দক্ষিণ কুরিল দ্বীপপুঞ্জ রাশিয়ার ভূখণ্ড ছিল, আছে এবং ভবিষ্যতেও রাশিয়ার ভূখণ্ডই থাকবে: মেদভেদেভ
দক্ষিণ কুরিল দ্বীপপুঞ্জ, যা জাপানে ‘উত্তরাঞ্চলীয় ভূখণ্ড’ নামে পরিচিত তা রাশিয়ার ভূখণ্ড ‘ছিল, আছে এবং ভবিষ্যতেও রাশিয়ার ভূখণ্ডই থাকবে’ বলে মন্তব্য করেছেন রুশ নিরাপত্তা পরিষদের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভ।
তিনি বলেন, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির এই দ্বীপগুলোকে ‘অবিচ্ছেদ্যভাবে জাপানের’ দাবি করে দেওয়া বক্তব্যে কোনো পরিবর্তন আসবে না।
এর আগে বৃহস্পতিবার তাকাইচি বিরোধপূর্ণ একটি দ্বীপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরের বিরুদ্ধে ‘তীব্র প্রতিবাদ’ জানান। টোকিওতে এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, জাপান এই সফর ‘কোনোভাবেই মেনে নিতে পারে না’। তিনি জোর দিয়ে বলেন, উত্তরাঞ্চলীয় ভূখণ্ড জাপানের ‘অবিচ্ছেদ্য ভূখণ্ড’।
এ কথার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার মেদভেদেভ বলেন, দক্ষিণ কুরিল দ্বীপপুঞ্জকে অবিচ্ছেদ্যভাবে জাপানের ভূখণ্ড দাবি করে তাকাইচি ‘যত খুশি বুলি আওড়াতে পারেন’।
তিনি বলেন, যারা দক্ষিণ কুরিল দ...









