ইনার মঙ্গোলিয়ায় পর্যটন ও অর্থনীতিতে হলুদ নদীর মৎস্য শিল্প - Mati News
Thursday, April 30

ইনার মঙ্গোলিয়ায় পর্যটন ও অর্থনীতিতে হলুদ নদীর মৎস্য শিল্প

মার্চ ২২, সিএমজি বাংলা ডেস্ক: উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের হলুদ নদীর উজান ও মধ্য অববাহিকায় তগতোহ কাউন্টি’তে হলুদ নদীর কার্প মাছকে ঘিরে পর্যটন ও ভোগ খাতে নতুন প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।

এই মিঠা পানির মাছটি এখন শুধু একটি খাদ্য উপাদান নয়, বরং আঞ্চলিক ঐতিহ্যের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এটি ঐতিহ্যবাহী রন্ধনশৈলীকে সমৃদ্ধ করার পাশাপাশি মৎস্য চাষ, মাছ ধরা, প্রক্রিয়াজাতকরণ, খাদ্য পরিবেশন এবং পর্যটন—সব মিলিয়ে একটি বিস্তৃত শিল্প শৃঙ্খলের বিকাশ ঘটিয়েছে।

এখানকার গ্রামে এই মৎস্য শিল্প মানুষের জীবনে সমৃদ্ধির এক নতুন দ্বার খুলে দিয়েছে। হাওজিয়ায়াও গ্রাম-এর বাসিন্দাদের কাছে কার্প মাছ আহরণ এখন একটি লাভজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত।

এই অঞ্চলের বিশেষ খাবার হিসেবে কার্প মাছের খ্যাতি জেলার সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে। খাঁটি স্বাদের সন্ধানে পর্যটক ও খাদ্যপ্রেমীরা এখানে ভিড় করছেন, যা স্থানীয় পর্যটন খাতকে আরও গতিশীল করে তুলছে।

মৎস্য শিকার, ঐতিহ্যবাহী রান্না এবং আন্তরিক আতিথেয়তার সমন্বয়ে গড়ে ওঠা এই রন্ধন সংস্কৃতি এখন একটি শক্তিশালী সাংস্কৃতিক পর্যটন খাতে রূপ নিয়েছে। এর ফলে স্থানীয় অর্থনীতি পুনরুজ্জীবিত হয়েছে এবং সৃষ্টি হয়েছে নতুন কর্মসংস্থানের সুযোগ।

জেনিফার/ লুৎফর

তথ্য ও ছবি: সিসিটিভি

C:\Users\USER\Desktop\১.JPG

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *