abc, Author at Mati News - Page 68 of 528
Sunday, September 20

Author: abc

চীন-সিঙ্গাপুর সম্পর্ক জোরদারে আলোচনা

চীন-সিঙ্গাপুর সম্পর্ক জোরদারে আলোচনা

China
সিঙ্গাপুর পার্লামেন্টের স্পিকার সিয়া কিয়ান পেংয়ের সঙ্গে শুক্রবার বৈঠক সেরেছেন চীনের জাতীয় গণকংগ্রেস (এনপিসি)’র স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্যচি। রাজধানী বেইজিংয়ে বৈঠকে দু’দেশের রাজনৈতিক আস্থা বৃদ্ধি, অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো এবং সহযোগিতা জোরদারে আলোচনা হয়। চীনের শীর্ষ আইনপ্রণেতা বলেন, গেল বছর চীন ও সিঙ্গাপুর কূটনৈতিক সম্পর্কের ৩৫ বছর পূর্তি উদযাপন করেছে। একইসঙ্গে দু’দেশের শীর্ষ নেতাদের বৈঠক দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ দিক নির্দেশনাও দিয়েছে। তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল অর্থনীতি, পরিচ্ছন্ন জ্বালানি ও বিজ্ঞান প্রযুক্তি উদ্ভাবনের মতো খাতে সহযোগিতা আরও বাড়াতে চায় চীন। এ ছাড়া উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন। বৈঠকে সিঙ্গাপুরের স্পিকার সিয়া কিয়ান পেং ‘এক চীন নীতি’র প্রতি ফের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, চীনের...
চীনে ক্রায়োজেনিক প্রযুক্তিতে রকেট ট্যাংক ডোমের উৎপাদনে সাফল্য

চীনে ক্রায়োজেনিক প্রযুক্তিতে রকেট ট্যাংক ডোমের উৎপাদনে সাফল্য

China
ফয়সল আবদুল্লাহ চীনের একটি গবেষণা দল অত্যাধুনিক ক্রায়োজেনিক বা অতিশীতল ফর্মিং প্রযুক্তি ব্যবহার করে রকেটের প্রপেল্যান্ট ট্যাংকের গম্বুজ অংশের বড় আকারের উৎপাদন সফলভাবে শুরু করেছে। এই প্রযুক্তির মাধ্যমে উৎপাদন সময় ৯০ শতাংশেরও বেশি কমেছে, যা মহাকাশ শিল্পে একটি বড় অগ্রগতি। গবেষণাটি পরিচালনা করেছে তালিয়ান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কারিগরি প্রকৌশল স্কুল। তারা বিশ্বের প্রথম বড় আকারের ক্রায়োজেনিক ফর্মিং প্রেস তৈরি করেছে, যা দুই মিটারের বেশি ব্যাসের অ্যালুমিনিয়াম সংকর ধাতুর একখণ্ড রকেট ট্যাংক ডোম তৈরিতে সক্ষম। একটি চীনা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করে বর্তমানে এই প্রযুক্তির মাধ্যমে বছরে প্রায় ১,০০০টি ট্যাংক ডোম উৎপাদনের সক্ষমতা অর্জিত হয়েছে চীনের। তালিয়ান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীন কারিগরি প্রকৌশল স্কুলের গবেষক ফান সিয়াওবো বলেন, ‘ক্রায়োজেনিক ফর্মিং-এর মূল চাবিকাঠি হলো বড় প্লে...
চীনের ভাইস প্রেসিডেন্ট সঙ্গে সিঙ্গাপুর পার্লামেন্ট স্পিকারের বৈঠক

চীনের ভাইস প্রেসিডেন্ট সঙ্গে সিঙ্গাপুর পার্লামেন্ট স্পিকারের বৈঠক

China
চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং বলেছেন, চীন ও সিঙ্গাপুর পরস্পরের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এবং গুরুত্বপূর্ণ সহযোগী অংশীদার। তিনি বলেন, দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে চীন সিঙ্গাপুরের সঙ্গে কাজ করতে প্রস্তুত। শুক্রবার সিঙ্গাপুর পার্লামেন্টের স্পিকার সিয়া কিয়ান পেংয়ের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। বহুপাক্ষিক সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করে হান চেং বলেন, উভয় দেশের উচিত সমতা ও শৃঙ্খলাভিত্তিক বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা এবং সর্বজনীন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিশ্বায়নের পক্ষে যৌথভাবে কাজ করা। অন্যদিকে সিঙ্গাপুরের পার্লামেন্ট স্পিকার সিয়া কিয়ান পেং বলেন, সিঙ্গাপুর ও চীন ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী। বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে বিস্তৃত সহযোগিতা গড়ে উঠেছে এবং তা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তিনি বলেন, সিঙ্গাপুর চীনের সঙ্গে তার অংশীদারত্বকে অত্...
ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ করল চীনা দূতাবাস

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ করল চীনা দূতাবাস

China, Cover Story
বাংলাদেশের রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়তা সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস। শুক্রবার অনুষ্ঠিত হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে কয়েক হাজার শিক্ষার্থী ও স্থানীয় সম্প্রদায়ের প্রতিনিধিরাও অংশ নেন। অনুষ্ঠানে বক্তব্যে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, তরুণ প্রজন্মের বিকাশ এবং একটি দেশের ভবিষ্যৎ গঠনে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, এই শিক্ষা সহায়তা সামগ্রী স্থানীয় শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নত করতে সহায়তা করবে এবং শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার পাশাপাশি বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতে উৎসাহিত করবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীনের এই সহা...
 সামরিক উপায়ে মৌলিক সমস্যার সমাধান হবে না: চীনা মুখপাত্র

 সামরিক উপায়ে মৌলিক সমস্যার সমাধান হবে না: চীনা মুখপাত্র

China
জুন ১১: চীন বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে। সামরিক উপায়ে মৌলিক সমস্যার সমাধান হবে না এবং অবশ্যই এই অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভূখণ্ডের অখণ্ডতাকে সম্মান ও রক্ষা করতে হবে। চীন সংশ্লিষ্ট পক্ষগুলোকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে, সংলাপ ও আলোচনায় ফিরে আসতে এবং যত দ্রুত সম্ভব একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী যুদ্ধবিরতি অর্জনের জন্য জোরালোভাবে আহ্বান জানাচ্ছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে নিয়মিত একটি সংবাদ সম্মেলনে একজন সাংবাদিকের ইরানের বর্তমান পরিস্থিতি সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে এ সব কথা বলেছেন। লিন চিয়ান বলেন, সংঘাত শুরু হওয়ার পর থেকে চীন ইরানসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে এবং যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠায় অক্লান্তভাবে কাজ করে যাচ্ছে। সিএমজি...
বৈশ্বিক মানবাধিকার শাসনে চীনের দায়িত্বশীলতার প্রদর্শন

বৈশ্বিক মানবাধিকার শাসনে চীনের দায়িত্বশীলতার প্রদর্শন

China
জুন ১১: “২০২৬ ফোরাম অন গ্লোবাল হিউম্যান রাইটস গাভর্ন্যান্স” উপলক্ষে, সিজিটিএন এবং চীনের রেনমিন বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় নিউ এরা ইন্টারন্যাশনাল কমিউনিকেশন রিসার্চ ইনস্টিটিউটের মাধ্যমে, বিশ্বজুড়ে ৪৩টি দেশের ১২,০০০ উত্তরদাতার উপর একটি প্রশ্নমালা জরিপ পরিচালনা করেছে। বিশ্বব্যাপী উত্তরদাতারা মানবাধিকার উন্নয়নে চীনের অর্জনকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন। তারা মনে করেন যে, চীন অধিকার বাস্তবায়নকে তার জাতীয় শাসনব্যবস্থা ও সক্ষমতার সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত করেছে এবং সময়ের ধারার সাথে সামঞ্জস্যপূর্ণ ও জাতীয় পরিস্থিতির উপযোগী মানবাধিকার উন্নয়নের একটি পথ তৈরি করেছে; যা মূল্যবান শিক্ষা প্রদান করে। চীন একটি জনকেন্দ্রিক শাসন দর্শন মেনে চলে এবং সরকারের শাসনের কার্যকারিতা চীনে মানবাধিকার উন্নয়নের স্তর পরিমাপের একটি গুরুত্বপূর্ণ সূচক হয়ে উঠেছে। বিশ্বব্যাপী উত্তরদাতারা এর উচ্চ প্রশংসা করেছেন, এবং অবক...
বাণিজ্যিক প্রসারে হাইড্রোজেনের উৎপাদন খরচ কমানোর লক্ষ্য চীনের

বাণিজ্যিক প্রসারে হাইড্রোজেনের উৎপাদন খরচ কমানোর লক্ষ্য চীনের

China
পাইলট প্রকল্প পেরিয়ে বড় পরিসরে বাণিজ্যিক ব্যবহারের লক্ষ্যে হাইড্রোজেন উৎপাদন ও সংরক্ষণ খরচ কমাতে জোর প্রচেষ্টা চালাচ্ছে চীন। ১০ম আন্তর্জাতিক হাইড্রোজেন ও ফুয়েল সেল ভেহিকেল কংগ্রেসে অংশ নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের এই প্রযুক্তিগত অগ্রগতি প্রদর্শন করেছে। চীনের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় (২০২৬-২০৩০) হাইড্রোজেন শক্তিকে ভবিষ্যতের শিল্প এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন চালিকাশক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। ২০৩০ সালের মধ্যে দেশজুড়ে ১ লক্ষ ফুয়েল-সেল চালিত গাড়ি নামানো এবং প্রতি কেজি হাইড্রোজেনের দাম ২৫ ইউয়ানের নিচে নামানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা বর্তমান বাজারে ৩৫ ইউয়ানের বেশি। বিশেষজ্ঞরা বলছেন, উদ্বৃত্ত নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহার করে উৎপাদন খরচ প্রতি কেজি ১০ ইউয়ানের নিচে নামানো সম্ভব। এছাড়া, কার্বন ফাইবার প্রযুক্তির মাধ্যমে হাইড্রোজেন সংরক্ষণ ক্ষমতা ১ দশমিক ৫ গুণ বাড়ানো হয়ে...
বিশ্বজুড়ে বাড়ছে চীনা পণ্যের গ্রহণযোগ্যতা: বাণিজ্য মন্ত্রণালয়

বিশ্বজুড়ে বাড়ছে চীনা পণ্যের গ্রহণযোগ্যতা: বাণিজ্য মন্ত্রণালয়

China
জটিল ও প্রতিকূল আন্তর্জাতিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি সত্ত্বেও বিশ্বজুড়ে চীনা পণ্যের গ্রহণযোগ্যতা ক্রমাগত বাড়ছে বলে জানিয়েছেন দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হ্য ইয়াতোং । বৃহস্পতিবার বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। চলতি বছরের শুরু থেকেই চীন তার বৈদেশিক বাণিজ্যের ওপর আসা নানামুখী আন্তর্জাতিক চাপ সফলভাবে মোকাবিলা করেছে জানিয়ে তিনি বলেন দেশটি বাণিজ্যের ধারাবাহিক অগ্রগতির ধারা বজায় রেখেছে। সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম পাঁচ মাসে চীনের বৈদেশিক পণ্য বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ২০ দশমিক ৬৮ ট্রিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৩ শতাংশ বেশি। ইয়াতোং বলেন, ‘চীনা পণ্যের সরবরাহ যেমন স্থিতিশীল ও মান নির্ভরযোগ্য, তেমনি এর প্রযুক্তিও বেশ উন্নত। ফলে বিশ্ববাজারে এর গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে। জানুয়ারি থেকে মে মাসের মধ্যে মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল প...
সাতক্ষীরায় আঙুর চাষে সফল হেলাল উদ্দীন

সাতক্ষীরায় আঙুর চাষে সফল হেলাল উদ্দীন

Agriculture Tips
বিদেশি ফল আঙুর চাষ করে সফলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কৃষি উদ্যোক্তা হেলাল উদ্দিন। পেশায় ট্রাক ড্রাইভার ছিলেন হেলাল উদ্দীন (৪৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার লাবসা বাইপাস সড়কের বাসিন্দা জিন্নাত মোল্লার পুত্র। হেলাল উদ্দীন শখের বশে আঙুর চাষ শুরু করলেও তা এখন পরিণত হয়েছে লাভজনক ব্যবসায়। বাংলাদেশের আবহাওয়ায় আঙুর চাষ করাটা অনেকটা অবাস্তব মনে হলেও তিনি তাতে সফল হয়েছেন। এছাড়া বাংলাদেশে আঙুর চাষ করলে তা টক হয় এমন প্রচলিত ধারণাকেও তিনি ভুল প্রমাণ করেছেন। আর তার এই কাজে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন তার স্ত্রী আলেয়া বেগম। আঙুর চাষ সরজমিনে দেখা যায়, মাচার নিচে সারি সারি ঝুলে আছে থোকা থোকা আঙুর। সবুজ পাতার ফাঁকে কোথাও লাল, কোথাও কালো, কোথাও হলুদ, কোথাও আবার সবুজ রঙে রঙিন হয়ে উঠেছে পুরো বাগান। দেখতে যেমন : অপরূপ সুন্দর, স্বাদেও তেমনি মিষ্টি।  হেলাল উদ্দীন জানান, তিন বছর ...
দিনাজপুরে আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহারে গ্রীষ্মকালীন ফুলকপি চাষে সফল কৃষক

দিনাজপুরে আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহারে গ্রীষ্মকালীন ফুলকপি চাষে সফল কৃষক

Agriculture Tips
কৃষি বিভাগের গ্রীষ্মকালীন সবজি চাষে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ ও সহযোগিতায় গ্রীষ্মকালীন ফুলকপি চাষে সফল হয়েছেন দিনাজপুরের কৃষক মো. ওয়াবাইদুল ইসলাম। ফুলকপি মানেই শীতকাল। এমন ধারণা এখন বদলে দিচ্ছেন দিনাজপুরের কৃষকরা। আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের বীজ এবং কৃষি বিভাগের নিবিড় তত্ত্বাবধানে এবার গ্রীষ্মকালেও সফলভাবে ফুলকপি চাষ করে নতুন সম্ভাবনা দুয়ার উন্মোচন করেছেন চাষিরা। রবি মৌসুমের বাইরে উৎপাদিত এসব সবজিতে মিলছে ভালো দাম। তাই লাভবান হচ্ছেন অসময়ে সবজি চাষি কৃষকরা। আজ দুপুরে দিনাজপুর সদর উপজেলার উত্তর মহেশপুর গ্রামের কৃষক ওবায়দুল ইসলামের গ্রীষ্মকালীন ফুলকপি পরিদর্শন করেছেন দিনাজপুর কৃষি বিভাগের অতিরিক্ত আঞ্চলিক পরিচালক আবু জাফর মোহাম্মদ সাদেক।  তিনি বলেন, ‘আমি অভিভূত। অসময়ে গ্রীষ্মকালীন ফুলকপি চাষে একজন কৃষক ব্যাপক সফলতা অর্জন করেছেন। আমরা এই ধারাবাহিকতা চলমান রাখতে চাই।...
উহানে এআই সংস্থাগুলোর সহায়তায় গড়ে উঠছে স্টার্টআপ কমিউনিটি

উহানে এআই সংস্থাগুলোর সহায়তায় গড়ে উঠছে স্টার্টআপ কমিউনিটি

China
মধ্য চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পের স্টার্টআপগুলোর বিকাশে সহায়তা করতে একাধিক বিশেষ ক্লাস্টার গড়ে তুলছে। এসব ক্লাস্টারের মাধ্যমে নতুন উদ্যোক্তারা একসঙ্গে কাজ করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দ্রুত এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন। এখন পর্যন্ত হুবেই প্রদেশের এআই খাতের শিল্পের আকার ১৬০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে। উহানের তোংহু নিউ টেকনোলজি ডেভেলপমেন্ট জোন, যা ‘অপটিক্স ভ্যালি’ নামেও পরিচিত, এই ধরনের একটি গুরুত্বপূর্ণ ক্লাস্টার। এআই স্টার্টআপ প্রতিষ্ঠান লিংগিন টেকনোলজি মাত্র আট মাস আগে এই কমিউনিটিতে যোগ দেয়। এরই মধ্যে প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা দুই থেকে বেড়ে আটজনে পৌঁছেছে এবং তাদের ব্যবসার পরিধিও সম্প্রসারিত হয়ে ডিভাইসের গবেষণা ও উন্নয়ন পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই কমিউনিটিতে একেকটি কোম্পানি একে অপরের সরবরাহ শৃঙ্খল বা প্রযুক্তিগত ইকোসিস্টেম...
চীনের নিউট্রিনো ডিটেক্টর চুনোয় রেকর্ড সাফল্য

চীনের নিউট্রিনো ডিটেক্টর চুনোয় রেকর্ড সাফল্য

China
ফয়সল আবদুল্লাহ বিশ্বের অন্যতম উন্নত ভূগর্ভস্থ পদার্থবিজ্ঞান পরীক্ষাগার চিয়াংমেন আন্ডারগ্রাউন্ড নিউট্রিনো অবজারভেটর বা চুনো থেকে প্রথম ফলাফল প্রকাশ করেছেন চীনা বিজ্ঞানীরা, যেখানে রহস্যময় কণা নিউট্রিনো নিয়ে রেকর্ড-পর্যায়ের নির্ভুল পরিমাপ পাওয়া গেছে। গবেষণার ফলাফল বুধবার আন্তর্জাতিক জার্নাল নেচার-এর প্রচ্ছদ প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। নিউট্রিনো হলো মহাবিশ্বজুড়ে থাকা অতিক্ষুদ্র ভরহীন কণা, যেগুলোকে ভুতুড়ে কণাও বলা হয়। কারণ নিউট্রিনো প্রায় কোনো পদার্থের সঙ্গেই মিথস্ক্রিয়া করে না। প্রতি সেকেন্ডে সূর্য থেকে আসা ট্রিলিয়ন ট্রিলিয়ন নিউট্রিনো মানবদেহের মধ্য দিয়ে অতিক্রম করলেও আমরা তা টের পাই না। গবেষণা অনুযায়ী, চুনো প্রথম ৫৯ দিনের তথ্য বিশ্লেষণ করে নিউট্রিনোর আচরণ পরিবর্তন (অসিলেশন) সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য অত্যন্ত নির্ভুলভাবে পরিমাপ করতে পেরেছে। এতে আগের তুলনায় অনিশ্চয়তা প...
চীনের ‘হলিউড’-এ বাড়ছে পর্যটকের ভিড়

চীনের ‘হলিউড’-এ বাড়ছে পর্যটকের ভিড়

China, Entertainment
বিশ্বের অন্যতম বৃহৎ চলচ্চিত্র ও টেলিভিশন শুটিং কেন্দ্র চীনের হেংতিয়ান ওয়াল্র্ড স্টুডিওজের নতুন নিমজ্জিত অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। সেখানে দ্রুত বাড়ছে আন্তর্জাতিক পর্যটক এবং অনেকেই ‘চলচ্চিত্র তারকা’ হওয়ার রোমাঞ্চ উপভোগ করতে সেখানে যাচ্ছেন। ভিসা-মুক্ত নীতির সম্প্রসারণ এবং দেশজুড়ে চলচ্চিত্র-ভিত্তিক পর্যটন কার্যক্রম বাড়ানোর ফলে সাম্প্রতিক মাসগুলোতে এই প্রবণতা আরও গতি পেয়েছে। চীনের ‘হলিউড’ খ্যাত পূর্ব চেচিয়াং প্রদেশের তোংইয়াং সিটির এই স্টুডিওটি ঐতিহাসিক নাটকসহ বড় বাজেটের চলচ্চিত্রের বিশাল সেটের জন্য বিখ্যাত। একই সঙ্গে এখানে একটি থিম পার্কও রয়েছে, যেখানে সাংস্কৃতিক ও চলচ্চিত্র-ভিত্তিক নানা আকর্ষণ আছে। ২০২৬ সালের প্রথম পাঁচ মাসে সেখানে বিদেশি পর্যটকের সংখ্যা গত বছরের তুলনায় বিস্ময়করভাবে ৪৫৫ শতাংশ বেড়েছে। এই প্রবৃদ্ধির মূল কারণ হিসেবে ধরা হচ্ছে স্টুডিওত...
গবেষণায় শীর্ষ অবস্থান ধরে রেখেছে চীন: নেচার ইনডেক্স

গবেষণায় শীর্ষ অবস্থান ধরে রেখেছে চীন: নেচার ইনডেক্স

China
জুন ১১, সিএমজি বাংলা ডেস্ক: উচ্চমানের বৈজ্ঞানিক গবেষণায় বিশ্বের শীর্ষস্থানীয় দেশ হিসেবে অবস্থান ধরে রেখেছে চীন। বুধবার প্রকাশিত নেচার ইনডেক্স> ২০২৬ রিসার্চ লিডারস র‌্যাঙ্কিং-এ এ তথ্য উঠে এসেছে। সর্বশেষ র‌্যাঙ্কিং অনুযায়ী, ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে চীনের গবেষণা উৎপাদন ২২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। বৈশ্বিক শীর্ষ ১০ দেশের মধ্যে একমাত্র চীনই দুই অঙ্কের প্রবৃদ্ধি পেয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও তৃতীয় জার্মানি। নেচার ইনডেক্সে অন্তর্ভুক্ত সাতটি প্রধান গবেষণা ক্ষেত্রের মধ্যে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, প্রয়োগবিজ্ঞান এবং পৃথিবী ও পরিবেশবিজ্ঞান—এই পাঁচ ক্ষেত্রে চীন প্রথম স্থান অর্জন করেছে। অন্যদিকে স্বাস্থ্যবিজ্ঞান ও সমাজবিজ্ঞানে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। চীনা বিজ্ঞান একাডেমি বিশ্বের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে তার অবস্থান বজায় রেখেছে। প্রতিষ্ঠানটি স্বাস্থ্যবিজ...
চীনের গ্রাম-সচিবদের লাইভস্ট্রিমে নতুন জীবনের গল্প

চীনের গ্রাম-সচিবদের লাইভস্ট্রিমে নতুন জীবনের গল্প

Career, China
ফয়সল আবদুল্লাহ একসময় গ্রামে যোগাযোগ মানে ছিল চিঠি, হাট, আর বিকেলে চায়ের আড্ডা। নেতাদের কাছ থেকে অর্থনৈতিক ও সামাজিক পরামর্শ পাওয়া যেত বড় কোনো সভা-সম্মেলনে। কিন্তু এখন? এখন গোটা গ্রাম বসে লাইভে। দর্শক শুধু পাশের পাড়া নয়, গোটা দেশ! চীনের লিয়াওহ্য নদী থেকে শুরু করে ইয়াংজি ও হুয়াইহ্য উপত্যকার গ্রাম, আবার উত্তরের বরফঢাকা গ্রেটার সিং’আন পাহাড় পর্যন্ত—গ্রামীণ উন্নয়ন এখন আর শুধু মাঠে নয়, মোবাইলের স্ক্রিনেও ঘটছে। গ্রামগুলোতে এখন নতুন টুলকিট—স্মার্টফোন, ইন্টারনেট আর লাইভস্ট্রিমিং। সবচেয়ে মজার বিষয়—অনেক জায়গায় পার্টি সেক্রেটারি এখন একসঙ্গে কৃষক, পর্যটন গাইড আর কনটেন্ট ক্রিয়েটর! থিয়েলিংয়ের হ্যচিয়াসিন গ্রামের প্রথম পার্টি সেক্রেটারি ৪৪ বছর বয়সী হু ইউমিং প্রতিদিন বিকেলে হাজির হন লাইভে। তার শো’র নাম না থাকলেও দর্শক সংখ্যা ঠিকঠাক। কখনও ঘাসভরা মাঠ দেখান, কখনও জলাভূমি, আবার কখনও বিপ্লবী ইতিহাসের ...