সিপিসি’র বিধিবিধান ও প্রাতিষ্ঠানিক কাঠামো উন্নয়নে অব্যাহত অগ্রগতির আহ্বান সি’র - Mati News
Wednesday, November 25

সিপিসি’র বিধিবিধান ও প্রাতিষ্ঠানিক কাঠামো উন্নয়নে অব্যাহত অগ্রগতির আহ্বান সি’র

নভেম্বর ২৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং দেশটির কমিউনিস্ট পার্টির (সিপিসি) বিধিবিধান ও প্রাতিষ্ঠানিক কাঠামো উন্নয়নে ধারাবাহিক ও উচ্চমানের অগ্রগতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দল পরিচালনার মৌলিক পদ্ধতি হিসেবে নিয়মভিত্তিক শাসনব্যবস্থা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

সম্প্রতি পার্টির বিধিবিধান ও প্রাতিষ্ঠানিক কাঠামোসংক্রান্ত কার্যক্রম নিয়ে দেওয়া এক গুরুত্বপূর্ণ নির্দেশনায় এসব কথা বলেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং।

তিনি পার্টির অভ্যন্তরীণ শৃঙ্খলা, নিয়মকানুন ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাকে আরও সুসংহত করার মাধ্যমে দল পরিচালনায় নিয়মভিত্তিক পদ্ধতির ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন।

সিএমজি

Full text: Chinese President Xi Jinping's 2026 New Year message -  Chinadaily.com.cn

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *