ডলারের বিপরীতে ইউয়ানের মান বাড়ল - Mati News
Thursday, November 5

ডলারের বিপরীতে ইউয়ানের মান বাড়ল

মার্কিন ডলারের বিপরীতে চীনের মুদ্রা রেনমিনবি বা ইউয়ানের কেন্দ্রীয় বিনিময় হার ২৪ পয়েন্ট বেড়ে ৬ দশমিক ৭১৫৬-এ দাঁড়িয়েছে। বৃহস্পতিবার চীনের বৈদেশিক মুদ্রা লেনদেন ব্যবস্থা এ তথ্য জানিয়েছে।

চীনের বৈদেশিক মুদ্রার স্পট বাজারে প্রতিদিনের লেনদেনে ইউয়ানের বিনিময় হার কেন্দ্রীয় নির্ধারিত হারের তুলনায় সর্বোচ্চ ২ শতাংশ বাড়তে বা কমতে পারে।

প্রতিদিন আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রাবাজার খোলার আগে বাজারের বিভিন্ন অনুমোদিত লেনদেনকারীর দেওয়া দরের ‘ওয়েটেড গড়’ হিসাবের ভিত্তিতে ডলারের বিপরীতে ইউয়ানের কেন্দ্রীয় বিনিময় হার নির্ধারণ করা হয়।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *