আন্তর্জাতিক পর্যায়ে চীনা ভাষা শিক্ষার সক্ষমতা বাড়ানোর আহ্বান চীনের
আন্তর্জাতিক পর্যায়ে চীনা ভাষা শিক্ষার সক্ষমতা বাড়ানো এবং বিশ্বজুড়ে মানসম্মত চীনা ভাষা শিক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সহযোগিতার আহ্বান জানিয়েছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং।
শুক্রবার ২০২৬ সালের বিশ্ব চীনা ভাষা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।
হান চেং বলেন, আন্তর্জাতিক পর্যায়ে চীনা ভাষা শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দেয় চীন। চীনা ভাষার জন্মভূমি হিসেবে দেশটি সবসময় উন্মুক্ততা, অন্তর্ভুক্তি, পারস্পরিক শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় এবং উভয় পক্ষের জন্য কল্যাণকর সহযোগিতার নীতি অনুসরণ করে আসছে। একই সঙ্গে আন্তর্জাতিক চীনা ভাষা শিক্ষা কার্যক্রমে সহযোগিতা এগিয়ে নিচ্ছে বেইজিং।
এ সময় তিনি আন্তর্জাতিক চীনা ভাষা শিক্ষার উন্নয়নে চারটি প্রস্তাব তুলে ধরেন।
প্রথমত, বিশ্বজুড়ে চীনা ভাষা শেখা এবং চীন সম্পর্কে জানার আগ্রহ বাড়ছে উল্লেখ করে সব প...












