জার্সি পছন্দ না হলে পাকিস্তানে চলে যান: পাপন - Mati News
Wednesday, June 10

জার্সি পছন্দ না হলে পাকিস্তানে চলে যান: পাপন

বাংলাদেশের জার্সি

জার্সি পছন্দ না হলে পাকিস্তানে চলে যান: পাপন

ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশ দলের জার্সি নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, টাইগারদের জার্সিকে যারা পাকিস্তানের জার্সির সঙ্গে তুলনা করছেন, তাদের পাকিস্তানে চলে যাওয়া উচিত।

মঙ্গলবার সংবাদ মাধ্যমকে পাপন বলেন, বাংলাদেশ যেখানে লেখা আছে, সেখানে পাকিস্তান মনে করবে কীভাবে। টাইগারের ছবি যেখানে আছে, তারপরেও কেউ যদি বাংলাদেশ মনে না করে পাকিস্তান মনে করে তার পাকিস্তানেই থাকা উচিত।

পাপন আরও বলেন, আইসিসির অনুরোধে আমরাই লাল রঙ সরিয়ে ছিলাম। কালকে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এটা নিয়ে আর কোন বিতর্ক থাকার মানে নেই। পাকিস্তানের পতাকা টতাকার সঙ্গে চিন্তা করার কোন অবকাশই নেই।

তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অনুমোদন নিয়ে বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের সবুজ জার্সিতে পরিবর্তন আনার চিন্তা ভাবনা করছে বিসিবি।

এই নিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলেন, যে জার্সি নির্ধারণ করা হয়েছে তা নিয়ে কোনো ক্ষোভ থাকা উচিত নয়। বরং এটি নিয়ে এত বেশি না ভেবে টাইগারদের খেলায় মন দেয়া উচিত। জার্সি তো সবার সিদ্ধান্তেই হয়, কারও একার সিদ্ধান্তে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

404 Not Found

404 Not Found


nginx