স্মার্ট নগর গড়তে চীনের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে সৌদি আরব
আফরিন মিম
স্মার্ট, আধুনিক ও পরিবেশবান্ধব শহর গড়ার পথে দ্রুত এগিয়ে যাচ্ছে সৌদি আরব। দেশটির দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা ‘ভিশন ২০৩০’-এর অন্যতম লক্ষ্য হলো মানুষের জীবনযাত্রার মান উন্নত করা এবং শহরগুলোকে আরও টেকসই করে তোলা। এই লক্ষ্য পূরণে চীনের স্মার্ট সিটি ও নগর ব্যবস্থাপনার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিচ্ছে সৌদি আরব।
প্রযুক্তিনির্ভর নগর ব্যবস্থাপনায় চীন ইতোমধ্যে বিশ্বের অন্যতম সফল উদাহরণ তৈরি করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল প্রযুক্তি ও পরিবেশবান্ধব ব্যবস্থার মাধ্যমে দেশটির বড় বড় শহরে যানজট কমানো, জ্বালানি সাশ্রয় এবং অবকাঠামো ব্যবস্থাপনা আরও কার্যকর করা হয়েছে। সৌদি আরবও নিজেদের শহরগুলোতে এমন প্রযুক্তির ব্যবহার বাড়াতে আগ্রহী।
অর্থনৈতিক উপদেষ্টা ও আরব-আফ্রিকান সেন্টার ফর ইনভেস্টমেন্ট অ্যান্ড ফ্যাসিলিটেশনের প্রেসিডেন্ট ইদ আল-ইদ মনে করেন, সৌদি আরবের উন্নয়ন পরিকল্পনায় টেকসই পরিবেশ ও মানুষের জীবন...











