থিয়ানকং মহাকাশ স্টেশনে সফলভাবে যুক্ত হলো শেনচৌ-২৪ - Mati News
Wednesday, November 25

থিয়ানকং মহাকাশ স্টেশনে সফলভাবে যুক্ত হলো শেনচৌ-২৪

চীনের থিয়ানকং মহাকাশ স্টেশনের সঙ্গে সফলভাবে যুক্ত হয়েছে শেনচৌ-২৪ মানববাহী মহাকাশযান। বুধবার বেইজিং সময় সকাল ১১টা ৫৬ মিনিটে মহাকাশ স্টেশনটির মূল মডিউল থিয়ানহ’র সামনের ডকিং পোর্টে যুক্ত হয় মহাকাশযানটি।

চীনের মানববাহী মহাকাশ সংস্থা (সিএমএসএ) জানিয়েছে, স্বয়ংক্রিয় পদ্ধতিতে দ্রুত সংযোগ প্রক্রিয়া সম্পন্ন হয়। পুরো ডকিং প্রক্রিয়ায় সময় লাগে প্রায় সাড়ে তিন ঘণ্টা।

শেনচৌ-২৪ মহাকাশযানে রয়েছেন চীনা নভোচারী থাং হংপো, উ ইয়ি এবং পাকিস্তানি নভোচারী মুহাম্মদ জিশান আলী। মুহাম্মদ জিশান আলী থিয়ানকং মহাকাশ স্টেশনে যাওয়া প্রথম বিদেশি নভোচারী।

ডকিং সম্পন্ন হওয়ার পর তিন নভোচারী থিয়ানহতে মূল মডিউলে প্রবেশ করবেন। এ সময় মহাকাশ স্টেশনে আগে থেকেই অবস্থানরত শেনচৌ-২৩ মিশনের নভোচারীরা নতুন অতিথিদের স্বাগত জানাতে প্রস্তুত রয়েছেন।

এর আগে বুধবার সকাল ৮টা ১৮ মিনিটে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় চিউছুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ-২এফ ক্যারিয়ার রকেটের মাধ্যমে শেনচৌ-২৪ মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়।

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *