সিরিজের ক্যারিয়ার রকেটের ৬৭৭তম মিশন সম্পন্ন হলো। সিএমজি...
কপ৩১-এ চীনা ভাইস প্রেসিডেন্ট হান চেংয়ের ৪ দফা প্রস্তাব

কপ৩১-এ চীনা ভাইস প্রেসিডেন্ট হান চেংয়ের ৪ দফা প্রস্তাব

China
৩১তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ৩১) আন্তালিয়া লিডার্স সামিটে অংশ নিয়ে বক্তব্য দেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং। বুধবার চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশেষ প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন তিনি। হান বলেন, সি চিন পিং উল্লেখ করেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা সমগ্র মানবজাতির অভিন্ন দায়িত্ব। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। নতুন পরিস্থিতি বিবেচনায় হান চার দফা প্রস্তাব তুলে ধরেন। প্রথমত, অভিন্ন লক্ষ্য বজায় রেখে সম্মিলিত উদ্যোগ জোরদার করে তোলা। তিনি বলেন, ‘জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশন অভিন্ন কিন্তু ভিন্নতর দায়িত্বের নীতি অনুসরণ করে। প্যারিস চুক্তি পূর্ণাঙ্গ ও কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। এর মাধ্যমে বৈশ্বিক জলবায়ু ব্যবস্থাপনায় সম্মিলিত প্রচেষ্টা জোরদার করা সম্ভব হবে।‘ হান বলেন, ‘উন্নত দেশগুলোকে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর ক্ষ...
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

China, Cover Story
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং-এর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ৩১) সাইডলাইনে দুই নেতা বৈঠকে মিলিত হন। বৈঠকে বাংলাদেশে চীনের বিনিয়োগ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। এর আগে বিকেল ৪টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী কপ৩১ সম্মেলনস্থলে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন। সেখানে তিনি পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী এবং পরিবেশ সংরক্ষণে বাংলাদেশের নেওয়া বিভিন্ন উদ্যোগ ঘুরে দেখেন। এ ছাড়া সন্ধ্যায় বিশ্বনেতাদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগ দেওয়ার কথা রয়েছে। এর আগে সকালে প্রধা...
মায়োপিয়া কত বছর বয়স পর্যন্ত বাড়ে? কোন বয়সে চোখের মাইনাস পাওয়ার স্থিতিশীল হয়?

মায়োপিয়া কত বছর বয়স পর্যন্ত বাড়ে? কোন বয়সে চোখের মাইনাস পাওয়ার স্থিতিশীল হয়?

Health and Lifestyle, Kids Health
চোখে দূরের জিনিস ঝাপসা দেখা, বই বা মোবাইলের লেখা স্পষ্ট দেখতে পারলেও দূরের সাইনবোর্ড পড়তে অসুবিধা হওয়া—এগুলো মায়োপিয়া বা নিকটদৃষ্টির সাধারণ লক্ষণ। শিশু-কিশোরদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। অনেক অভিভাবকের মনেই প্রশ্ন থাকে, মায়োপিয়া কি সারা জীবন বাড়তে থাকে? নাকি নির্দিষ্ট বয়সে পৌঁছানোর পর চোখের মাইনাস পাওয়ার আর বাড়ে না? সাধারণভাবে বলা যায়, অধিকাংশ মানুষের ক্ষেত্রে কৈশোর ও তরুণ বয়সের শুরুর দিকে মায়োপিয়া বাড়তে থাকে। এরপর ধীরে ধীরে চোখের পাওয়ার স্থিতিশীল হয়ে আসে। তবে সবার ক্ষেত্রে বিষয়টি এক রকম নয়। বিশেষ করে যাদের হাই মায়োপিয়া রয়েছে, তাদের ক্ষেত্রে বিশের দশকেও চোখের পাওয়ার বাড়তে পারে। মায়োপিয়া কী এবং কেন হয়? মায়োপিয়া হলো চোখের এমন একটি দৃষ্টিজনিত সমস্যা, যেখানে কাছের বস্তু স্পষ্ট দেখা গেলেও দূরের বস্তু ঝাপসা দেখায়। সাধারণত চোখের দৈর্ঘ্য স্বাভাবিকের তুল...
গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস : বাংলাদেশের ২৬ সাংবাদিককে সম্মাননা

গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস : বাংলাদেশের ২৬ সাংবাদিককে সম্মাননা

China, Cover Story
নভেম্বর ১১, ঢাকা, সিএমজি বাংলা: চীন–বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা ও দুই দেশের বন্ধুত্ব নিয়ে মানসম্মত সাংবাদিকতাকে উৎসাহিত করতে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো আয়োজিত হলো গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬ । বুধবার রাজধানী ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় এ সম্মাননা। বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের পৃষ্ঠপোষকতায় দেশের শীর্ষস্থানীয় ১২টি সাংবাদিক সংগঠন ও ক্লাবের যৌথ উদ্যোগে চারটি বিভাগে এ পুরস্কার দেওয়া হয়। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, আলোকচিত্রী, প্রামাণ্যচিত্র নির্মাতা ও মাল্টিমিডিয়া কনটেন্ট নির্মাতারা প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিটি বিভাগে একজনকে প্রথম পুরস্কার হিসেবে এক লক্ষ টাকার চেক, দুজনকে দ্বিতীয় পুরস্কার হিসেবে প্রত্যেককে ৫০ হাজার টাকা এবং তিনজনকে তৃতীয় পুরস্কার হিসেবে প্রত...

জাপানে চীনা দূতাবাসে অনধিকার প্রবেশকারীকে আইন অনুযায়ী কঠোর শাস্তি দেওয়ার আহ্বান চীনের

China
অক্টোবর ১১: অপরাধীকে দায়মুক্তি না দিয়ে আইন অনুযায়ী কঠোর শাস্তি দিতে জাপানের প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করেছে চীন। গতকাল (মঙ্গলবার) জাপানে অবস্থিত চীনা দূতাবাসে কোইচি মুরাতার অবৈধভাবে সশস্ত্র অবস্থায় প্রবেশের মামলার দ্বিতীয় শুনানি প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের জবাবে চীনা দূতাবাসের একজন মুখপাত্র এ কথা বলেন। এদিন টোকিও জেলা আদালতে জাপানে অবস্থিত চীনা দূতাবাসে অনধিকার প্রবেশের মামলার দ্বিতীয় শুনানি অনুষ্ঠিত হয়। মামলার আসামি জাপানের আত্মরক্ষা বাহিনীর কর্মরত সদস্য কোইচি মুরাতা। শুনানিতে জাপানের রাষ্ট্রপক্ষ তার ১৮ মাসের কারাদণ্ডের সুপারিশ করে। অন্যদিকে, আসামিপক্ষ জরিমানা আরোপের আবেদন জানায়। চীনা দূতাবাসের মুখপাত্র সেদিন বলেন, জাপানের আত্মরক্ষা বাহিনীর একজন কর্মরত সদস্যের হাতে ছুরি নিয়ে চীনা দূতাবাসে অনধিকার প্রবেশ এবং সন্ত্রাসী হুমকি দেওয়ার ঘটনা চীনের সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদার গুরুতর লঙ্ঘন। একই...
বিশ্বের অভিন্ন স্বার্থ রক্ষা করবে চীন, ইইউ-চীন সংলাপে ইতিবাচক ভূমিকা রাখবে ফ্রান্স : ওয়াং ই-ব্যারোর ফোনালাপ

বিশ্বের অভিন্ন স্বার্থ রক্ষা করবে চীন, ইইউ-চীন সংলাপে ইতিবাচক ভূমিকা রাখবে ফ্রান্স : ওয়াং ই-ব্যারোর ফোনালাপ

China
নভেম্বর ১১: চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে ফোনালাপ করেছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো। গতকাল (মঙ্গলবার) অনুষ্ঠিত ফোনালাপে ওয়াং ই বলেন, ফ্রান্সের সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী প্রতিনিধি দেশের দায়িত্ব পালন করে যৌথভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থ রক্ষা করবে চীন। অন্যদিকে ব্যারো বলেছেন, ইইউ ও চীনের সংলাপে ফ্রান্স ইতিবাচক ভূমিকা পালন করতে আগ্রহী। তিনি আরও বলেন, দু’দেশের নেতাদের মতৈক্য বাস্তবায়ন করে সংলাপ ও সহযোগিতা জোরদার করার পাশাপাশি, রাজনৈতিক আস্থা সুসংবদ্ধ এবং বিভিন্ন ঝুঁকির চ্যালেঞ্জ মোকাবিলা করবে চীন। ফ্রান্স বাস্তব পদক্ষেপে দৃঢ়ভাবে একচীন নীতি অনুসরণ করবে—চীন এমনটা আশা করে বলেও জানান তিনি। ব্যারো বলেছেন, ফ্রান্স বরাবরই বড় দেশ হিসেবে চীনের অবস্থানের ওপর গুরুত্ব দেয় এবং একচীন নীতি মেনে চলে। চীনের সঙ্গে উচ্চপর্যায়ের আদান-প্রদান বজায় রাখার পাশাপাশি, ...
সহযোগিতার সুপ্তশক্তি আবিষ্কার করতে ইচ্ছুক চীন: স্লোভাকিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ওয়াং ই

সহযোগিতার সুপ্তশক্তি আবিষ্কার করতে ইচ্ছুক চীন: স্লোভাকিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ওয়াং ই

China
নভেম্বর ১১: স্লোভাকিয়ার সঙ্গে রাজনৈতিক আস্থা সুসংবদ্ধ করে কৌশলগত সমন্বয় জোরদার এবং সহযোগিতার সুপ্তশক্তি আবিষ্কার করতে ইচ্ছুক চীন। এতে করে চীন ও ইইউ’র সম্পর্কের স্বাস্থ্যকর উন্নয়নের মাধ্যমে বিশ্বের শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখা সম্ভব হবে। গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে সফররত স্লোভাকিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুরাজ ব্লানারের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনের তথ্য তুলে ধরে ওয়াং ই বলেন, চীন স্লোভাকিয়ার সঙ্গে রাজনৈতিক দল ও দেশ প্রশাসনের অভিজ্ঞতা বিনিময় করতে চায়। এর জন্য যৌথ পরামর্শ, পারস্পরিক সুবিধার বৈশ্বিক শাসন ধারণা সমুন্নত রাখা এবং মানবজাতির জন্য একটি অভিন্ন কল্যাণের সমাজ গঠনে একসঙ্গে কাজ করতে আগ্রহী চীন। চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চীন সবসময় মনে করে, চীন ও ইইউ-এর উচিত অংশীদারত্বে অটল থাকা, সহযোগিতার মনোভাব বজায় ...
বেল্ট অ্যান্ড রোড অংশীদার দেশগুলো থেকে চীনের আমদানি বেড়েছে ১৭.৯ শতাংশ

বেল্ট অ্যান্ড রোড অংশীদার দেশগুলো থেকে চীনের আমদানি বেড়েছে ১৭.৯ শতাংশ

China
নভেম্বর ১১: চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন আজ এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ পর্যন্ত চীন ১৫০টিরও বেশি দেশ এবং ৩০টিরও বেশি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে সহযোগিতার বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছে। চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে অংশগ্রহণকারী দেশগুলো থেকে চীনের আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ১৭.৯ শতাংশ বেড়েছে। এ পর্যন্ত চীন-ইউরোপ মালবাহী ট্রেনের মোট চলাচল ১ লাখ ৪০ হাজার ট্রিপ ছাড়িয়েছে। এসব ট্রেন ইউরোপের ২৬টি দেশের ২৩৭টি শহরে পৌঁছেছে। চীনের আন্তর্জাতিক কনটেইনার জাহাজ চলাচল রুট বিশ্বের ১০০টিরও বেশি দেশ ও অঞ্চলে বিস্তৃত হয়েছে। অন্যদিকে, ‘আকাশপথে সিল্ক রোড’ বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের ৬৬টি দেশের ১৫৯টি শহরের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। ফলে অবকাঠামোগত সংযোগ আরও বিস্তৃত ও কার্যকর হয়েছে। ২০২৪ সাল থেকে বেল্ট ...
অ্যাপেক সিইও শীর্ষ সম্মেলন শুরু হবে, দুই সহস্রাধিক অংশগ্রহণকারীর উপস্থিতি প্রত্যাশিত

অ্যাপেক সিইও শীর্ষ সম্মেলন শুরু হবে, দুই সহস্রাধিক অংশগ্রহণকারীর উপস্থিতি প্রত্যাশিত

Default
নভেম্বর ১১: অ্যাপেক সিইও শীর্ষ সম্মেলন ১৭ ও ১৮ নভেম্বর শেনচেনে অনুষ্ঠিত হবে। উদ্বোধনের আর এক সপ্তাহেরও কম সময় বাকি থাকায় প্রস্তুতি পুরোদমে চলছে। আয়োজক সংস্থা চায়না কাউন্সিল ফর দ্য প্রোমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড জানায়, এই শীর্ষ সম্মেলনে ২ হাজারেরও বেশি অংশগ্রহণকারীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে। অ্যাপেকভুক্ত ২১টি দেশের ব্যবসায়িক প্রতিনিধিরা এতে অংশ নেবেন এবং যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিসহ অ্যাপেক-বহির্ভূত বেশ কয়েকটি দেশের কোম্পানিও অংশগ্রহণের জন্য সক্রিয়ভাবে নিবন্ধন করেছে। এখন পর্যন্ত গুগল, বোয়িং, ইউবিএস এবং সিপি গ্রুপসহ অনেক ফরচুন ৫০০ কোম্পানি ও সুপরিচিত প্রতিষ্ঠান অংশগ্রহণের জন্য আবেদন জমা দিয়েছে। এই উৎসাহী অংশগ্রহণ এশিয়া-প্যাসিফিক অঞ্চল এবং বিশ্বজুড়ে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে এই শীর্ষ সম্মেলনের প্রতি উচ্চ মনোযোগের প্রমাণ দেয়, এবং এটিও সম্পূর্ণরূপে প্রতিফলিত করে যে ...
চীন ১৫০টিরও বেশি দেশ ও ৩০টিরও বেশি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে

চীন ১৫০টিরও বেশি দেশ ও ৩০টিরও বেশি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে

China
নভেম্বর ১১: চীন ১৫০টিরও বেশি দেশ ও ৩০টিরও বেশি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ নির্মাণের জন্য সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে, যা বিশ্বের তিন-চতুর্থাংশ দেশ ও প্রধান আন্তর্জাতিক সংস্থাগুলোকে অন্তর্ভুক্ত করে। আজ (বুধবার) অনুষ্ঠিত চীনা জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের এক সংবাদ সম্মেলনে আঞ্চলিক উন্মুক্তকরণ বিভাগের পরিচালক লিয়াং লিন ছোং এ কথা বলেন। তিনি বলেন, চীন-ইউরোপ এক্সপ্রেস এশিয়া ও ইউরোপের মধ্যে একটি নতুন স্থল পরিবহন করিডোর খুলে দিয়েছে। এখন পর্যন্ত ১ লক্ষ ৪০ হাজারেরও বেশি ট্রেন চলাচল করেছে, যার মাধ্যমে ৫৬০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি মূল্যের পণ্য পরিবহন করা হয়েছে। এটি ২৬টি ইউরোপীয় দেশের ২৩৭টি শহরে পৌঁছায়। ট্রান্স-কাস্পিয়ান আন্তর্জাতিক পরিবহন করিডোরের ট্রেনগুলো ‘দৈনিক চলাচল’ করছে। উত্তর, মধ্য ও দক্ষিণ করিডোরগুলোতে সাধারণত নিরাপদ, স্থিতিশীল ও মসৃণ কার্যক্রম বজায় ...
কেনাকাটা করলেই তাৎক্ষণিক কর মওকুফ: প্রবেশ-পর্যটনে নতুন প্রাণশক্তি

কেনাকাটা করলেই তাৎক্ষণিক কর মওকুফ: প্রবেশ-পর্যটনে নতুন প্রাণশক্তি

China
ইয়াং ওয়েইমিং স্বর্ণা নভেম্বর ১০: কর মওকুফের পরিমাণ মাত্র ১৮ ইউয়ান। তবু মরক্কোর এক পর্যটক বারবার প্রশংসা করছিলেন। কারণ, মাত্র দুই মিনিটেই তিনি ‘কেনাকাটা করলেই তাৎক্ষণিক কর মওকুফ’ সেবা গ্রহণ করতে পেরেছেন। এমনকি মওকুফের অর্থ সরাসরি তার উইচ্যাট ওয়ালেটে জমা হয়েছে। আনন্দের সঙ্গে ওই পর্যটক বললেন, ‘খুবই সুবিধাজনক। এখন এই টাকা দিয়ে ওপরের তলায় গিয়ে আরও জিনিসপত্র কিনতে পারব।’ সম্প্রতি শেনচেনের হুয়াছিয়াংবেই এলাকার একটি বিদায়ী কর মওকুফের কেন্দ্রীয় সেবা কেন্দ্রে প্রতিবেদক এমন দৃশ্য দেখেছেন। এটি শেনচেনের প্রথম দফার ‘তিন সেবা এক স্থানে’ কার্যক্রমের অন্তর্ভুক্ত একটি কেন্দ্র। এখানে অর্থ পরিশোধের সুবিধা, বিদায়ী কর মওকুফ এবং মুদ্রা বিনিময়—এই তিনটি প্রধান সেবা একীভূত করা হয়েছে। এর ফলে বিদেশি পর্যটকদের কেনাকাটার অভিজ্ঞতা অনেক উন্নত হয়েছে এবং চীনে আগত পর্যটকদের ভোগব্যয়ের সম্ভাবনাও ক্রমাগত উন্মুক্ত হচ্ছে। চায়ন...