বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন, চিকিৎসা অবকাঠামো নির্মাণ এবং উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
‘বাংলাদেশে আলোকযাত্রা’ কর্মসূচীর আওতায় চীনের ইউননান প্রদেশের চিকিৎসকদের উদ্যোগে ১০০ জন ছানি রোগীর সফল অস্ত্রোপচার সম্পন্ন হওয়া উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'নিজস্ব উদ্যোগ ও ব্যয়ে বাংলাদেশে এসে রোগীদের চিকিৎসা দেওয়া চীন-বাংলাদেশ বন্ধুত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। সামনের দিনগুলোতে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারস্পরিক আস্থার ভিত্তিতে স্বাস্থ্যখাতে সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।'
তিনি আরও বলেন, 'বাংলাদেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপ...








