চীনের মহান লং মার্চের ৯০তম বার্ষিকীতে মহাকাশ থেকে নভোচারীদের বার্তা
চীনের সাধারণ কর্মজীবী ও কৃষকদের রেড আর্মির লং মার্চের ৯০তম বার্ষিকী উপলক্ষে একটি ভিডিওবার্তা পাঠিয়েছেন থিয়ানকোং মহাকাশ স্টেশনে অবস্থানরত শেনচৌ-২৩ নভোচারীরা। বুধবার পাঠানো এ বার্তায় আধুনিক চীনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অভিযানের কথা তুলে ধরা হয়।
১৯৩৪ থেকে ১৯৩৬ সাল পর্যন্ত লং মার্চ ছিল চীনের গণমানুষের একটি সামরিক অভিযান। পরবর্তী সময়ে এটি আধুনিক চীনের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে পরিণত হয়। অভিযানে সেনারা দেশের দুর্গম অঞ্চল পাড়ি দিয়ে নতুন বিপ্লবী ঘাঁটি প্রতিষ্ঠা করেন। এই অভিযান সহনশীলতা ও অধ্যবসায়ের প্রতীক হয়ে ওঠে। সেনাদের কেউ কেউ ১২ হাজার ৫০০ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দেন। এ সময় তাদের ক্ষুধা, তৃষ্ণা ও তীব্র শীত সহ্য করতে হয়।
শেনচৌ-২৩-এর কমান্ডার চু ইয়াংহু ও তার দুই সহযাত্রী চাং চিইয়ুয়ান ও লি চিয়াইয়িং তাদের অভিযানে লং মার্চের চেতনা কীভাবে অনুপ্রেরণা জোগায়, তা তুলে ধরেন।
চু বলে...











