চীনের আন্তর্জাতিক জার্নাল ‘ভিটা’র প্রথম প্রিন্ট সংস্করণ প্রকাশ
চীনের আন্তর্জাতিক একাডেমিক জার্নাল ‘ভিটা’র প্রথম প্রিন্ট সংস্করণ প্রকাশ করা হয়েছে। ওপেন লাইফ সায়েন্স এলায়েন্সের সদস্য বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানগুলোর যৌথ উদ্যোগে এই জার্নালটি আত্মপ্রকাশ করেছে।
‘ভিটা’ সিরিজটি “প্রধান জার্নাল এবং সাব-জার্নাল” মডেলে পরিচালিত হচ্ছে এবং এটি একটি উন্মুক্ত প্রবেশাধিকার বা ওপেন-অ্যাক্সেস নীতি গ্রহণ করেছে। এর ফলে বিষয়বস্তু বিশ্বজুড়ে বিনামূল্যে পাওয়া যাবে এবং লেখকদের কাছ থেকে কোনো প্রকাশনা ফি নেওয়া হবে না।
গবেষণা মূল্যায়নে ‘ভিটা’ এবং এর সাব-জার্নালগুলোকে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সমকক্ষ জার্নালগুলোর সমতুল্য হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জোটের সদস্যরা, যা চীনা গবেষণা দলগুলোকে এই জার্নালে তাদের মৌলিক গবেষণা প্রকাশে উৎসাহিত করবে।
সম্প্রতি বৈজ্ঞানিক প্রকাশনায় চীনের দ্রুত প্রবৃদ্ধি এবং সাইটেশন ও ইমপ্যাক্ট ফ্যাক্টর বাড়লেও, দেশটির শীর্ষস্থানীয় গবেষণাপত্...










