abc, Author at Mati News - Page 26 of 524
Tuesday, September 15

Author: abc

ডলারের বিপরীতে আরও শক্তিশালী চীনা ইউয়ান

ডলারের বিপরীতে আরও শক্তিশালী চীনা ইউয়ান

China
মার্কিন ডলারের বিপরীতে আরও শক্তিশালী হয়েছে চীনের মুদ্রা রেনমিনবি বা ইউয়ান। সোমবার চীনের বৈদেশিক মুদ্রা বাণিজ্য ব্যবস্থার প্রকাশিত তথ্য অনুযায়ী, ডলারের বিপরীতে ইউয়ানের কেন্দ্রীয় সমতা হার ২০ পিপস শক্তিশালী হয়ে দাঁড়িয়েছে ৬.৭৮৮৪ ইউয়ানে। চীনের স্পট বৈদেশিক মুদ্রা বাজারের প্রতি কার্যদিবসে ইউয়ানের মূল্য কেন্দ্রীয় মধ্যবর্তী মূল্য থেকে সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত ওঠানামা করতে পারে। এই কেন্দ্রীয় হার নির্ধারণ করা হয় আন্তঃব্যাংক বাজার খোলার আগে বাজার-নির্ধারকদের দেওয়া দরগুলোর গড়ের ভিত্তিতে। সূত্র: সিএমজি...
প্রযুক্তি ও শিল্পকলার মেলবন্ধনে চীনের এআই গালা, উন্মোচন ভবিষ্যৎ সৃজনশীলতার

প্রযুক্তি ও শিল্পকলার মেলবন্ধনে চীনের এআই গালা, উন্মোচন ভবিষ্যৎ সৃজনশীলতার

China, Tech news
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সৃজনশীলতার নতুন সম্ভাবনা তুলে ধরে চীনে অনুষ্ঠিত হলো ২০২৬ চায়না এআই গালা। রোববার রাতে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) সিসিটিভি-১ চ্যানেল, অনলাইন প্ল্যাটফর্মসহ বিভিন্ন গণমাধ্যমে একযোগে সম্প্রচার করা হয় জমকালো এই আয়োজন। প্রযুক্তি ও শিল্পকলার অনন্য সমন্বয়ে সাজানো এবারের এআই গালায় উঠে আসে ভবিষ্যতের সৃজনশীলতার নানা দিক। গালার অন্যতম আকর্ষণ ছিল মানুষ ও মেশিনের যৌথ পরিবেশনা। প্রযুক্তির সঙ্গে শিল্পকলার এই মেলবন্ধন দেখিয়েছে এ আই শুধু তথ্যপ্রযুক্তি বা শিল্প উৎপাদনের ক্ষেত্রেই নয়, সৃজনশীলতা ও বিনোদনের জগতেও নতুন সম্ভাবনার দ্বার খুলছে। বিভিন্ন বুদ্ধিমান ইনস্টলেশন ও উদ্ভাবনী আয়োজনের মাধ্যমে প্রযুক্তি কীভাবে মানুষের সৃজনশীলতাকে আরও বিস্তৃত করতে পারে, সেটিও তুলে ধরা হয় অনুষ্ঠানে। সূত্র: সিএমজি ....
বেইজিংয়ে বসছে বিশ্ব সেবা-বাণিজ্যের বড় আসর, শুরু হলো মিডিয়া নিবন্ধন

বেইজিংয়ে বসছে বিশ্ব সেবা-বাণিজ্যের বড় আসর, শুরু হলো মিডিয়া নিবন্ধন

China
চীনের রাজধানী বেইজিংয়ে আগামী ৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে ২০২৬ চায়না ইন্টারন্যাশনাল ফেয়ার ফর ট্রেড ইন সার্ভিসেস (সিফটিস)। বিশ্বের সেবা খাতের অন্যতম গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক বাণিজ্য মেলার সংবাদ সংগ্রহের জন্য মিডিয়া নিবন্ধন শুরু হয়েছে সোমবার থেকে, চলবে ২৬ আগস্ট পর্যন্ত। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশ-বিদেশের সাংবাদিকরা অনলাইনে সিফটিসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘জয়েন দ্যা ফেয়ার’ অপশনে ক্লিক করে মিডিয়া নিবন্ধন নির্বাচন করে নিবন্ধন করতে পারবেন। পাঁচ দিনব্যাপী এবারের সিফটিস অনুষ্ঠিত হবে ৯ থেকে ১৩ সেপ্টেম্বর বেইজিংয়ে। সাংবাদিকদের মিডিয়া পাস কখন এবং কীভাবে সংগ্রহ করতে হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য যথাসময়ে সিফটিসের অফিসিয়াল ওয়েবসাইটের মিডিয়া সেন্টার বিভাগে প্রকাশ করা হবে। চীনের ক্রমবর্ধমান সেবা অর্থনীতি এবং বৈশ্বিক বাণিজ্যে দেশটির ভূমিকার প্রেক্ষাপটে এবারের সিফটিসকে ঘিরে আন্তর্জাতিক ব্যবসায়ী ...
চীনে গ্রীষ্মকালীন সিনেমার ব্যবসায় চাঙা

চীনে গ্রীষ্মকালীন সিনেমার ব্যবসায় চাঙা

China, Entertainment
চীনে চলতি বছরের গ্রীষ্মকালীন চলচ্চিত্র মৌসুমে সিনেমার টিকিট বিক্রি তাক লাগানোর মতো। এবার বিক্রি ছাড়িয়েছে ৮৫০ কোটি ইউয়ান। পহেলা জুন থেকে আগস্টের ৩১ তারিখ পর্যন্ত অগ্রিম বিক্রয়সহ এ আয় হয়েছে। গ্রীষ্মকালীন চলচ্চিত্র মৌসুমের এ সময়ে টানা ৩০ দিন দৈনিক বক্স অফিস আয় ১০ কোটি ইউয়ানের ওপরে ছিল। এখন পর্যন্ত সিনেমা দেখেছেন ২৩ কোটি ৩০ লাখের বেশি দর্শক। গ্রীষ্মকালীন বক্স অফিসে সবচেয়ে এগিয়ে আছে স্পোর্টস কমেডি ‘কুং ফু সকার’, অ্যানিমেটেড কমেডি-অ্যাডভেঞ্চার ‘অল উইশেস কাম ট্রু’ এবং সুপারহিরো সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। তিনটি সিনেমা মিলে মোট আয়ের প্রায় ৬০ শতাংশ এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, চীনের বিশাল চলচ্চিত্র বাজার এবং ক্রমবর্ধমান অফলাইন বিনোদন খাত বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে। ফলে শুধু সিনেমা প্রদর্শন নয়, চলচ্চিত্র বিনিয়োগ ও বিতরণের বৈশ্বিক কেন্দ্র হিসেবেও চীনের গুরুত্ব বাড়ছে। কেপিএমজি চ...
অভ্যন্তরীণ ভোগ বা চাহিদা বাড়াতে চীনের উদ্ভাবনমুখী পদক্ষেপ

অভ্যন্তরীণ ভোগ বা চাহিদা বাড়াতে চীনের উদ্ভাবনমুখী পদক্ষেপ

China
মাহমুদ হাশিম হেলিকপ্টারটি যখন মাটি ছেড়ে উপরে ওঠে, তখন এর যাত্রীরা 'জেড ড্রাগন স্নো মাউন্টেন'-এর এমন এক দৃশ্য উপভোগ করার সুযোগ পান, যা তাঁরা আগে কখনও কল্পনাও করেননি। ইউনান প্রদেশের লিচিয়াং-এ অবস্থিত এই হেলিকপ্টার পরিষেবাটি শহর এবং এর আশেপাশের প্রাকৃতিক দৃশ্য আকাশ থেকে দেখার (ফ্লাইটসিয়িং) সুযোগ করে দেয়। এর মধ্যে 'জেড ড্রাগন স্নো মাউন্টেন' পর্যটকদের প্রধান আকর্ষণ হিসেবে বিবেচিত হয়; বরফে ঢাকা পাহাড়ের চূড়া এবং হিমবাহের মনোরম দৃশ্য এখানে দেখা যায়। পাহাড়ের ওপর দিয়ে কম উচ্চতায় ভ্রমণের এই ব্যবস্থাটি একটি উদাহরণ যে, কীভাবে চীন তার পর্যটন খাতকে নতুন রূপ দিচ্ছে এবং ভোগের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। সেবা খাতের ভোগ বা ব্যবহারের ওপর চীন সত্যিকার অর্থেই গুরুত্ব দিচ্ছে। লিচিয়াংয়ের উদাহরণ চীনের সেই গুরুত্ব এবং তা বাস্তবায়ন কৌশলেরই একটি চিত্র তুলে ধরে, যা সেবা খাতে ভোগ বৃদ্ধির বিষয়ে দেশ...
চীনের বক্স অফিসের আয় ২৪ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে

চীনের বক্স অফিসের আয় ২৪ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে

China, Entertainment
আজ (রোববার) পর্যন্ত চীনে, ২০২৬ সালের গ্রীষ্মকালীন বক্স অফিসের আয় ৮.৩ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যায়। আর চলতি বছর এখন পর্যন্ত মোট বক্স অফিস আয় ছাড়িয়েছে ২৪ বিলিয়ন ইউয়ান। চীনের জাতীয় চলচ্চিত্র প্রশাসন এ তথ্য জানিয়েছে। প্রাপ্ত তথ্যানুসারে, বক্স অফিসের প্রতি ১ ইউয়ান আয় সংশ্লিষ্ট শিল্পের ১৫.৭৭ ইউয়ান উত্পাদনকে চালিত করতে পারে। অনুমান করা হচ্ছে যে, এই বছর সমগ্র চলচ্চিত্র শিল্প-শৃঙ্খলের মোট উত্পাদনের পরিমাণ ৩৭০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যাবে। চীন ২০২৬ সালকে ‘চলচ্চিত্র অর্থনীতি প্রসারের বছর’ হিসেবে ঘোষণা করেছে। এ বছর সিনেমা দেখার খরচ আরও কমাতে এবং ভোক্তাদের মধ্যে নতুন প্রাণ সঞ্চার করতে, চলচ্চিত্র খাতে ১.২ বিলিয়ন ইউয়ানের ভর্তুকিও দেওয়া হচ্ছে। সম্প্রতি, বেইজিং সিনেমা দেখার জন্য মোট ২ কোটি ইউয়ান ভর্তুকি বরাদ্দ করেছে, যেখানে প্রতি টিকিটে ২ থেকে ৬০ ইউয়ান পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এই বছর বেইজিং তৃতীয়ব...
আর্কটিকে চীনের ‘সুয়েলং ২’-এর নতুন মিশন শুরু

আর্কটিকে চীনের ‘সুয়েলং ২’-এর নতুন মিশন শুরু

China
আর্কটিক মহাসাগরে, চীনের বরফভাঙা জাহাজ ‘সুয়েলং ২’-এর ১৬তম মিশন, আজ (রোববার) শুরু হয়েছে। মিশন চলাকালে জাহাজটি বরফের কোর নমুনা সংগ্রহ এবং সমুদ্রের বরফ দূর থেকে পর্যবেক্ষণের মতো ২০টিরও বেশি কার্যক্রম পরিচালনা করবে। এটি আর্কটিক সমুদ্রের বরফের দ্রুত পরিবর্তন, তার কার্যপ্রণালী এবং বাস্তুতন্ত্রের বিবর্তন অধ্যয়নের জন্য বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত সরবরাহ করবে। সূত্র: সিএমজি...
‘জাপানের উচিত জনগণের কথা শোনা এবং পারমাণবিক ইস্যুতে আগুন নিয়ে খেলা বন্ধ করা’

‘জাপানের উচিত জনগণের কথা শোনা এবং পারমাণবিক ইস্যুতে আগুন নিয়ে খেলা বন্ধ করা’

China
জাপানি কর্তৃপক্ষের উচিত জনগণের কথা শোনা এবং পারমাণবিক ইস্যুতে আগুন নিয়ে খেলা বন্ধ করা। গত ৭ আগস্ট, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান, বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ মন্তব্য করেন। মুখপাত্র বলেন, প্রায় ৮০ শতাংশ জাপানি ‘তিন দফা পারমাণবিক-অস্ত্রবিহীন নীতি’ মেনে চলার পক্ষে এবং অন্য কোনো দেশের সাথে জাপানের ‘পারমাণবিক অংশীদারিত্বের’ বিরোধিতা করে। এটা জাপানের মূলধারার জনমতের স্পষ্ট পারমাণবিক-বিরোধী অবস্থান এবং জাপানি জনগণের কষ্টার্জিত শান্তি ও সমৃদ্ধির প্রতি ভালোবাসাকে সম্পূর্ণরূপে প্রতিফলিত করে। বস্তুত, তথাকথিত ‘পারমাণবিক বিকল্প’ ঘিরে জাপানি কর্তৃপক্ষের প্রকাশ্য প্রচারণা এবং ‘তিন দফা পারমাণবিক-অস্ত্রবিহীন নীতি’ লঙ্ঘনের প্রচেষ্টা, জাপানের ডানপন্থী শক্তিগুলোর ক্রমবর্ধমান রাজনৈতিক ও সামরিক উচ্চাকাঙ্ক্ষাকে উন্মোচিত করে, যা ১০ কোটিরও বেশি জাপানির ভবিষ্যত্ নিয়ে জুয়া খেলার সামিল।...
ডিসেম্বরে চুহাই ও ম্যাকাওয়ে অনুষ্ঠিত হবে এআইই এক্সপো

ডিসেম্বরে চুহাই ও ম্যাকাওয়ে অনুষ্ঠিত হবে এআইই এক্সপো

China
চীনের কুয়াংতুং প্রদেশের চুহাই ও ম্যাকাওয়ে একযোগে, আগামী ৩ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে, গ্লোবাল ইন্টেলিজেন্ট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইলেকট্রনিক্স এক্সপো (এআইই এক্সপো)। সম্প্রতি এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য প্রকাশ করা হয়। এবারের এক্সপো-তেও ‘এক প্রদর্শনী, দুই শহর’ মডেল অনুসরণ করা হবে। একে গ্রেটার বে এরিয়ার ইন্টেলিজেন্ট ম্যানুফ্যাকচারিংকে বিশ্বের সাথে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ জানালায় পরিণত করার চেষ্টা করা হবে। প্রথম এক্সপোর সাফল্যের ওপর ভিত্তি করে, দ্বিতীয় এআইই ইলেকট্রনিক্স এক্সপো আরও সম্প্রসারিত ও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। এতে এক হাজারেরও বেশি প্রযুক্তি সংস্থা এবং দেশ-বিদেশ থেকে ৫০ হাজার পেশাদার পরিদর্শকের সমাগম ঘটবে। সূত্র: সিএমজি...
সলোমন দ্বীপপুঞ্জের ‘এক-চীননীতি’-র প্রশংসায় বেইজিং

সলোমন দ্বীপপুঞ্জের ‘এক-চীননীতি’-র প্রশংসায় বেইজিং

China
সলোমন দ্বীপপুঞ্জের নতুন সরকারের ‘এক-চীননীতি’-তে অবিচল থাকার ঘোষণাকে বেইজিং স্বাগত জানায় ও প্রশংসা করে। গত ৭ আগস্ট, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান, এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রীর সংশ্লিষ্ট ভাষণ প্রসঙ্গে মুখপাত্র বলেন, বিশ্বে শুধুমাত্র একটি চীন রয়েছে,তাইওয়ান হচ্ছে চীনের একটি অবিচ্ছেদ্য অংশ, এবং গণপ্রজাতন্ত্রী চীন সরকারই সমগ্র চীনের প্রতিনিধিত্বকারী একমাত্র বৈধ সরকার। এটি আন্তর্জাতিক সমাজে ব্যাপকভাবে স্বীকৃত একটি সত্য। তিনি বলেন, সলোমন দ্বীপপুঞ্জের নতুন সরকারের ‘এক-চীননীতি’ দ্বিপাক্ষিক সম্পর্কের রাজনৈতিক ভিত্তিকে শক্তিশালী করবে এবং পারস্পরিক সহযোগিতা গভীর করার জন্য প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি করবে। চীন সলোমন দ্বীপপুঞ্জের সাথে অব্যাহতভাবে, নতুন যুগের পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন উন্নয়নের ভিত্তিতে, সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক...
চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪১৮৮০ কোটি মার্কিন ডলার

চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪১৮৮০ কোটি মার্কিন ডলার

China
চলতি বছরের জুলাই মাস পর্যন্ত, চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪১৮৮০ কোটি মার্কিন ডলারে পৌঁছায়, যা জুন মাসের শেষের তুলনায় ২৫০ কোটি মার্কিন ডলার বেশি; বৃদ্ধির হার ০.০৭ শতাংশ। চীনের রাষ্ট্রীয় বৈদেশিক মুদ্রা প্রশাসনের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। ২০২৬ সালের জুলাই মাসে, চীনের অর্থনীতি কাঠামোগতভাবে উন্নত হওয়ার প্রবণতা প্রদর্শন করেছে এবং দৃঢ় স্থিতিস্থাপকতা ও সক্রিয়তা প্রদর্শন করছে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ স্থিতিশীল রাখার পক্ষে সহায়ক। সূত্র: সিএমজি...
চলতি বছরের প্রথমার্ধে ৩৪৬.৩ কোটি পার্সনটাইমস চীনা অভ্যন্তরীণ ভ্রমণ করেছেন

চলতি বছরের প্রথমার্ধে ৩৪৬.৩ কোটি পার্সনটাইমস চীনা অভ্যন্তরীণ ভ্রমণ করেছেন

Default
২০২৬ সালের প্রথমার্ধে, ৩৪৬.৩ কোটি পার্সনটাইমস চীনা অভ্যন্তরীণ ভ্রমণ করেছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৭.৮ কোটি বেশি। এর মধ্যে, শহুরে বাসিন্দাদের অভ্যন্তরীণ ভ্রমণের সংখ্যা ছিল ২৫৯.৪ কোটি, যা গত বছরের একই সময়ের চেয়ে ৫.৮ শতাংশ বেশি; গ্রামীণ বাসিন্দাদের ভ্রমণের সংখ্যা ছিল ৮৬.৯ কোটি, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪.৩ শতাংশ বেশি। প্রান্তিক হিসেবে দেখলে, চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনাদের অভ্যন্তরীণ ভ্রমণের সংখ্যা ছিল ১৯০.১ কোটি, যা গত বছরের একই সময়ের চেয়ে ৬.০ শতাংশ বেশি; দ্বিতীয় প্রান্তিকে ভ্রমণের সংখ্যা ছিল ১৫৬.২ কোটি, যা গত বছরের তুলনায় ৪.৮ শতাংশ বেশি। ২০২৬ সালের প্রথমার্ধে, চীনাদের অভ্যন্তরীণ ভ্রমণের মোট ব্যয় ছিল ৩.২১ ট্রিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়কালের চেয়ে ২.০ শতাংশ বেশি। এর মধ্যে, শহুরে বাসিন্দাদের ভ্রমণ-ব্যয় ছিল ২.৬৬ ট্রিলিয়ন ইউয়ান, যা গত বছরের চেয়ে ২.২ শতাংশ বেশি; আর গ...
সিচাংয়ে সাইক্লিং প্রতিযোগিতায় শিরোপা জিতলেন রামান সিশকো

সিচাংয়ে সাইক্লিং প্রতিযোগিতায় শিরোপা জিতলেন রামান সিশকো

China
চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলে শেষ হল চায়না সিচাং ট্রান্স-হিমালয়া আন্তর্জাতিক সাইক্লিং প্রতিযোগিতা। বৃহস্পতিবার শিগাতসে শহরে শেষ ধাপের প্রতিযোগিতার মধ্য দিয়ে এবারের আয়োজন শেষ হয়। শেষ ধাপে গিয়ানতসে কাউন্টি থেকে শিগাতসে শহরের কেন্দ্র পর্যন্ত ৯০ দশমিক ১৮ কিলোমিটার পথ পাড়ি দেন সাইক্লিস্টরা। পথে তারা তিব্বতি সংস্কৃতির বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা ও নয়াংচু নদী উপত্যকার মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগের সুযোগ পান। রেসের পঞ্চম ও শেষ ধাপে জয় পেয়েছেন চায়না আন্তা মেনটেক দলের দক্ষিণ আফ্রিকার সাইক্লিস্ট উইলেম জ্যাকোবাস স্মিট। তিনি সময় নেন ১ ঘণ্টা ৪২ মিনিট ১৫ সেকেন্ড। এ ধাপে অস্ট্রেলিয়ার ক্যামেরন নিকোলাস স্কট দ্বিতীয় এবং ইতালির দাভিদে পারসিকো তৃতীয় হন। তবে পাঁচ ধাপ মিলিয়ে সামগ্রিকভাবে সেরা হয়েছেন লি নিং স্টার দলের রামান সিশকো। সব ধাপ মিলিয়ে তার মোট সময় লেগেছে ১১ ঘণ্টা ৬ মিনিট ৫০ সেকেন্ড। এর ফলে তিনি রেসে...
বেইজিংয়ে আন্তর্জাতিক মৌলিক বিজ্ঞান কংগ্রেসে, অংশ নিয়েছেন বিশ্বের শীর্ষ বিজ্ঞানীরা

বেইজিংয়ে আন্তর্জাতিক মৌলিক বিজ্ঞান কংগ্রেসে, অংশ নিয়েছেন বিশ্বের শীর্ষ বিজ্ঞানীরা

China
চীনের রাজধানী বেইজিংয়ে শুরু হয়েছে আন্তর্জাতিক মৌলিক বিজ্ঞান কংগ্রেস ২০২৬। রোববার ইয়ানছি লেকে শুরু হওয়া দুই সপ্তাহের এই আয়োজনে চীনসহ বিভিন্ন দেশের এক হাজারের বেশি বিজ্ঞানী, গবেষক ও তরুণ শিক্ষার্থী অংশ নিয়েছেন। আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন চারজন ফিল্ডস মেডেলজয়ী বিজ্ঞানী—শিং-থু ইয়াউ, ম্যাক্সিম কন্তসেভিচ, মার্টিন হেয়ারার ও কাওচের বিরকার। আরও ছিলেন টিউরিং অ্যাওয়ার্ডজয়ী রবার্ট টারজান। এবারের কংগ্রেসে মৌলিক বিজ্ঞানে অসাধারণ অবদানের জন্য নয়জন বিশিষ্ট বিজ্ঞানীকে আইসিবিএস মেডেল দেওয়া হয়েছে। এই সম্মাননা দেওয়া হয় মৌলিক বিজ্ঞানে যুগান্তকারী ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে। বিজ্ঞান ও গবেষণার অগ্রগতিতে বিশেষ ভূমিকা রাখার জন্য তাদের এই সম্মান জানানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের ৮০ জনের বেশি শীর্ষস্থানীয় বিজ্ঞানী, ৪০০ জনের বেশি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক এবং ৩০টিরও বেশি দেশের বিশ্ববিদ্যা...
আর্কটিকে প্রথম বরফ স্টেশন জরিপ শুরু করল চীনের ‘সুয়েলং-২’

আর্কটিকে প্রথম বরফ স্টেশন জরিপ শুরু করল চীনের ‘সুয়েলং-২’

China
আর্কটিক মহাসাগরের কেন্দ্রীয় অংশে প্রথমবার বরফ স্টেশন জরিপ শুরু করেছে চীনের গবেষণাজাহাজ ‘সুয়েলং-২’। রোববার দেশটির ১৬তম আর্কটিক অভিযানের অংশ হিসেবে প্রায় ৮৪ ডিগ্রি উত্তর অক্ষাংশের কাছে এই গবেষণা কার্যক্রম শুরু হয়। এই অভিযানে আর্কটিকের পরিবর্তনশীল পরিবেশ নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে দ্রুত গলে যাওয়া বরফের প্রভাব এবং সেখানকার সামুদ্রিক পরিবেশের পরিবর্তন পর্যবেক্ষণ করা হবে। চীনা গবেষণা দল সাতটি বরফ স্টেশনে ২০টির বেশি বৈজ্ঞানিক গবেষণা কার্যক্রম পরিচালনা করবে। এর মধ্যে রয়েছে বরফের ওপর ভাসমান বয়া স্থাপন, বরফের নমুনা সংগ্রহ এবং সমুদ্রের বরফের ওপর রিমোট সেন্সিং পর্যবেক্ষণ। গবেষকরা একই সঙ্গে আর্কটিকের বায়ুমণ্ডল, সমুদ্রের বরফ, ওপরের স্তরের সমুদ্র এবং বরফের নিচের সামুদ্রিক বাস্তুতন্ত্র নিয়ে তথ্য সংগ্রহ করবেন। গবেষণায় পাওয়া তথ্য আর্কটিক অঞ্চলের বরফ দ্রুত গলে য...