China Archives - Page 19 of 50 - Mati News
Sunday, June 14

China

প্রথম প্রান্তিকে চীন-ইউরোপ রেলওয়ে এক্সপ্রেসের ‘মধ্য করিডোরে’ রেকর্ড সংখ্যক ট্রেন চলাচল

প্রথম প্রান্তিকে চীন-ইউরোপ রেলওয়ে এক্সপ্রেসের ‘মধ্য করিডোরে’ রেকর্ড সংখ্যক ট্রেন চলাচল

China
এপ্রিল ২: চলতি বছরের প্রথম প্রান্তিকে চীন-ইউরোপ রেলওয়ে এক্সপ্রেসের ‘মধ্য করিডোরের’ গুরুত্বপূর্ণ কেন্দ্র ইনার মঙ্গোলিয়ার এরেনহট রেলওয়ে বন্দর দিয়ে ১,১৪৫টি ট্রেন যাতায়াত করেছে। এই ট্রেনগুলো ১ লাখ ১০ হাজার টিইইউ এবং মোট ৯ লাখ ৪৪ হাজার ৬০০ টন পণ্য পরিবহন করেছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে যথাক্রমে ২২.৩ শতাংশ, ১৪.৬ শতাংশ এবং ১৯.৭ শতাংশ বেশি। এটি পণ্য পরিবহনের ক্ষেত্রে একটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে বলে আজ বৃহস্পতিবার চীনা জাতীয় রেলওয়ে প্রশাসন তথ্য প্রকাশ করেছে। যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ নির্মাণের একটি গুরুত্বপূর্ণ বাহন হিসেবে ‘চীন-ইউরোপ রেলওয়ে এক্সপ্রেস’ সাম্প্রতিক বছরগুলোতে এশিয়া ও ইউরোপ জুড়ে সমন্বিত লজিস্টিকস নেটওয়ার্ক নির্মাণকে বেগবান করছে। গত জানুয়ারিতে এরেনহট রেলওয়ে বন্দর থেকে সোলোমবার্কা হয়ে ওয়েইজি টাউন পর্যন্ত একটি নতুন রুট খোলা হয়েছে। এরেনহট থেকে চালু করা ‘চীন-ইউরোপ রেলওয়ে এক্স...
চীন ও উজবেকিস্তানের মধ্যে ৩ ফ্লাইট রুট চালু

চীন ও উজবেকিস্তানের মধ্যে ৩ ফ্লাইট রুট চালু

China
এপ্রিল ২, সিএমজি বাংলা ডেস্ক: চীন ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে 'এয়ার সিল্ক রোড' প্রকল্পের আওতায় তিনটি নতুন সরাসরি বিমান রুট চালু করা হয়েছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং পর্যটন বৃদ্ধির লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাসখন্দ থেকে চীনের প্রযুক্তি হাব হাংচৌ, দক্ষিণের মহানগর শেনচেন এবং বাণিজ্যিক কেন্দ্র শাংহাই অভিমুখে নতুন ফ্লাইট পরিচালনা শুরু করেছে। শেনচেন বিমানবন্দরে অবতরণ করা প্রথম ফ্লাইটের যাত্রীরা চীনের বর্তমান ভিসামুক্ত নীতির প্রশংসা করেছেন, যা ভ্রমণকে আরও সহজতর করেছে। দীর্ঘদিনের বেইজিং-তাসখন্দ রুটটি এখন আরও আধুনিক তাসিং আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানান্তরিত করা হয়েছে, যা মধ্য এশিয়ার ট্রানজিট হাব হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এদিকে ইস্ট উইং এভিয়েশন এবং চায়না ইস্টার্ন এয়ারলাইনসও...
জাপানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনে চীনের উদ্বেগ

জাপানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনে চীনের উদ্বেগ

China
জাপানের কুমামোটো এবং শিজুওকা প্রিফেকচারে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। বুধবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এই তথ্য জানান। বিভিন্ন সংবাদ প্রতিবেদনের বরাতে জানা গেছে, জাপানের গ্রাউন্ড সেলফ-ডিফেন্স ফোর্সের দুটি ঘাঁটিতে প্রথমবারের মতো 'কাউন্টার-স্ট্রাইক' বা পাল্টা হামলার ক্ষমতাসম্পন্ন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। এই পদক্ষেপের সমালোচনা করে মাও নিং বলেন, জাপান প্রতিরক্ষা এবং পাল্টা হামলার অজুহাতে এমন সব আক্রমণাত্মক অস্ত্র মোতায়েন করছে, যা তাদের নিজস্ব 'আত্মরক্ষা'র সীমা এবং কেবল প্রতিরক্ষা-ভিত্তিক নীতির গণ্ডি ছাড়িয়ে গেছে। তিনি আরও সতর্ক করেন, জাপানের এই নব্য সামরিকবাদ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে অত্যন্ত সতর্ক থাকা উচিত। মাও নিং অভিযোগ করেন, জাপান...
টিকটকের নিষেধাজ্ঞা তুলে নিল নিউইয়র্ক

টিকটকের নিষেধাজ্ঞা তুলে নিল নিউইয়র্ক

China
এপ্রিল ১, সিএমজি বাংলা ডেস্ক: টিকটকের ওপর প্রায় তিন বছরের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি। এতে করে শহরের কর্মচারী এবং সংস্থাগুলো আবারও কন্টেন্ট পোস্ট করার জন্য চীনা সোশ্যাল মিডিয়া প্লাটফর্মটি ব্যবহার করতে পারবে। মঙ্গলবার, মেয়র জোহরান মামদানি একটি টিকটক ভিডিওতে এই নীতি পরিবর্তনের ঘোষণা দিয়ে বলেন, ‘টিকটক, আমরা ফিরে এসেছি।’ মেয়রের কার্যালয় থেকে জারি করা একটি মেমোতে ঘোষণা করা হয়েছে, শহরের বিভাগগুলো এখন থেকে টিকটকে পোস্ট করা শুরু করতে পারবে। নগর সরকারের তথ্য প্রচারের পরিধি বাড়ানো এই পরিবর্তনের উদ্দেশ্য। মেমোতে বলা হয়েছে, ‘আমরা জনগণের সাথে যোগাযোগের নতুন পথ খুলতে এবং নিউইয়র্কবাসীদের প্রয়োজনীয় তথ্য পৌঁছে দিতে সাহায্য করতে চাই।’ মেমোতে আরও বলা হয়েছে যে, সমস্ত বিভাগকে তাদের অফিসিয়াল টিকটক অ্যাকাউন্ট পরিচালনার সময় কিছু নিরাপত্তা সতর্কতা মেনে চলতে হবে। এর মধ্যে রয...
লেবানন যেন দ্বিতীয় গাজা না হয়: জাতিসংঘে চীন

লেবানন যেন দ্বিতীয় গাজা না হয়: জাতিসংঘে চীন

China
এপ্রিল ১: লেবাননে চলমান সংঘাত নিরসনে এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে চীন। মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে চীনের প্রতিনিধি এই সতর্কবাণী দেন যে, লেবাননকেও যেন গাজার মতো ধ্বংসযজ্ঞের দিকে ঠেলে দেওয়া না হয়। সীমান্তে ইসরায়েল ও হিজবুল্লাহ’র মধ্যে তীব্র সংঘর্ষ এবং লেবাননে দায়িত্বরত জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে এই জরুরি বৈঠক ডাকা হয়। বৈঠকে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল জিন-পিয়েরে ল্যাক্রোইক্সসহ উর্ধ্বতন কর্মকর্তারা লেবাননের ভয়াবহ মানবিক পরিস্থিতি এবং শান্তিরক্ষীদের ওপর প্রাণঘাতী হামলার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। জাতিসংঘে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি সুন লেই তার বক্তব্যে বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং এর প্রভাব চারদিকে ছড়িয়...
তৃণমূল পর্যায়ের নির্বাচনে পার্টির নেতৃত্ব বজায় রাখার ওপর চীনের গুরুত্বারোপ

তৃণমূল পর্যায়ের নির্বাচনে পার্টির নেতৃত্ব বজায় রাখার ওপর চীনের গুরুত্বারোপ

China
এপ্রিল ১: চীনের কাউন্টি এবং টাউনশিপ পর্যায়ের আসন্ন জনপ্রতিনিধি (গণ-কংগ্রেসের ডেপুটি) নির্বাচন নিয়ে মঙ্গলবার বেইজিংয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশব্যাপী এই তৃণমূল পর্যায়ের নির্বাচনে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) সামগ্রিক ও নিরঙ্কুশ নেতৃত্ব বজায় রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়। বৈঠকে সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরো সদস্য এবং সাংগঠনিক বিভাগের প্রধান শি থাইফেং বলেন, নির্বাচনের প্রতিটি স্তরে এবং সম্পূর্ণ প্রক্রিয়ায় পার্টির কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীভূত ও ঐক্যবদ্ধ নেতৃত্বকে শক্তিশালী করা অপরিহার্য। বিশেষ করে ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত প্রস্তাবিত ‘১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা’র লক্ষ্যমাত্রা অর্জনে এই নির্বাচনের গুরুত্ব অপরিসীম। শি থাইফেং আরও বলেন, একটি স্বচ্ছ এবং কঠোর শৃঙ্খলামূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। কোনোভাবেই যাতে নির্বাচনের সততা ও নি...
হরমুজ প্রণালি দিয়ে তিনটি চীনা জাহাজের যাতায়াত নিশ্চিত করেছে বেইজিং

হরমুজ প্রণালি দিয়ে তিনটি চীনা জাহাজের যাতায়াত নিশ্চিত করেছে বেইজিং

China
এপ্রিল ১: সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ প্রণালি দিয়ে তিনটি চীনা জাহাজ চলাচল করেছে বলে নিশ্চিত করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এই তথ্য জানান। মাও নিং বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে চীনের তিনটি জাহাজ সম্প্রতি হরমুজ প্রণালি অতিক্রম করেছে। এই প্রক্রিয়ায় সহায়তার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে চীন। মুখপাত্র আরও উল্লেখ করেন, হরমুজ প্রণালি এবং এর পার্শ্ববর্তী জলপথ পণ্য ও জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রুট। এ সময় তিনি উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে অবিলম্বে যুদ্ধবিরতি এবং সংঘাত বন্ধের জন্য সকল পক্ষের প্রতি আহ্বান জানান। সূত্র: সিএমজি...
লাইভ-ফায়ার প্রশিক্ষণ শেষ করল চীনের টাইপ-০৫৫ গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার

লাইভ-ফায়ার প্রশিক্ষণ শেষ করল চীনের টাইপ-০৫৫ গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার

China
এপ্রিল ১: পূর্ব চীন সাগরে সফলভাবে প্রথম লাইভ-ফায়ার প্রশিক্ষণ সম্পন্ন করেছে চীনের অত্যাধুনিক টাইপ-০৫৫ গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার আনছিং। যুদ্ধজাহাজটির প্রস্তুতি ও যুদ্ধক্ষমতার গুরুত্বপূর্ণ প্রদর্শন এটি। সম্প্রতি চীনের গণমুক্তি ফৌজ আর্মি নেভির ইস্টার্ন থিয়েটার কমান্ডে অন্তর্ভুক্ত হওয়া ডেস্ট্রয়ারটি সমুদ্রে অন্যান্য যুদ্ধজাহাজের সঙ্গে যৌথভাবে প্রশিক্ষণ চালায়। প্রথম ধাপের গোলাবর্ষণে কিছু বিচ্যুতি দেখা গেলেও অভিজ্ঞ গান অপারেটরে দ্রুত সিদ্ধান্তে পরিস্থিতি সামাল দেওয়া হয়। সংশোধনের পর পরবর্তী সব গোলাই নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। কর্তৃপক্ষ জানিয়েছে, চীনের যুদ্ধজাহাজ প্রযুক্তি দ্রুত এগিয়ে যাচ্ছে। বড় ক্যালিবারের কামান ও শক্তিশালী আগ্নেয়াস্ত্র এখন চীনা নৌবাহিনীর সক্ষমতা আরও বাড়িয়েছে। একই সঙ্গে উন্নত আগাম সতর্কতা ও শনাক্তকরণ ব্যবস্থার সাহায্যে জাহাজটির কর্মকর্তা ও নাবিকরা জটিল ইলেক্ট্রোম্যাগনেট...

পারমাণবিক স্থাপনায় সশস্ত্র হামলার তীব্র প্রতিবাদ চীনের: আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান

China
মার্চ ৩১: আজ (মঙ্গলবার) বেইজিংয়ে আয়োজিত চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র মাও নিং ইরানের পারমাণবিক স্থাপনার ওপর মার্কিন হামলার সম্ভাবনার তীব্র বিরোধিতা করেছেন। মাও নিং বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সুরক্ষা ও তত্ত্বাবধানে থাকা শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় যে কোনো সশস্ত্র হামলা জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন ও সংস্থার সনদের পরিপন্থী। তিনি আরও উল্লেখ করেন যে, এ ধরনের হামলা ‘পারমাণবিক অস্ত্রের বিস্তার-রোধ চুক্তি’র মর্যাদাকে গুরুতরভাবে ক্ষুণ্ণ করে এবং আন্তর্জাতিক পরমাণু অপ্রসারণ ব্যবস্থাকে দুর্বল করে দেয়, যা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। তিনি বলেন, চীন এ ধরনের হামলার তীব্র নিন্দা জানায় এবং ইরানের পারমাণবিক সমস্যা রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে শান্তিপূর্ণভাবে সমাধানের পক্ষে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে। সংশ্লিষ্ট সব পক্ষকে...
চীনে ফোসুন ছানইয়ি আন্তর্জাতিক মেডিক্যাল সেন্টারের উদ্বোধন

চীনে ফোসুন ছানইয়ি আন্তর্জাতিক মেডিক্যাল সেন্টারের উদ্বোধন

China
ফোসুন ছানইয়ি আন্তর্জাতিক মেডিক্যাল সেন্টারের উদ্বোধন করা হয়েছে। গত ২৮ মার্চ ফোশান শহরে অবস্থিত ফোসুন ছানছেং হাসপাতালে এই কেন্দ্রের উদ্বোধন করা হয়। ফোসুন হেলথের উদ্যোগে এই মেডিকেল সেন্টারটি চীনের কুয়াংতং-হংকং-ম্যাকাও গ্রেটার বে এরিয়া এবং বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে গড়ে তোলা হয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় “দ্বিমুখী সংযোগ” কৌশলে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেন্টারের চেয়ারম্যান ও সিইও হু হাং বলেন— আন্তর্জাতিক স্বাস্থ্যসেবার মূল শক্তি হলো বিশ্বমানের চিকিৎসা সম্পদের সংযোগ ও গভীর সহযোগিতা। দক্ষিণ-পূর্ব এশিয়া ও মধ্য এশিয়াসহ বিভিন্ন অঞ্চলে বিস্তৃত নেটওয়ার্ক এবং দীর্ঘদিনের অভিজ্ঞতার ভিত্তিতে এই সেন্টার আন্তর্জাতিক পর্যায়ে সেবা দিতে প্রস্তুত। প্রায় ২০,০০০ বর্গমিটার জায়গাজুড়ে নির্মিত আধুনিক এই মেডিকেল সেন্ট...
উড়বে চীনের বিশাল পণ্যবাহী ড্রোন ‘ছাংইং -৮’

উড়বে চীনের বিশাল পণ্যবাহী ড্রোন ‘ছাংইং -৮’

China
পণ্য পরিবহন খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে যাচ্ছে চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম সাত টন ওজনের বিশালকার মানববিহীন বিমান ‘ছাংইং-৮’। ড্রোনটির প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন বা ‘মেইডেন ফ্লাইট’-এর জন্যও প্রস্তুত। চায়না নর্থ ইন্ডাস্ট্রিজ গ্রুপ কর্পোরেশন লিমিটেড জানিয়েছে, চীনের হ্যনান প্রদেশের চেংচৌ শাংচিয়ে বিমানবন্দরে ঐতিহাসিক উড্ডয়নটি অনুষ্ঠিত হওয়ার কথা আছে। এই যাত্রার মাধ্যমে এর ইন্টেলিজেন্ট ফ্লাইট কন্ট্রোল, জ্বালানি ব্যবস্থা এবং উড্ডয়ন সক্ষমতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো যাচাই করা হবে। এ ড্রোনটির দৈর্ঘ্য ১৭ মিটার এবং এর ডানা বা উইংস্প্যান ২৫ মিটার। এতে ১৮ ঘনমিটারের একটি বিশাল কার্গো বে রয়েছে, যেখানে স্ট্যান্ডার্ড এয়ার কার্গো কন্টেইনার এবং কোল্ড চেইন স্টোরেজ কন্টেইনার অনায়াসেই পরিবহন করা যাবে। মাত্র ১৫ মিনিটের মধ্যে পণ্য ওঠানো-নামানোর কাজ সম্পন্ন করতে পারে এই ড্রোনটি, যা লজিস্টিক ব্যবসার গতি বহু...
ওয়াং ই’র আমন্ত্রণে চীনে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ওয়াং ই’র আমন্ত্রণে চীনে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

China
চীন সরকারের আমন্ত্রণে মঙ্গলবার দেশটিতে সফরে আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। এই কূটনীতিককে আমন্ত্রণ জানিয়েছেন, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এ বিষয়টি নিশ্চিত করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। সফরকালে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে নানা ইস্যুতে আলোচনার করবেন। বৈঠকে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি, আঞ্চলিক সংঘাত এবং দু’দেশের পারস্পরিক সম্পর্ক নিয়েও আলোচনার কথা রয়েছে। সূত্র: সিএমজি...
কাগজের বোর্ডিং পাস বাতিল, ডিজিটাল সেবায় যাচ্ছে বেইজিং তাসিং বিমানবন্দর

কাগজের বোর্ডিং পাস বাতিল, ডিজিটাল সেবায় যাচ্ছে বেইজিং তাসিং বিমানবন্দর

China
আফরিন মিম চীনের বেইজিং তাসিং আন্তর্জাতিক বিমানবন্দর অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে কাগজের বোর্ডিং পাস বাতিলের উদ্যোগ নিয়েছে। রোববার থেকে চায়না ইউনাইটেড এয়ারলাইন্সের সঙ্গে যৌথভাবে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। এই পাইলট প্রকল্পের আওতায় তাসিং বিমানবন্দর থেকে পরিচালিত চায়না ইউনাইটেড এয়ারলাইন্সের সব অভ্যন্তরীণ ফ্লাইট অন্তর্ভুক্ত থাকবে। চেক-ইন কাউন্টার ও সেলফ-সার্ভিস মেশিন উভয় মাধ্যমেই এই সেবা চালু করা হয়েছে। নতুন ব্যবস্থায়, যাত্রীরা চেক-ইন সম্পন্ন করার পরই এসএমএসের মাধ্যমে সম্পূর্ণ ভ্রমণ তথ্য ও ইলেকট্রনিক বোর্ডিং পাস পেয়ে যাবেন। ফলে বিমানবন্দরে আর কাগজের বোর্ডিং পাস প্রিন্ট করার সুযোগ থাকবে না। তবে প্রবীণ যাত্রী এবং যারা ডিজিটাল ডিভাইস ব্যবহারে অভ্যস্ত নন, তাদের জন্য বিমানবন্দর ও এয়ারলাইন্সের পক্ষ থেকে সরাসরি সহায়তা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগের মাধ্যমে বিমান...
শেনচেন বিমানবন্দরে মধ্য এশিয়ার সঙ্গে প্রথম সরাসরি যাত্রী ফ্লাইট চালু

শেনচেন বিমানবন্দরে মধ্য এশিয়ার সঙ্গে প্রথম সরাসরি যাত্রী ফ্লাইট চালু

China
চীনের শেনচেন বাও’আন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট চালু হয়েছে। সোমবার চালু হওয়া এই রুটটি শেনচেন শহর থেকে মধ্য এশিয়ার উদ্দেশ্যে প্রথম বিরতীহীন যাত্রীসেবা। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উজবেকিস্তান এয়ারওয়েজ পরিচালিত এই রুটটি চলতি বছরে তাদের প্রথম নতুন আন্তর্জাতিক ফ্লাইট সংযোজন। ফ্লাইটটি সপ্তাহে একদিন, প্রতি সোমবার পরিচালিত হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, তাশখন্দ থেকে ফ্লাইট রাত ১টা ২০ মিনিটে ছেড়ে শেনচেনে পৌঁছাবে বেইজিং সময় সকাল ৭টা ৪০ মিনিটে। অন্যদিকে শেনচেন থেকে ফ্লাইট সকাল ৯টা ১০ মিনিটে ছেড়ে তাশখন্দে পৌঁছাবে স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটে। চীন ও উজবেকিস্তানের মধ্যে ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’-এর আওতায় সহযোগিতা জোরদারের প্রেক্ষাপটে এই নতুন রুট চালু হয়েছে। বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, অবকাঠামো এবং জনগণের মধ্যে যোগাযো...
চীনা গবেষণাগারে জ্বলজ্বলে গাছ

চীনা গবেষণাগারে জ্বলজ্বলে গাছ

China
কল্পনার জগৎ যেন বাস্তবে নেমে এসেছে। জিন সম্পাদনা প্রযুক্তি ব্যবহার করে চীনের এক বায়োটেকনোলজি কোম্পানি ম্যাজিকপেন তৈরি করেছে অন্ধকারে জ্বলজ্বলে এক উদ্ভিদ। রাতে এই ফুল আর পাতার আলো যেন মনে করিয়ে দেয় অ্যাভাটার সিনেমার রহস্যময় গ্রহ—প্যান্ডোরার জাদুকরী দৃশ্য। ২০২৬ সালের চোংকুয়ানছুন ফোরামে প্রদর্শিত উদ্ভিদগুলো ইতোমধ্যেই সবার দৃষ্টি কাড়ছে। ফায়ারফ্লাই আর জ্বলজ্বলে ছত্রাকের বায়োলুমিনেসেন্ট জিন উদ্ভিদের কোষে সংযোজন করে তৈরি করা হয়েছে এই প্রযুক্তি। ফলে অর্কিড, সূর্যমুখী ও চন্দ্রমল্লিকাসহ ২০টিরও বেশি প্রজাতির গাছ এখন অন্ধকারেই আলোকিত হতে পারে। কোম্পানির প্রতিষ্ঠাতা ড. লি রেনহান বলেন, শৈশবে বাঁশবাগানে শুয়ে জোনাকির আলো দেখেই মনে হয়েছিল—যদি গাছপালাও এভাবে জ্বলে উঠত! এই প্রযুক্তি শুধু সৌন্দর্যের জন্য নয়, ভবিষ্যতের সবুজ আলোর ব্যবস্থাও হতে পারে। বিদ্যুৎ ছাড়াই পার্ক বা নগরীর উন্মুক্ত স্থানে আলো দিতে পারে ...