দক্ষিণ চীন সাগরে উত্তেজনা না বাড়াতে যুক্তরাষ্ট্রকে চীনের আহ্বান
দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বাড়ানো ও বিরোধ উসকে দেওয়া বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন।
শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন এ আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সাম্প্রতিক এক বক্তব্যের জবাবে তিনি এ মন্তব্য করেন।
৮ আগস্ট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছিল, হুয়াংইয়ান দ্বীপ এলাকায় চীনের জাতীয় প্রকৃতি সংরক্ষণ এলাকা প্রতিষ্ঠার উদ্যোগ এবং ফিলিপাইনের জেলেদের তথাকথিত ঐতিহ্যবাহী মাছ ধরার এলাকায় প্রবেশে বাধা দেওয়ার প্রচেষ্টা তারা মেনে নেবে না।
এর জবাবে কুও চিয়াখুন বলেন, হুয়াংইয়ান দ্বীপ সবসময়ই চীনের ভূখণ্ডের অংশ। তাই সেখানে জাতীয় প্রকৃতি সংরক্ষণ এলাকা প্রতিষ্ঠা ও পরিচালনা করা চীনের সার্বভৌম অধিকারের বিষয়।
তিনি আরও বলেন, দক্ষিণ চীন সাগর নিয়ে যুক্তরাষ্ট্রের অন্য দেশকে সমালোচনা করার অবস্থান নেই। ২০১৬ সালের দক্ষিণ চীন সাগর বিষয়ক সালিশি রায়কে চীন অ...












