সবুজ উন্নয়ন ও বন সংরক্ষণে যৌথ উদ্যোগের আহ্বান চীনের উপ-প্রধানমন্ত্রীর
পরিবেশ সংরক্ষণে চীনের ধারণা ও বাস্তব প্রয়োগের ফলে ঐতিহাসিক, রূপান্তরমূলক এবং সার্বিক পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন চীনের উপ-প্রধানমন্ত্রী হ্য লিফেং। চীনের কুয়াংতোং প্রদেশের শেনচেনে অনুষ্ঠিত ২০২৬ সালের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা-এপেকের বনমন্ত্রী পর্যায়ের বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি আরও বলেন, দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দীর্ঘমেয়াদি সামাজিক স্থিতিশীলতা বজায় রেখেই চীন এমন একটি আধুনিকায়নের পথ অনুসরণ করেছে, যেখানে মানুষ ও প্রকৃতির মধ্যে সুষম সহাবস্থান নিশ্চিত করা হয়েছে।
তিনি বলেন, এশিয়া-প্যাসিফিক অঞ্চল বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ বনসম্পদ ও বৈচিত্র্যময় প্রতিবেশব্যবস্থার অন্যতম কেন্দ্র। বিশ্বের মোট বনাঞ্চলের অর্ধেকেরও বেশি এই অঞ্চলে অবস্থিত।
চীনা উপ-প্রধানমন্ত্রী আরও বলেন, বৈশ্বিক পরিবেশগত নিরাপত্তা রক্ষা, পরিবেশবান্ধব সংস্কৃতি গড়ে তোলা এবং সবুজ উন্নয়নের ধারণা ছ...











